আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই: সাংবাদিক জাহাঙ্গীর আলম।

লোহাগাড়া সংবাদদাতা (চট্টগ্রাম)

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে এবং মাদকমুক্ত সমাজ বিনির্মানে নিয়মিত খেলাধুলা ও শারীরিক পরিচর্যার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ও রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক জাহাঙ্গীর আলম।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা কাজীরখীল ক্রীড়া এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

এসময় আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে আর্ত-মানবতার সেবায় যেকোনো সামাজিক কর্মকান্ডে রাবেয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সবমসময় পাশে থাকার অঙ্গিকারও ব্যক্ত করেন তিনি।

জমজমাট এ ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন ছদাহা জানার পাড়া ফুটবল একাদশ বনাম পদুয়া ফ্রেন্ডস সার্কেল এফ সি ফুটবল একাদশ। ৯০ মিনিটের টানটান উত্তেজনাময় ফাইনাল খেলার প্রথমার্ধে কোন পক্ষ গোলের দেখা পায়নি। পরে দ্বিতীয়ার্ধে শুরু হওয়ার ৫ মিনিটের মধ্যে ছদাহা জানার পাড়া ফুটবল একাদশ একটি গোল করতে সক্ষম হয়। এরপর ৫ মিনিটের মধ্যে পদুয়া ফ্রেন্ডস সার্কেল এফ সি ফুটবল একাদশ একটি গোল করে খেলা ড্র করেন। এরপর খেলা শেষ মূহুর্তে ২৫ মিনিটের মাথায় ছদাহা জানার পাড়া ফুটবল একাদশ আরও একটি গোল করে ২-১ গোলে বিজয় লাভ করেন।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলামের সভাপতিত্বে জমজমাট ফাইনাল খেলায় সাতকানিয়া উপজেলা এলডিপি’র সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, প্রবাসী আবুল হোসেন, বিশিষ্ট সমাজসেবক খোরশেদ আলম, মুহাম্মদ আইয়ুব, আবদুস সবুর, নুরুচ্ছফা, শাহাদাত সহ আরো অনেকেই বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক, প্রফেসর শহীদুল ইসলাম। খেলায় যৌথভাবে ধারাবর্ণনা করেন মুহাম্মদ মঞ্জুর আলম, আবছার সুমন ও আমিন।

এছাড়াও কাজীরখীল ক্রীড়া এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ আরিফ, সিনিয়র সহ-সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক নোমান, যুগ্ম-সাধারণ সম্পাদক এনাম, সাংগঠনিক সম্পাদক তারেক, প্রচার সম্পাদক ইমন, ক্রীড়া সম্পাদক জাহেদ, অর্থ সম্পাদক মিসকাত, ধর্ম বিষয়ক সম্পাদক মুফাচ্ছির, সহ-অর্থ সম্পাদক মাহিন, সদস্য যথাক্রমে ফয়সাল, মাঈনু, আরমান, নাজিম, জাহেদ, রিয়াদ, ইফতি সহ সংগঠনের সকল সদস্য ও স্থানীয় ক্রীড়ামোদি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিজয়ী এবং পরাজিত দুই দলকে ট্রফি তুলে দেন অতিথিরা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

পাকিস্তানের ভুল সিদ্ধান্তের জন্য আইসিসি খুব কঠোর ব্যবস্থা নেবে: বিসিসিআই।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির গ্রুপ ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তাদের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সিদ্ধান্তটিকে যেকোনো খেলাধুলার ক্রীড়াসুলভ মানসিকতার পরিপন্থী বলে আখ্যা দিয়েছে সংস্থাটি।

ভাদোদরার বিসিএ স্টেডিয়ামে উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) ফাইনালের ফাঁক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিসিআইয়ের যুগ্ম সম্পাদক প্রভতেজ সিং ভাটিয়া। সেখানেই তিনি জানান-পাকিস্তানের সিদ্ধান্ত খুবই ভুল এবং আইসিসি এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেবে বলে তিনি আত্মবিশ্বাসী।

পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তের সমালোচনা করে ভাটিয়া বলেন-এটি যে কোনো খেলাধুলার ক্রীড়াসুলভ আচরণের বিরুদ্ধে। পাকিস্তানের এই সিদ্ধান্ত খুবই ভুল। আমি নিশ্চিত, আইসিসি খুব কঠোর ব্যবস্থা নেবে। আমরা আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় থাকব।আইসিসি কী ধরনের ব্যবস্থা নিতে পারে, এ প্রশ্নে তিনি যোগ করেন-এখানে সে বিষয়ে আলোচনা করা সম্ভব নয়, তবে আইসিসি অবশ্যই দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেবে।

অধিনায়কদের মিডিয়া ব্রিফিংয়ে তিনি জানান, কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য ভারত পুরোপুরি প্রস্তুত।আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। ভারত তাদের অভিযান শুরু করবে ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে গ্রুপ ম্যাচ খেলবে।
সংগৃহীত +

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ