আজঃ শনিবার ৭ ফেব্রুয়ারি, ২০২৬

ঐতিহ্যবাহী হাইদচকিয়া মৈত্রী সংঘের উদ্যোগে

বর্ষবিদায় ১৪৩১ বাংলা এবং বর্ষবরণ ১৪৩২ বাংলা দুইদিন ব্যাপী অনুষ্ঠান সম্পন্ন।

বলাই আচায্য বলাই

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঐতিহ্যবাহী হাইদচকিয়া মৈত্রী সংঘের উদ্যোগে বর্ষবিদায় ১৪৩১ বাংলা এবং বর্ষবরণ ১৪৩২ বাংলা দুইদিন ব্যাপী অনুষ্ঠানের ১ম দিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও ২য় দিন কবিতা আবৃত্তি প্রতিযোগীতা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন সংঘের সভাপতি বাবু বিটন বড়ুয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক কর্ণেল আজিম উল্লাহ বাহার।

বক্তব্য প্রদান করেন, রুপক বড়ুয়া, বিশ্বজিৎ বড়ুয়া, সুমিত বড়ুয়া, সনজীব বড়ুয়া তিনু, লায়ন বরুণ কুমার আচার্য্য (বলাই), বিটন বড়ুয়া, রুপজয় বড়ুয়া, সৈকত বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সুমিত বড়ুয়া এবং যুগ্ম সম্পাদক উদয়ন বড়ুয়া। সার্বিক সহযোগীতায় ছিলেন হিরু বড়ুয়া, রাহুল বড়ুয়া, সলিল বড়ুয়া, সৈজত বড়ুয়া, সবুজ বড়ুয়া, প্রদীপ বড়ুয়া, রিংকু বড়ুয়া, হৃদয় বড়ুয়া প্রমূখ। গ্রামের কচি-কাঁচা শিশুসহ সকলের উপস্থিতিতে জমকালো আয়োজনে সম্পন্ন হয় দুইদিন ব্যাপী অনুষ্ঠান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন আর নেই।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (৮৩) মারা গেছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

তিনি হৃদরোগ, ব্রেইন সহ নানান ধরনের অসুখে ভোগছিলেন । রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঠাকুরগাঁও সদর আসনে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ২০২৪ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় সংসদ বিলুপ্ত করা হলে তিনি সংসদ সদস্য পদ হারান।

:খ তোমায় দিয়ে দিলাম ছুটি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দু:খ তোমায় দিয়ে দিলাম ছুটি আর কখনো ফিরে এলে চেপে ধরবো টুটি।
এক জীবনে ক’বার আসবে
লজ্জা কি তোর নাই?
অন্য কোথাও পাত্তা পাও না
আমাতে নাও ঠাই?
আবার ফিরে এলে বেটা দেখবি ঠেলা কারে কয়,
কত বার তোর কাছে মানব
পরাজয়?
আমাকে নরম পেয়ে চেপে ধরো ঘাড়ে
সন্তান যদি কস্ট দেয় ফেলে দিব তারে?
সব যদি না পারি তবে কিসের পিতা আমি,
কস্ট দিয়েও শান্তি পেলে কি আসে যায় তাতে,
প্রার্থনা মোর
আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।

আলোচিত খবর

র‌্যাব নাম বদলে হচ্ছে এসআইএফ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতিসংঘের পাশাপাশি বিভিন্ন মানবাধিবকার সংগঠন বহুদিন ধরে পুলিশের বিশেষ বাহিনী র‌্যাব বিলুপ্ত করার আহ্বান জানিয়ে এলেও তার বদলে নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা র‌্যাবের নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা এসআইএফ।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন-ইতোমধ্যে এ ব্যাপারে প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন। শিগগিরই একটি সরকারি আদেশ জারি হবে।নামের সঙ্গে পোশাকেও পরিবর্তন আসছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন-ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসআইএফ সদস্যদের নতুন পোশাকে দেখতে পাবেন।বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের সময়ে জঙ্গিবাদের উত্থান ও আইনশৃঙ্খলার ক্রমাগত অবনতির মধ্যে ২০০৪ সালের ২৬ মার্চ পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার ও ভিডিপি, বিজিবি ও কোস্ট গার্ড সদস্যদের নিয়ে র‌্যাব গঠিত হয়।

আরও পড়ুন

সর্বশেষ