আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন।

বিজয় রায়, রানীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। ১লা বৈশাখ ১৪৩২ সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, বিভিন্ন সাজ সজ্জিত হয়ে‌ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমানের নেতৃত্বে, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক দল, বৈশাখ উদযাপন পরিষদ, ষড়জ শিল্পি গোষ্ঠী,সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গনে উপস্থিত সবাইকে নিয়ে বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা ভাত ভোজন শেষে, উপজেলা পরিষদ চত্বরের কৃষি অফিস প্রাঙ্গনে, বৈশাখী মঞ্চে (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে, জাতীয় সংঙ্গীতের মাধ্যমে লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমান, রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক, এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন,


উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপি’র সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি রজব আলী প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক, বকুল মজুমদার, জামায়াতের পৌর আমির আব্দুল মতিন বিশ্বাস, যুবদলের আহ্বায়ক অধ্যাপক মনিরুজ্জামান মনি, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, সাবেক এমপি ইয়াসিন আলী, মহিলা দলের আহ্বায়ক অধ্যাপক মুনিরা বিশ্বাস, সদস্য সচিব আনারকলি, প্রধান শিক্ষক আবু শাহানশাহ্

ইকবাল। রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি আসরাফুল আলম, সফিকুল ইসলাম শিল্পী, সম্পাদক খোরশেদ আলম শাওন, হুমায়ুন কবির, সাবেক সভাপতি সাংবাদিক আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি প্রমূখ।

এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ