আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

যে সওগাত আমার হাতে তুলে দিলেন, আমি মাথায় তুলে নিলুম।

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:

রাণীশংকৈলে গণসংবর্ধনায় - সহকারী অ্যাটর্নি জেনারেল' মুকুল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনারা যে সওগাত আমার হাতে তুলে দিলেন, আমি মাথায় তুলে নিলুম, আমার সমস্ত ধনুমনু প্রাণ আজ বীনার মতো বেজে উঠেছে, তাতে শুধু একটি সুরই ধ্বনিত হয়ে উঠেছে। আমি ধন্য হলুম আমি ধন্য হলুম।রাণীশংকৈলে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে -সহকারী অ্যাটর্নি জেনারেল মুকুল একথা বলেন।

এছাড়াও তিনি আরো বলেন, “আমার বড় কিছু পাওয়া আ কখনো মনে করি নাই। আমি মনে করি যে আমার আরো অনেক দূর যেতে হবে। আপনাদের দোয়ায় আমি যেতেও চাই। কিন্তু এই অর্জনে আপনারা আমাকে যেভাবে অভিনন্দিত করেছেন এটা সত্যিই আমার মাথায় তুলে রাখার মত স্মরণীয়।

তিনি একাত্তরের রক্তে রঞ্জিত খুনীয়া দীঘির কথা উল্লেখ করে বলেন, “আমরা সেই উত্তরবঙ্গের মানুষ আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার জন্য বুক চিতিয়ে লড়াই করেছি। “২০২৪ সালের গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি বলেন,” হাজার হাজার প্রাণ গেল। হাজার হাজার মানুষ আহত হল। এখনো কাতরাচ্ছে বিছানায়। এই বাংলাদেশকে নতুন করে স্বাধীনতা দিয়েছে কে? শুরুটা কে করেছিল? আবু সাঈদ। সে আমাদের উত্তরবঙ্গের ছেলে।

তিনি এলাকার মানুষের উদ্দেশ্যে বলেন, “আপনারা আমাকে যেভাবে অভিনন্দিত করেছেন এটা আমার দায়িত্ববোধ অনেকবারই দিয়েছে। “ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কৃতি সন্তান মোস্তাফিজুর রহমান মুকুলকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সহকারী অ্যাটর্নি জেনারেল হিসাবে নিয়োগপ্রাপ্ত করায় বুধবার (২এপ্রিল) রাত সাড়ে ৯ টায় পৌর শহরের শিবদিঘি কাঁচা বাজার মার্কেটে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।রাণীশংকৈল উপজেলাবাসির আয়োজনে অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট জয়নাল আবেদীন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম,
নায়েবি আমির মিজানুর রহমান মাস্টার,সেক্রেটারি রজব আলী, ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এন্তাজুল হক, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ ফরিদ, সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুজ্জামান, আরো বক্তব্য রাখেন,পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মতিন বিশ্বাস,সাবেক পৌর মেয়র মোকলেসুর রহমান,প্রেসক্লাব সভাপতি আশরাফুল

ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আজিজার রহমান প্রমুখ।এছাড়াও অনুষ্ঠানে বিভন্ন সামাজিক,রাজনৈতিক ব্যক্তিবর্গ এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরে কৃতি সহকারী অ্যাটর্নি জেনারেল মোস্তাফিজুর রহমানকে ক্রেস্ট ও ফুলেল শুভেচছা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ