আজঃ বৃহস্পতিবার ২২ জানুয়ারি, ২০২৬

চট্টগ্রামে জাহাজে উঠার সময় পা পিছলে নাবিক নিখোঁজ।

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

লুসাই কন্যা কর্ণফুলী নদীতে মাছ ধরার জাহাজে উঠার সময় পা পিছলে এক নাবিক নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে তার সন্ধানে উদ্ধার তৎপরতা চলাচ্ছে নৌ-পুলিশসহ ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত দুলাল মিয়া নামে ওই নাবিকের সন্ধান পাওয়া যায়নি। শনিবার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে নগরের বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এক নম্বর জেটি থেকে এফভি পারটেক্স-১ জাহাজে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দুলাল মিয়া নোয়াখালী জেলার চরজব্বার থানার আবদুর রবের ছেলে। মাছ ধরার জাহাজ এফভি পারটেক্স -১ এ কর্মরত ছিলেন তিনি।তথ্যটি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, শনিবার রাত ১০টার দিকে বিএফডিসি ১ নম্বর জেটি থেকে এফভি পারটেক্স-১ জাহাজে ওঠার সময় অসাবধানতাবশত দুই জাহাজের ফাঁকে কর্ণফুলী নদীতে পড়ে যান ফিশ মাস্টার দুলাল মিয়া। রাতে খবর পাওয়া মাত্র ফায়ার সার্ভিসের ডুবুরি, কোস্টগার্ড ও সদরঘাট নৌ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। আজ দুপুর পর্যন্ত ওই নাবিকের সন্ধান মেলেনি। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রাম-৯ আসনে এমপি পদপ্রার্থীর গাড়িতে হামলা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মনোনীত চেয়ার প্রতীকের প্রার্থী মুহাম্মদ ওয়াহেদ মুরাদের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। প্রচারণার প্রথম দিন বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার সাবেরিয়া এলাকায় এই ঘটনা ঘটে। এতে তার গাড়িবহরের সামনের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াহেদ মুরাদ বলেন, প্রচারণার প্রথম দিনে আমি আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের চেয়ারম্যান কাজী মইনুউদ্দিন আশরাফীর বাসায় দোয়া নিতে গিয়েছিলাম। সেখান থেকে আন্দরিকল্লা আসার পথে কে বা কারা আমার গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। এতে গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়।


তবে কেউ আহত হয়নি। কারা হামলা করতে পারেন এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এই আসনে অনেক জনপ্রিয়। আমার জনপ্রিয়তা দেখে হামলা করতে পারে। তবে কে বা কারা হামলা করছে জানি না। আমাকে ভয় দেখাতে হামলা হতে পারে। আমি বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, গাড়িতে ইটের আঘাত করা হয়েছে, এমন একটি অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টির খোঁজখবর নিচ্ছি।

শুরু হলো চবি শাহ আমানত হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বৃহস্পতিবার সকাল ১০টায় চবি কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান।উদ্বোধনকালে চবি উপাচার্য শিক্ষার্থীদের মোবাইলে আসক্ত না হয়ে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ক্রীড়া একটি দেশকে এগিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়ার জন্য বিশ্বে আমাদের দেশ পরিচিত।

আমাদের ক্যাম্পাসের অনেক ক্রীড়াবিদ জাতীয় পর্যায়ে ভালো অবদান রাখছে। এজন্য শুধু আজকের দিনে নয়, সব সময় শরীরচর্চা, খেলাধুলায় শিক্ষার্থীরা নিজেদের নিয়োজিত রাখবে প্রত্যাশা করি।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, খেলাধুলায় এ হলের অনেক সুনাম রয়েছে। আমরা চাইবো, শুধুমাত্র খেলাধুলায় নয়, কথা-বার্তায়, আচার-আচরণেও এ হলের শিক্ষার্থীরা এগিয়ে থাকবে। তিনি সকল ক্রীড়াবিদদের জন্য শুভ কামনা জানান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি শাহ আমানত হলের প্রভোস্ট প্রফেসর ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান। অনুষ্ঠানে চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুর রহমান জালাল বক্তব্য রাখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের সুরের মূর্ছনায় উপাচার্য জাতীয় পতাকা, উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পতাকা, ব্যবসায় প্রশাসন ও আইন অনুষদের ডিন ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) অলিম্পিক পতাকা এবং শাহ আমানত হলের প্রভোস্ট হল পতাকা উত্তোলন করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন হলের কৃতী ক্রীড়াবিদ মোহাম্মদ আলী রিমন ও জাকির হোসেন।

বিচারকদের পক্ষে হলের আবাসিক শিক্ষক নুরুল ইসলাম এবং ক্রীড়াবিদদের পক্ষে হলের কৃতী ক্রীড়াবিদ নাইমুর রশিদ দুর্জয়কে উপাচার্য শপথ বাক্য পাঠ করান।
শাহ আমানত হলের আবাসিক শিক্ষক ফজলে এলাহী নেতৃত্বে অনুষ্ঠিত হয় ক্রীড়াবিদদের মার্চপাস্ট। হলের পতাকা বহন করেন হলের কৃতী ক্রীড়াবিদ নাদিম শাহ মারুফ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাহ আমানত হল সংসদের ভিপি মো. জাহাঙ্গীর আলম হান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন তাসলিম হাসান ও মোছা. সাজেদা ইসফাত রহমান সামান্তা। প্রথম ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে উপাচার্য ও উপ-উপাচার্য পুরষ্কার বিতরণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক, চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক, শাহ আমানত হলের আবাসিক শিক্ষকবৃন্দ, চাকসুর প্রতিনিধিবৃন্দ, শাহ আমানত হল সংসদের ভিপি, জিএসসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ক্রীড়ামোদী শিক্ষার্থীবৃন্দ এবং সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচিত খবর

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশে অনুমোদন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ – ২০২৬
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক সভায় এতে অনুমোদন দেওয়া হয়।প্রধান উপদেষ্টার প্রেস উইং এর প্রেস রিলিজে বলা হয় উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং দীর্ঘদিনের প্রশাসনিক জট নিরসনে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

কলেজগুলোর নিজস্ব পরিচয়, অবকাঠামো এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির ওপর তাদের অধিকার অক্ষুণ্ণ থাকবে।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এইপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা, পরীক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন, মূল্যায়ন ও নির্দেশনার ক্ষমতা পাবে।

নতুন অধ্যাদেশের মাধ্যমে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওযার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ ‘সংযুক্ত কলেজ’ হিসেবে পরিচালিত হবে।

আরও পড়ুন

সর্বশেষ