আজঃ বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

পোপ ফ্রান্সিসে’র মৃত্যুতে সূর্যগিরি আশ্রমের শোক প্রকাশ।

বলাই আচায্য বলাই

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, মানবতাবাদী মহাজ্ঞানী ব্যক্তিত্ব ক্যাথলিক ধর্মগুলো পোপ ফ্রান্সিসে’র মৃত্যুতে ফটিকছড়ি হাইদচকিয়ার সূর্যগিরি আশ্রম পরিচালনা পর্ষদের পক্ষ থেকে পণ্ডিত ড. তরুণ কুমার আচার্য, অর্চ্চনা রানী আচার্য, লায়ন ডা. বরুণ কুমার আচার্য, বিপ্লব চৌধুরী কাঞ্চন, টিটু চৌধুরী, ধীমান দাশ, সমীর কান্তি দাশ, সমীর পাল, অভিবসু মল্লিক গভীর শ্রদ্ধা নিবেদনপূর্বক শোক প্রকাশ করেন। পৃথিবীর সকল

মানুষের শান্তি ও কল্যাণ কামনায় এই মানবতাবাদী মহাপুরুষ সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। তার মহাপ্রয়াণে বিশ্ব একজন উদার অসম্প্রদায়িক মানবতাবাদী ধর্মগুলোকে হারিয়েছে। মহান সৃষ্টিকর্তার কাছে সূর্যগিরি আশ্রমের সকল সদস্যদের পক্ষ থেকে তার আত্মার সৎগতি কামনা করেছেন। আমরা পৃথিবীর সকল মানুষের কাছে কাদে কাদ মিলিয়ে সৃষ্টিকর্তার কাছে সকলের কল্যাণ কামনা করছি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চাটমোহরের রামনগর ঘাটে বড়াল নদীর উপর পাকা ব্রিজ নির্মাণ কাজ একযুগেও করা হয় নাই।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের রামনগর ঘাটে নির্মিত বড়াল নদীর উপর পাকা ব্রিজ নির্মাণ কাজ করার প্রকল্প গ্রহণ করা হয়।
প্রকল্প কাজের বেজ বা ভিত্তি স্থাপন ,দুই পাশে সাইড পিলার এবং নদীর মাঝে পৃথক দুইটি পিলার নির্মাণ করা হয়। কিন্তু রহস্যজনক কারনে ব্রিজের ভিম,ছাদের কাজ না করে, অস্থায়ী সরু বেইলি ব্রিজ দেওয়া হয়। বর্তমানে বেইলি ব্রিজটির নাট- বোল্ট প্লেট,সিড খুলে নড়বরে হয়ে বিপজ্জনক অবস্থার সৃষ্টি হয়েছে।

ওয়ান-ওয়ে বেইলি ব্রিজে উপর দিয়ে ভারি যানবাহন চলাচল করতে পারে না। অধিক ব্যস্ততম চাটমোহর- ছাইকোলা-কাচিকাটা সড়কের রামনগর ঘাটে বড়াল নদীর উপর নির্মাণ করা হয় ঐ বেইলি ব্রিজ। এলাকাবাসী দাবীর প্রেক্ষিতে রামনগরের নদীর মাটির ক্রসবাঁধ অপসারণ করে প্রশস্ত পাকা ব্রিজ নির্মাণ কাজ শুরু করা হয়। কিন্তু প্রায় একযুগ পরও এখানে পাকা স্থায়ী ব্রিজ নির্মাণ করা হয় নাই।

আজ ১৮ ফেব্রুয়ারি বেইলি ব্রিজ এলাকায় সরোজমিনে গিয়ে দেখা যায়,অপসারিত মাটির ক্রস বাঁঁধের নদী বক্ষ থেকে মাটি অপসারণ করা হয় নাই। ফলে বড়াল নদীর সরাসরি পানি প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে।অপর দিকে বড়াল নদীর ঐতিহ্য হারাতে বসেছে। রামনগর ঘাটের পাকা ব্রিজ নির্মাণ কাজের তদন্ত এবং বেইলি ব্রিজটি অপমারণ করে প্রশস্ত পাকা ব্রিজ নির্মাণের অসমাপ্ত কাজ সমাপ্ত করা আশু প্রয়োজন।

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ডা. জাহেদ উর রহমান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ডা. জাহেদ উর রহমান।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান।

জানা যায়, এরপর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে। এ সময় তারা উভয় নেতার মাজার জিয়ারতও করবেন।

আরও পড়ুন

সর্বশেষ