লালমোহন মিডিয়া ক্লাবের বার্ষিক সাধারণ সভায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত ।

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যম জীবনের আয়না, সংবাদকর্মী জাতির বিবেক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


গণমাধ্যম জীবনের আয়না, সংবাদকর্মী জাতির বিবেক – এই প্রত্যয়ে দেশ ও দশের কল্যাণে সোচ্চার ভোলার লালমোহনের সামাজিক সাংবাদিক সংগঠন লালমোহন মিডিয়া ক্লাবের বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল শুক্রবার বিকেলে লালমোহন পৌরশহরের ওয়েস্টার্ন পাড়ায় অবস্থিত সংগঠনের প্রধান কার্যালয়ে, এডহক কমিটির আহবায়ক প্রভাষক তারেকুল ইসলাম খালেকের সভাপতিত্বে ও সদস্য সচিব মিজান হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত ছিলেন- লালমোহন মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক মাতৃজগতের ডেপুটি ম্যানেজিং এডিটর ও দৈনিক ভোরের আকাশের কোস্টাল করেসপন্ডেন্ট প্রভাষক কবি রিপন শান , দৈনিক বরিশালের কথার উপদেষ্টা সম্পাদক শিক্ষাবিদ জাকির হোসেন খাঁন, লালমোহন কলোজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও লালমোহন বাদশা মিয়া একাডেমির চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক সহ লালমোহন মিডিয়া ক্লাব নেতৃবৃন্দ।


সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে পূর্ববর্তী এডহক কমিটি বিলুপ্ত করে আগামী দুই বছরের জন্য লালমোহন মিডিয়া ক্লাবের ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় । দৈনিক আলোচিত কণ্ঠের লালমোহন প্রতিনিধি প্রভাষক মোসলেউদ্দিন মুরাদকে সভাপতি, দৈনিক আমাদের বরিশালের লালমোহন প্রতিনিধি মিজান হাওলাদার কে সাধারণ সম্পাদক, দৈনিক ভোলার বাণীর লালমোহন শহর প্রতিনিধি জাকির হোসেন জুয়েল কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে গঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হচ্ছেন- সহ-সভাপতি # মোঃ মিজান পাটোয়ারী (দৈনিক আজকের বসুন্ধরা), যুগ্ম সাধারণ সম্পাদক # জসিম মাতাব্বর (দৈনিক একুশে নিউজ), অর্থ ও দপ্তর সম্পাদক # এমরান হাসান আলীম (দৈনিক মাতৃজগত), সিনিয়র নির্বাহী সদস্য # রিপন শান (দৈনিক ভোরের আকাশ), নির্বাহী সদস্য # তারেকুল ইসলাম খালেক (দৈনিক একুশে নিউজ) ,

নির্বাহী সদস্য # মোঃ মোজাম্মেল হক (দৈনিক দেশের খবর) প্রমুখ। সাধারণ সভার প্রথম পর্বে লালমোহন মিডিয়া ক্লাবের সদস্যপদের জন্য আবেদনকারী ৩ জন গণমাধ্যমকর্মীকে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ক্লাবের সাধারণ সদস্যপদ প্রদান করা হয় । এরা হলেন : দৈনিক বরিশালের কথার উপদেষ্টা সম্পাদক মোঃ জাকির হোসেন খাঁন, দৈনিক আজকের খবরের স্টাফ রিপোর্টার মাকসুদ আলম ভূঁইয়া ও দৈনিক স্বাধীন ভোরের লালমোহন প্রতিনিধি মোঃ হাসনাইন মুরাদ ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার হাফিজ উদ্দিন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত এবং তাদের অনিয়ম ও লুটপাটের কারণে সাধারণ মানুষের জীবনে তীব্র নাভিশ্বাস উঠেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন , বিগত সরকারের আমলে প্রশাসনের বিভিন্ন স্তরে যে অনিয়ম ও দুর্নীতির সংস্কৃতি তৈরি হয়েছিল, তার খেসারত এখনো সাধারণ মানুষকে দিতে হচ্ছে।

এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় পাঁচলাইশ ৩নং ওয়ার্ড যুবদলের স্বাগত মিছিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় এবং চট্টগ্রাম মহানগর যুবদল, আওতাধীন ১৫টি থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ড যুবদল কমিটি পুর্নবহাল করায় পাঁচলাইশ ৩নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকালে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি আতুরার ডিপো থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়ার হাট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। ৩নং পাচঁলাইশ ওয়ার্ড যুবদলের আহবায়ক মো: হাসানের সভাপতিত্বে ও পাঁচলাইশ ৩নং ওয়ার্ড যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বায়েজিদ থানা যুবদল’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মঞ্জুর আলম মঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুর আলম বলেন, আজকের এই র‌্যালিতে উপস্থিত হয়ে আপনারা প্রমাণ করেছেন-বাংলাদেশের যুবসমাজ এখনো ঐক্যবদ্ধ, সচেতন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ। আমাদের প্রত্যেককে শৃঙ্খলা, ঐক্য ও ধৈর্যের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। দেশবিরোধী যেকোন ষড়যন্ত্র প্রতিহত করতে হবে ঐক্যবদ্ধভাবে। তিনি এ সময় উপস্থিত সকল নেতাকর্মীকে বায়েজিদ বোস্তামি থানা যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

স্বাগত মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বায়েজিদ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নেজাম, জানে আলম, মোঃ আবছার, সেলিম, আলাউদ্দিন, ইমতিয়াজ, জহির, আমিন ৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল, ইউনুস, মোঃ তারেক, ফারুক, মাসুদ, মহিউদ্দিন, বাদশা, রুবেল, নজরুল, ইমন, করিম, ইসকান্দর, মামুন সহ ০৩নং পাঁচলাইশ ওয়ার্ড যুবদলের আওতাধীন ইউনিট যুবদলের নেতৃবৃন্দ।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ