আজঃ সোমবার ১৩ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামে মহান মে দিবস পালিত।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শোভাযাত্রা, সভা-সমাবেশ, লাল পতাকা মিছিল, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে চট্টগ্রামে মহান মে দিবস পালিত হয়েছে। এসব কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের নেতারা বলেছেন, শ্রমিকদের তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রেখে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়।দিবসটিকে ঘিরে বন্দরনগরী চট্টগ্রাম হয়ে ওঠে মিছিলের নগরী।
বৃহস্পতিবার (১ মে) সকালে নগরীর টাইগারপাস মোড়ে বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহণ শ্রমিক ফেডারেশন মে দিবসের সমাবেশ করে।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। সমাবেশের পর র‌্যালি বের হয়।

সমাবেশে মেয়র বলেন, চট্টগ্রামকে শ্রমিকবান্ধব শহর হিসেবে গড়ে তোলা হবে। শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।মেয়র আরও বলেন, শ্রমিকদের হয়রানি ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে একসঙ্গে। সিটি করপোরেশন শ্রমজীবী মানুষের স্বার্থরক্ষায় পাশে থাকবে।
ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, জিয়াউর রহমান জিয়া, হালকা মোটরযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম ফারুক বক্তব্য দেন।

সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরী শাখা নগরীর পুরাতন রেলস্টেশন চত্বর থেকে র‌্যালি বের করে। এর আগে অনুষ্ঠিত সমাবেশে নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শ্রমিকরাই সম্মুখযুদ্ধ করেছে, জীবন দিয়েছে। বুকের রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে। চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে আমার ভাই উমর ফারুকসহ দুই শতাধিক শ্রমিক শাহাদাত বরণ করেছে। উমর ফারুক হত্যার প্রধান আসামি ফ্যাসিবাদের জননী হাসিনার বিচার করতে হবে।

তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান আমাদের দেশ গড়ার এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। এ সুযোগ কাজে লাগাতে হবে। হাজারো শহিদ ও অসংখ্য তরুণ, শ্রমিক-জনতার আত্মত্যাগকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আন্তর্জাতিক শ্রমিক দিবসের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ার ও শ্রমিকদের অধিকার আদায়ের জন্য শ্রমিক-জনতাকে এখনই প্রস্তুতি গহণ করতে হবে।
ফেডারেশনের নগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে নহর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমীনও বক্তব্য দেন।এদিকে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে নগরীর দুই স্থানে সমাবেশ হয়েছে। নগরীর কাজির দেউড়ির মোড়ের সমাবেশে চা শ্রমিক, পোশাক শ্রমিক, জাহাজ ভাঙা শ্রমিকরা মিছিল নিয়ে যোগ দেন।

টিইউসি চট্টগ্রাম জেলার সভাপতি ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত, শ্রমিকনেতা ইফতেখার কামাল খান ও ফজলুল কবির মিন্টু এতে বক্তব্য রাখেন। ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আরেকটি সমাবেশ হয়েছে নতুন রেলস্টেশন চত্বরে। এতে সড়ক পরিবহণ, পোশাক, বিভিন্ন কলকারখানা, রেস্তোঁরা শ্রমিক ইউনিয়ন এবং নাভানা ব্যাটারিজ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন।

সমাবেশে টিইউসি চট্টগ্রাম জেলার সভাপতি মৃণাল চৌধুরী বলেন, স্বৈরাচারের পতনের পরও শ্রমিকদের ওপর দমন-পীড়ন, নির্যাতনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। ন্যায্য অধিকার আদায়ে শ্রমিকদের রাস্তায় নামতে হচ্ছে। শ্রমিকদের তাদের অধিকার থেকে বঞ্চিত করে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়।
বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে বিকেলে সমাবেশ করেছে। এতে প্রধান অতিথি ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।শ্রমিক দলের বিভিন্ন ইউনিট নির্মাণ শ্রমিক ইউনিয়ন, পাটকল শ্রমিক ইউনিয়নসহ আরও বিভিন্ন সংগঠন নগরীতে মিছিল সমাবেশ করে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কুষ্টিয়ায় পীর শামীম হত্যা, মামলা করতে আগ্রহী নয় পরিবার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুষ্টিয়ার দৌলতপুরে দরবার শরিফে হামলা ও পীর আব্দুর রহমান শামীম (৬৫) হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করতে অনাগ্রহ প্রকাশ করেছে নিহতের পরিবার। মামলার পেছনে ‘দৌড়ঝাঁপ’ করার সামর্থ্য নেই উল্লেখ করে পরিবারের সদস্যরা সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।সোমবার (১৩ এপ্রিল) সকালে শামীমের বড় ভাই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার বিকেলে দাফনের পর রাতে পরিবারের সদস্যরা বসেছিলাম। সেখানে পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা মামলার জন্য বারবার বলেছেন ৷ কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি ওই পথে না হাঁটার।এর আগে রোববার ১০টার দিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, মামলার জন্য তার পরিবারের সদস্যরা আসবেন। আমরা অপেক্ষায় আছি।

এ বিষয়ে সকালে পুনরায় জানতে চাইলে ওসি আরিফুর রহমান বলেন, উনারা মামলা করবেন না, এমন কিছু শুনিনি। আজকে তাদের আসার কথা রয়েছে।
প্রসঙ্গত, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় শনিবার (১১ এপ্রিল) দুপুরে ‘শামিম বাবার দরবার শরিফ’ নামে এক ‘পীরের’ আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এসময় হামলাকারীরা পিটিয়ে ও কুপিয়ে ওই দরবারের প্রধান আব্দুর রহমান ওরফে শামিম ওরফে জাহাঙ্গীরকে (৬৫) হত্যা করে। হামলায় আরও তিন অনুসারী—মহন আলী, জামিরুন নেছা ও জুবায়ের—আহত হন।

বোয়ালখালীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে অনুষ্ঠিত ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সারোয়াতলী পূর্ণচন্দ্র সেন উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ১০ম শ্রেণির শিক্ষার্থী কাঞ্চি চৌধুরী ও নূরে আজরা এই উদ্ভাবনী প্রজেক্ট তুলে ধরে স্টলে।
চালকের চোখে তন্দ্রা এলে জাগিয়ে দেবে ‘চশমা’!
বোয়ালখালীতে বিজ্ঞান মেলায় দুই শিক্ষার্থীর উদ্ভাবন
চালকের চোখে তন্দ্রা এলে জাগিয়ে দেবে ‘চশমা’

দীর্ঘ পথ চলতে গিয়ে গাড়ি চালকের চোখে তন্দ্রা এলেই জাগিয়ে দিবে ‘চশমা’। এতে রক্ষা পাবে জানমালের। প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার খবরে এমন এক প্রযুক্তির চশমা তৈরি করেছে ক্ষুদে দুই বিজ্ঞানী।

রবিবার (১২ এপ্রিল) ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। মেলায় ১৯টি স্টলে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করে। শিক্ষার্থী কাঞ্চি চৌধুরী ও নূরে আজরা জানায়, চশমাটি তৈরি করতে এক হাজার টাকা খরচ পড়বে। ‘ইন্টিগ্রেটেড সিকিউরিটি সিস্টেমে’ তৈরি এ চশমা চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ার দুই সেকেন্ডের মধ্যে জাগিয়ে দিবে। এরপরও যদি চালক না জাগে তাহলে গাড়ির গতি কমিয়ে অটোমেটিক ইঞ্জিন বন্ধ হয়ে যাবে।

আজগর আলী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থী সৃজন চৌধুরী এবার প্রজেক্ট প্রদর্শন করে ‘এগ্রো নোভা’। যা দিয়ে কৃষক তার জমিতে সেচের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবে। একই প্রজেক্ট দিয়ে জানা যাবে ফসলের গুণগত মান। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম বলেন,‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্য নিয়ে এবারের আয়োজন। বিজ্ঞান চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী আইডিয়াগুলো দেশের কল্যাণে কাজে লাগবে।

সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, ‘স্টলগুলোতে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্টগুলো এক কথায় অসাধারণ। তারা দেশের সমস্যা সম্ভাবনাকে নিয়ে ভাবছে। শিক্ষার্থীদের নব নব উদ্ভাবনী চেতনা সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক। সকাল ৯ টায় শুরু হয়ে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক। এইদিন ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচিত খবর

পর্যাপ্ত খাদ্য মজুত ৩১ জন নাবিকের হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি ‘বাংলার জয়যাত্রা’

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ ৪০ দিন আটকে থাকার পর যুদ্ধ পরিস্থিতির উন্নতি হলেও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পেয়ে আবারও সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরে ফিরে যাওয়ার পথে রয়েছে।বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, ইরানের নির্দেশনা অনুযায়ী অনুমতি চাওয়া হলেও তা প্রত্যাখ্যাত হয়েছে। কূটনৈতিকভাবে অনুমতি পাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। বর্তমানে জাহাজটি হরমুজের কাছাকাছি অবস্থান করছে এবং পরিস্থিতি বিবেচনায় শারজায় ফিরে যেতে বলা হয়েছে।

তিনি জানান, জাহাজে থাকা ৩১ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। প্রতিদিন ১৮ টন সামুদ্রিক পানি পরিশোধনের সক্ষমতা থাকলেও ইঞ্জিন চালু রাখতে হওয়ায় রেশনিং করে পানির ব্যবহার দৈনিক ৬ টনে নামিয়ে আনা হয়েছে। নাবিকদের মনোবল ধরে রাখতে জনপ্রতি দৈনিক খাবারের বরাদ্দ ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করা হয়েছে। পাশাপাশি বেসিক বেতনের সমপরিমাণ ওয়ার অ্যালাউন্স দেওয়া হচ্ছে।

বিএসসি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আটকে থাকার পর যুদ্ধবিরতি কার্যকর হলে গত বুধবার সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশে রওনা দেয় জাহাজটি। টানা প্রায় ৪০ ঘণ্টা যাত্রা শেষে শুক্রবার সকালে প্রণালির কাছাকাছি পৌঁছে ইরান সরকারের কাছে পারাপারের অনুমতি চাওয়া হয়। তবে তেহরান সেই অনুমতি দেয়নি। ফলে জাহাজটিকে ঘুরিয়ে নিরাপদে শারজায় ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিএসসির তথ্য অনুযায়ী, ভারত থেকে পণ্য নিয়ে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে ‘বাংলার জয়যাত্রা’। পরে কাতার থেকে স্টিল কয়েল নিয়ে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছে। পরদিনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় সংঘাত ছড়িয়ে পড়লে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ১১ মার্চ জেবেল আলীতে পণ্য খালাস শেষ হওয়ার পর কুয়েতে নতুন পণ্য বোঝাইয়ের পরিকল্পনা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে জাহাজটি নিরাপদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি।

আরও পড়ুন

সর্বশেষ