আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

গাজীপুর সাংবাদিক ইউনিটির দুই বছর মেয়াদি (২০২৫-২০২৬)কার্যনির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন।

সুরুজ্জামান রাসেল গাজীপুর প্রতিনিধি:

সভাপতি এম এ ফিরোজ লাভলু সাধারণ সম্পাদক মোঃ হাইউল উদ্দিন খান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আনন্দমুখর পরিবেশে গাজীপুর সাংবাদিক ইউনিটির কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। বুধবার ৭ মে ২০২৫ বাদ মাগরিব হাবিবুল্লাহ স্মরণি রোড, ইকবাল কুটির অবস্থিত ইউনিটির কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত কমিটির সভাপতি এম এ ফিরোজ লাভলুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ হাইউল উদ্দিন খান এর পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, গাজীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আফজাল হোসেন কায়সার। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আনন্দ টিভির গাজীপুর জেলা প্রতিনিধি, দৈনিক যুগান্তর এর কাপাসিয়া প্রতিনিধি মোঃ খোরশেদ আলম, এ সময় স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক কণ্ঠবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম জে আলম। উক্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ১।সহ-সভাপতি, মোঃ আবুসালেক ভূইয়া, ২। সহ-সভাপতি, জাহিদুর রহমান বকুল,৩।সহ-সভাপতি- ডাঃ মোঃ বাবুল খান, ৪।যুগ্ম-সাধারণ সম্পাদক, মুহাম্মদ আতিকুর রহমান ৫।সাংগঠনিক সম্পাদক-মোঃ নাসির উদ্দিন, ৬।অর্থ সম্পাদক-মোঃ শরীফ হোসেন শামীম,, ৭। দপ্তর সম্পাদক -মোঃ সারওয়ার আলম,৮। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক – মোঃ জিল্লুর রহমান, ৯। প্রচার ও প্রকাশনা সম্পাদক – মোঃ কাজল মিয়া, সদস্য -১। মোঃ মোবারক হোসেন রনি, সদস্য -২। মোঃ আব্দুল বারি, সদস্য -৩। মোঃ আব্দুল আলী।উক্ত কার্যনির্বাহী কমিটি,, দুই বছরের জন্য বহাল থাকিবে।আলোচনা সভার পূর্বে, গাজীপুর সাংবাদিক ইউনিটি’র পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়,সাবেক গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান,অনুষ্ঠানের প্রধান অতিথি আফজাল হোসেন কায়সার’কে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম
নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন
ছবি-৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরে বাংলাদেশ রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের (সিসিএস) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাহাড়তলী এলাকায় অবস্থিত এই কার্যালয়ে শুক্রবার রাতে কার্যালয়ের একটি অংশে হঠাৎ করে আগুন লাগে। খবর পেয়ে রাত ১১টা ২৫ মিনিটে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কন্ট্রোল রুম। এদিকে প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
পাহাড়তলীতে অবস্থিত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের এই কার্যালয় থেকে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন সরঞ্জাম, যন্ত্রপাতি ও প্রয়োজনীয় মালামাল সংরক্ষণ ও সরবরাহ কার্যক্রম পরিচালিত হয়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ