আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

কক্সবাজারে শ্রী নৃসিংহদেবের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আলোচনা সভা।

কক্সবাজার প্রতিনিধি :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কক্সবাজার সদরের খুরুশকুল উত্তর হিন্দু পাড়ায় শ্রী শ্রী নৃসিংহদেবের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে ৫ম তম ২ দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার (১১ মে) খুরুশকুল উত্তর হিন্দু পাড়া শ্রী শ্রী কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ভক্ত ও ধর্মপ্রাণ মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল।

অনুষ্ঠানে নৃসিংহদেবের যজ্ঞ, অভিষেক, পবিত্র গীতাপাঠ প্রতিযোগিতা, শ্রীমদ্ভাগবত আস্বাদন, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়।

ধর্মীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রী শ্রী কেন্দ্রীয় হরি মন্দির পরিচালনা পরিষদের সভাপতি ডা. পরিতোষ দত্ত। স্বাগত বক্তব্য রাখেন গ্র্যাজুয়েট প্রেস ক্লাব কক্সবাজারের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক অন্তর দে বিশাল।

প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও বিশিষ্ট ভাগবতীয় বক্তা শ্রী অজিত কুমার দাশ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খুরুশকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাষ্টার আবদুর রহিম।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন খুরুশকুল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিবলু পাল, কেন্দ্রীয় হরি মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক নয়ন কান্তি দে, কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিচালনা পরিষদের সাবেক সভাপতি রুপন কান্তি দে, কেন্দ্রীয় হরি মন্দিরের সাবেক সভাপতি ছোটন কান্তি দে ও সমাজসেবক সমীরণ দে টিটু প্রমুখ।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির সভাপতি রাসেল দে, সাধারণ সম্পাদক সৈকত দে, অর্থ সম্পাদক রাজু দে সহ সকল কর্মকর্তাবৃন্দ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নাজিরহাট প্রতিনিধি: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রমের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে উপজেলা সদরে সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাইয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি থেকে বেসরকারি ভাবে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীর।

বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন কাঞ্চন, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নাজিম উদ্দিন শাহীন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. জালাল উদ্দিন চৌধুরী, মোজাহারুল ইকবাল লাভলু, এন এম রহমত উল্লাহ, সংগঠনের সভাপতি ধীমান দাশ, সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্য, উপদেষ্টা ড. তরুণ কুমার আচার্য্য, কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, সাধারণ সম্পাদক টিটু চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রুবেল শীল, আহমেদ এরশাদ খোকন, সাংবাদিক জিপন উদ্দিন, শিমুল পাল, বিজন শীল, ঝুমুর সর্দ্দার, মিন্টু দাশ গুপ্ত, সুল্বভ দত্ত, কৃপাঞ্জন আচার্য, সোনা রাম আচার্য, উপদেষ্টা নারায়ন আচার্য। সংগঠনের দুই সদস্যকে নগদ অর্থ প্রদান করা হয়।

মাভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চাতুয়া শাখার ইফতার মাহফিল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দুবাই চাতুয়া শাখা (প্রস্তাবিত) হক কমিটির এর উদ্যোগে সোমবার ৯ মার্চ বাদ-এ আছর দুবাইয়ের চাতুয়ায় কমিটির অস্থায়ী কার্যালয়ে পবিত্র ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কমিটির সভাপতি মুহাম্মদ বদিউল আলম বদির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঈনুদ্দীন অনিকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেমে দ্বীন অধ্যক্ষ আলহাজ্ব মুহাম্মদ হাসান রেজা আল কাদেরী (মা.জি.আ.)।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মওলানা মুহাম্মদ দিদারুল আলম কেন্দ্রীয় সদস্য, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন উপদেষ্টা আজমান শাখা ও উপদেষ্টা কাজী ফয়জুল ইসলাম করিম দুবাই হামরিয়া শাখা ও ব্যবসায়ী আবদুর রহিম।

এতে শত শত আশেকে রাসুল (সাঃ) ও আশেকে মাইজভান্ডারীর উপস্হিতিতে বক্তারা বলেন, ইহকালের শান্তি ও পরকালের মুক্তির জন্য যুগে যুগে আল্লাহর অলিদের আগমন ঘটে পরিশেষে মহান মালিক হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারীর যে মিশন হুক্কুল লা হুক্কুল ইবাদত ধারণ করে মানবতার কল্যাণে নিয়োজিত রাখার আহবান জানান।

অত্র কমিটির সিনিয়র সভাপতি এরশাদ, সাংগঠনিক সম্পাদক মিজান, প্রচার সম্পাদক রাশেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল সহ চাতুয়াপার্কিংয়ে কর্মরত প্রবাসী ভাইদের আন্তরিক প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রধান আলোচকের আখেরী মুনাজাত ও ইফতার ও তরারুক বিতরণের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ