এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জুলাই মাসের ফ্যাসিবাদী আওয়ামী সরকার বিরোধী আন্দোলনে চট্টগ্রামে গুরুতর আহত শ্রমিকদল নেতা আলী করিমের পাশে দাঁড়িয়েছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেতৃবৃন্দ। ড্যাবের নেতারা তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

আলী করিম গত জুলাই আন্দোলনে ৪ আগষ্ট ২০২৪ তারিখে চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় রাজপথে আন্দোলনে থাকা অবস্থায় ফ্যাসিবাদের দোসরদের নির্মম আঘাতে মারাত্মক ভাবে আহত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসারত ছিলেন। তিনি কিছুটা সুস্থ হয়ে বাসায় আসার পর বুধবার (২১ মে) জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, জেডআরএফ রিহ্যাবিলিটেশন কমিটির আহ্বায়ক ডা. শাহ মুহম্মদ আমান উল্ল্যাহ ও সদস্য
সচিব ডা. পারভেজ রেজা কাকনের নির্দেশে আলী করিমের চিকিৎসার খোজখবর নিতে তার বাসায় যান ড্যাবের একটি প্রতিনিধি দল। যার নেতৃত্ব দেন ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী। এ সময় তার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তারা।

এসময় ডা. বেলায়েত হোসেন ঢালী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আলী করিমের মতো অসংখ্য নেতাকর্মী জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। সরকারের দমন পীড়নের শিকার হয়ে আজ আলী করিম চিকিৎসাধীন। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি। বিএনপি সবসময়ই তার নেতাকর্মীদের পাশে আছে এবং থাকবে। আলী করিমের চিকিৎসার সকল দায়িত্ব জিয়াউর রহমান ফাউন্ডেশন বহন করবে।আলী করিমের পরিবারের সদস্যরা বিএনপির এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন জেডআরএফের সদস্য ও চট্টগ্রাম মহানগর ড্যাবের সহ সভাপতি ডা. নুরুল করিম চৌধুরী, চমেক ছাত্রদলের সাবেক আহবায়ক ডা. সাদ্দাম হোসেন, চট্টগ্রাম জেলা ড্যাবের সহ সাংগঠনিক সম্পাদক ডা. মেহেদী হাসান ইমাম, ড্যাব নেতা ডা. আরমান প্রমুখ।

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন-বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া যতবারই দেশ পরিচালনা করেছে ততবারই দেশের মানুষ কাঙ্ক্ষিত উন্নয়নের দেখা পেয়েছে। জিয়া পরিবারের সুুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের প্রতিশ্রুতি পূরণে দিনরাত পরিশ্রম করছেন।









