আজঃ শনিবার ২৮ মার্চ, ২০২৬

নেত্রকোনা গন হয়রানির বন্ধের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান।

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনায় নদী উদ্ধারের নামে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বেআইনি ও গন হয়রানিমূলক পরিমাপকার্য বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ও স্বারকলিপি প্রদান করা হয়েছে। নেত্রকোনার সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।

নদী উদ্ধারের নামে জন হয়রানি বন্ধের দাবিতে নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাসের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, নেত্রকোনা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুশ শাহাদাৎ নাজু, সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী, এবিএম আব্দুল ফরাজী প্রমুখ।

বক্তারা বলেন, সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের কতিপয় কর্মচারী নদী উদ্ধারের নামে নেত্রকোনা পৌরসভাস্থ মগড়া নদীর তীরবর্তী বাসিন্দাদের মালিকানাধীন বসতভিটা এবং দোকানপাটে অবৈধ অনুপ্রবেশপূর্বক বিনা নোটিশে সিএস নকশা মোতাবেক পরিমাপ কার্য পরিচালনা করছেন। এতে নদী তীরবর্তী সকল নাগরিকের মনে ব্যাপক আতঙ্ক এবং উৎকণ্ঠা বিরাজ করছে।

নদী তীরবর্তী বসবাসকারী নাগরিকগণ সরকারি আইন মোতাবেক বিআরএস খতিয়ানের খাস খতিয়ান বা এরূপ সরকারি কোন জমি ব্যতীত ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয় করে সেখানে বাড়িঘর নির্মাণ করে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন।

সরকার যেখানে বিআরএস খতিয়ান ছাড়া কোন খাজনা গ্রহণ করে না, জমা খারিজ অনুমোদন করে না, সম্পত্তি হস্তান্তর, ক্রয়-বিক্রয় অনুমোদন করে না সেই পরিস্থিতিতে পানি উন্নয়ন বোর্ডের কর্মচারীরা কিসের ভিত্তিতে দেশের প্রচলিত আইন লংঘন করে জনগণের ব্যক্তিগত সম্পত্তি সিএস নকশা মূলে পরিমাপ করার দুঃসাহস দেখায় এমন বক্তব্যই সকলের।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এর সহধর্মিণী চলে গেলেন নাফেরার দেশে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এর সহধর্মিণী, বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা হাফিজ- সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ভোলা জেলা সমিতি, চট্টগ্রাম এর নেতৃবৃন্দ। এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন – বাংলাদেশের ইতিহাসে ভোলা জেলার নন্দিত জননেতা মাননীয় স্পীকারের সহধর্মিণীর অকাল মৃত্যু আমাদের শোকের সাগরে ভাসিয়ে দিয়েছে। বিশিষ্ট শিক্ষাবিদ মরহুমা দিলারা হাফিজ জীবিতাবস্থায় সকল গণতান্ত্রিক আন্দোলন – সংগ্রামে জননেতা মেজর (অবঃ)উদ্দিন আহমদ বীর বিক্রমের পাশে থেকে শক্তি ও সাহস যুগিয়েছেন।আমরা তাঁহার বিদেহী আত্মার সদাগতি কামনা করছি।

চট্টগ্রাম লালদিঘী পাড়ে প্রতিষ্ঠিত হোমিওপ্যাথিক চেম্বারে (শর্ত সাপেক্ষে) চিকিৎসক আবশ্যক।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম লালদিঘী পাড়ে প্রতিষ্ঠিত হোমিওপ্যাথিক চেম্বারে (শর্ত সাপেক্ষে) চিকিৎসক আবশ্যক।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ