আজঃ শুক্রবার ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

বৃক্ষরোপণ কর্মসূচিতে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ পরিবেশ রক্ষায় মানবিক এক পদক্ষেপ

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পরিবেশ রক্ষা ও সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকারে চট্টগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছে সরকার অনুমোদিত সমাজ উন্নয়নমূলক সংগঠন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল সংলগ্ন ডায়মন্ড টাচ কমিউনিটি সেন্টার এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে নানা প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি ও বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব এইচ এম ওসমান গনি চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক, বশর গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও সিইও আলহাজ্ব আবুল বশর আবু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন—

এই বৃক্ষরোপণ শুধু প্রতীকী নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি একটি দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। আমি ফাউন্ডেশনের ঢাকা, দিনাজপুর, পঞ্চগড়, ভোলা, গাইবান্ধা, নোয়াখালী, কক্সবাজার, চাঁদপুর, জামালপুর, কানাইঘাট, সিলেট, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা, ঠাকুরগাঁও, রংপুর, নেত্রকোনা ও বরিশাল জেলা কমিটিগুলোকে অনুরোধ করব, আপনারাও নিজ নিজ এলাকায় এই ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করুন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—ফাউন্ডেশনের হালিশহর থানা সভাপতি মোছাম্মৎ শাহীন আক্তার বন্দর থানা কমিটির সভাপতি মোছাম্মৎ আজমিরা বেগম সীতাকুণ্ড থানা কমিটির সভাপতি জনাব নুর হোসেন সেলি দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার চট্টগ্রাম রিপোর্টার এস এম মঈনুদ্দিন সমাজসেবক আলহাজ্ব মাইনুদ্দিন
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সক্রিয় সদস্যবৃন্দ মোহাম্মদ সরোয়ার ও আফতাব আলম, মোহাম্মদ হাসিব, নূর নাহার বেগম মিতু প্রমূখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভোটের লাইনে -১ জন ও খুলনায় হট্টগোলে -১ জন নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

খুলনা সদরের আলিয়া মাদরাসা ভোটকেন্দ্রে দুই পক্ষের উত্তেজনা ও হট্টগোলের মাঝে মহিবুজ্জামান কচি নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, নিহত মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক।
চট্টগ্রাম নগরীতে ভোট দিতে এসে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসুস্থ হয়ে এক বৃদ্ধ ভোটারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নগরীর কাজীর দেউড়ি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম মনু মিয়া (৫৫)। তিনি চট্টগ্রাম–১৪ আসনের বাগমনিরাম ব্যাটারিগলি এলাকার বাসিন্দা।

সিইসির সঙ্গে বৈঠকে বসেছেন ১১ দলীয় জোট।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের নেতারা।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক শুরু হয়।

আরও পড়ুন: ঢাকা-৫ আসনে ধীরগতিতে ভোটগ্রহণ নিয়ে অসন্তোষ ভোটাররা বৈঠকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমসহ ১১ দলীয় জোটের ১০ সদস্য অংশ নিয়েছেন। নির্বাচন কমিশনে প্রবেশের সময় সাংবাদিকরা বৈঠকের বিষয়বস্তু জানতে চাইলে জোটের নেতারা কোনো মন্তব্য করেননি। তবে বৈঠক শেষে তারা ব্রিফিং করবেন বলে জানা গেছে।

আলোচিত খবর

নির্বাচনি দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ। কর্মকর্তা- ইসি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিশাল এক কর্মীবাহিনী মাঠে নামিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের কর্মযজ্ঞ সফল করতে সারা দেশে প্রায় ৮ লাখ কর্মকর্তা সরাসরি নির্বাচনি দায়িত্ব পালন করবেন। কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই বিশাল তালিকায় প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার পর্যন্ত সর্বমোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন দক্ষ কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।  

নির্বাচন পরিচালনার ৬৯ জন রিটার্নিং অফিসার, ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার। মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট প্রতিটি কেন্দ্রের প্রধান দায়িত্ব সামলাবেন একজন করে প্রিজাইডিং অফিসার, সেই হিসেবে ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার এখন কেন্দ্রগুলোতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। এছাড়াও ভোটকক্ষগুলোতে দায়িত্ব পালনের জন্য ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসারকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ