আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

কালিয়াকৈরে চাপাইর ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত: অধিকার আদায়ে সংহতি ও অঙ্গীকার

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শ্রমিক অধিকার নিশ্চিত করা এবং সাংগঠনিক ভিত্তিকে আরও মজবুত করার প্রত্যয়ে গতকাল বুধবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ২ নং চাপাইর ইউনিয়ন শ্রমিক দল এক প্রাণবন্ত কর্মী সভার আয়োজন করে। চাপাইর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত এই সভায় শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
চাপাইর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ বাচ্চু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক এবং কালিয়াকৈর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ মিনার উদ্দিন।

চাপাইর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান সিরাজের দক্ষ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ কিরণ মাহমুদ, নাসির উদ্দিন দেওয়ান, জহিরুল ইসলাম জহির,মোঃ ওমর ফারুক, মোঃ জামাল হোসেন মন্ডল, বিপুল খান, এস.এম জয়নাল হক, মোসাঃ শাহিদা বেগম সহ ইউনিয়নের ১ থেকে ৯ নং ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়াও, সংগঠনকে আরও গতিশীল এবং জনমুখী করার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। নেতৃবৃন্দ আগামী দিনে শ্রমিকদের সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তাদের বক্তব্যে ফুটে ওঠে শ্রমিক সমাজের প্রতি গভীর সংহতি এবং অধিকার আদায়ে অবিচল সংকল্প প্রতিফলন ঘটে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ