কালিয়াকৈরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জামায়াতের মনোনীত প্রার্থী শাহ আলম বকসী।

কালিয়াকৈর প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অন্তর্র্বতীকালীন সরকারের অধীনে আসন্ন সংসদ নির্বাচনে গাজীপুরের অন্যান্য আরো চারটি আসনের মত গাজীপুর-১ আসনে ও জামায়াত মনোনীত প্রার্থী শাহ আলম বকসী আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার কালিয়াকৈর উপজেলা মডেল মসজিদের হল রুমে উপজেলার সাংবাদিকদের সাথে পরিচিতি পর্ব ও প্রচারণা পর্ব শুরু করেন।

গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সিনহা মোঃ আব্দুল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর ১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহ আলম বকসী। তিনি বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দ্বারা জামায়াতে ইসলামী যে নির্যাতিত হয়েছে তা ইতিহাসে বিরল। ২৪ শে জুলাই আগস্ট এর বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ও আওয়ামী লীগের পতন হয়েছে। বাংলাদেশে এখন সত্য ন্যায় ও সুন্দর সমাজ এবং রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে। জামায়াতে ইসলামী ৩০০ আসনেই নির্বাচন অংশগ্রহণ করবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে চাঁদাবাজি সন্ত্রাসী গুম খুন এর মত জঘন্য অপরাধ যাতে না হয় তার জন্য সব কিছু করা হবে।প্রয়োজনীয় সংস্কার শেষে জামায়াতে ইসলামী আগামী জুনের মধ্যে নির্বাচন প্রত্যাশা করে।
পরিচিতি সভায় অন্যানের মধ্যে আরো বক্তব্য রাখেন, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীম, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম অভি, গাজীপুর জেলা জামায়াতের সেক্রেটারি শফিউদ্দিন, কালিয়াকৈর উপজেলা জামায়াতের আমির বেলাল হোসেন, সহ-সভাপতি আনিসুর রহমান বিশ্বাস প্রমূখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত -সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একই রায়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

প্রসিকিউশন সূত্রে জানা যায়, এ মামলার তদন্ত শুরু হয় ২০২৫ সালের ১৮ জুন। তদন্ত শেষে একই বছরের ৭ ডিসেম্বর চিফ প্রসিকিউটর কার্যালয়ে প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তারা। যাচাই-বাছাই শেষে ১৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। একই দিন অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২।

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১টা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে এই ককটেল বিস্ফোরণ করা হয়।জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মোটরসাইকেলে আসা দুর্বৃত্ত দুপুর সোয়া ১টার দিকে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। তিনি বলেন, এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। তবে আটকের চেষ্টা চলছে।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ