আজঃ শুক্রবার ১৩ মার্চ, ২০২৬

কালিয়াকৈরে দেয়াল চাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু।

কালিয়াকৈর প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি আঞ্চলিক রাস্তার পাশ দিয়ে পৌরসভার পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেনের কাজ করতে গিয়ে আলমগীর শাহ (৪৪) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আলমগীর শাহ নওগাঁ জেলার রানী নগর থানার ভাতকই গ্রামের মো. ফকির শাহ’র ছেলে। প্রত্যক্ষদর্শীরা

জানান,সীমানা প্রাচীরের মাটি সরিয়ে নেওয়ার কারণে এবং প্রবল বৃষ্টিপাত হওয়ার কারণে পাশের বাড়ির সীমানা প্রাচীর হঠাৎ ধসে পড়ে কর্মরত নির্মাণ শ্রমিক আলমগীর শাহ’র উপর। এতে তিনি দেয়ালের নিচে চাপা পড়েন। এবং ড্রেনে দেড় ফিটের মত পানি থাকায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়াকৈর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সাব
কন্টাকটর মোহর আলী জানান,প্রধান ঠিকাদারের কাছ

থেকে আমি সাব কন্টাক্ট নিয়ে আমি আবার কবীর নামে এক সাব-কন্টাক্টর কে কাজ দিয়েছি। তবে প্রবল বৃষ্টিতে কাজ না করার জন্য বলা হয়েছিল। কালিয়াকৈর পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাহিদ আদনান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে পৌরসভার প্রকৌশলী কাজের সার্বিক তদারকির কথা থাকলেও তার গাফিলতি ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

দুবাই এয়ারপোর্টের কাছে ড্রোন পড়ে বাংলাদেশি-সহ চারজন আহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দুবাই কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে বুধবার সকালে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের (DXB) আশেপাশে দুটি ড্রোন পড়ে, যার ফলে দুই ঘানার নাগরিক এবং একজন বাংলাদেশী নাগরিক সামান্য আহত হন এবং একজন ভারতীয় নাগরিক মাঝারি আহত হন। বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।City & Local Guides

DXB এবং DWC পরিচালনাকারী দুবাই বিমানবন্দর, সংক্ষিপ্ত বিঘ্নের পর ৭ মার্চ থেকে আংশিকভাবে কার্যক্রম শুরু করে।সময়সূচী পরিবর্তন অব্যাহত থাকায়, যাত্রীদের তাদের বিমান সংস্থা কর্তৃক তাদের বিমান নিশ্চিত না হওয়া পর্যন্ত বিমানবন্দরে ভ্রমণ না করার জন্য অনুরোধ করা হয়েছে।

DXB-তে একটি কনকোর্সে একটি ঘটনায় সামান্য ক্ষতি হয়, যা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। জরুরি প্রতিক্রিয়া দলগুলিকে তাৎক্ষণিকভাবে মোতায়েন করা হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে পরিস্থিতি পরিচালনা করা হয়।

চারজন কর্মী আহত হন এবং তাদের দ্রুত চিকিৎসা সেবা দেওয়া হয়। ইতিমধ্যেই জরুরি পরিকল্পনার কারণে, বেশিরভাগ টার্মিনাল আগেই যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছিল,বিমানবন্দরটি পূর্বের এক বিবৃতিতে বলেছে।

চট্টগ্রামে নিখোঁজ গাড়ি চালকের লাশ মিলল ডোবায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে নিখোঁজ গাড়ি চালকের
লাশ মিলল ডোবায়
ছবি-৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরের বন্দর থানা এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলম (৪৬) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মঞ্জুর আলম ৩৮ নম্বর ওয়ার্ডের কলসিদিঘির পাড় আলী মিয়া চেরাগের বাড়ির বাদশা মিয়ার ছেলে। তিন গাড়িচালক ছিলেন। বুধবার সকাল ১১টায় কলসিদিঘির পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহতের শ্যালক মো. হাসান বলেন, গত ৬ মার্চ থেকে আমার দুলাভাই নিখোঁজ ছিলেন। এ ঘটনায় আমরা থানায় জিডিও করেছিলাম। আমার দুলাভাইকে কেউ পরিকল্পিতভাবে কেউ মেরে ফেলে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসাইন বলেন, কলসিদিঘির পাড় এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গত শুক্রবারে তার মৃত্যু হয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানতে পেরেছি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ চলছে বলে তিনি জানান।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ