রাঙ্গুনিয়ায় শহীদ জিয়ার মাজারে বাদশার নেতৃত্বে যুবদলের পুস্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের পক্ষে থেকে রাঙ্গুনিয়া শহীদ জিয়ার প্রথম সমাধিতে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার নেতৃত্বে এই পুস্পস্তবক অর্পণ করা হয়।

এতে শহীদ জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকো এবং ২৪ এর জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।

এসময় এমদাদুল হক বাদশা বলেন, শহীদ জিয়া ছিলেন একজন ক্ষণজন্মা পুরুষ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা এবং সম্মুখ সমরে তাঁর বীরোচিত অংশগ্রহণ জাতিকে স্বাধীনতা অর্জনে অনুপ্রাণিত করেছিল। পঁচাত্তর পরবর্তী এক ক্রান্তিকালে যখন জাতি দিশেহারা, ঠিক তখনই তিনি দেশের হাল ধরেছিলেন। তিনি জাতিকে ঐক্যবদ্ধ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। তাঁর প্রতিষ্ঠিত বিএনপি আজ দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। তাঁর শাসনামলে দেশে অর্থনৈতিক মুক্তি, সামাজিক ন্যায়বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি খাল কাটা কর্মসূচির মাধ্যমে কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন। পোশাক শিল্পকে বিকশিত করে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করেছিলেন।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, সাবেক সমবায় সম্পাদক মো. ইদ্রিস সবুজ, কোতোয়ালী থানা যুবদলের সাবেক সদস্য সচিব মো. হাসান, বাকলিয়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু, সদস্য সচিব, হাজী মোহাম্মদ মুসা, চকবাজার থানা যুবদলের সাবেক সি. যুগ্ম আহবায়ক মো. সোহেল, যুবদল নেতা জাকির হোসেন, মো. শমসের, সাদ্দামুল হক সাদ্দাম, মো. সাইফুল, মো. রায়হান, আবুল হোসেন, মো. শহীদ, মো. জাহেদ, মো. সাজু, মো. শরীফ, মো. টিপু, মো. আলাউদ্দিন, মো. রাশেদ, মো. হামিদ, মো. সুমন, গোলাম হাক্কানী, মো. আরাফত প্রমূখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

হরমুঝ প্রণালীর প্রবেশপথের কাছে মাইনের আ/ঘা/তে একটি তেলবাহী জাহাজে আ/গু/ন ধরেছে বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

হরমুঝ প্রণালীর প্রবেশপথের কাছে মাইনের আ/ঘা/তে একটি তেলবাহী জাহাজে আ/গু/ন ধরেছে বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী।

সোমবার (২ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ এ/জে/ন্সি এ তথ্য জানায়। নৌবাহিনীর দা/বি, ইরানের অনুমতি ছাড়া অনিরাপদ নৌ/প/থ দিয়ে চলাচলের চে/ষ্টা করছিল জাহাজটি। এর আগে গত নয় দিনে হ/র/মু/জ প্র/ণা/লি/র ভেতরে বা আশপাশে ১১টি জাহাজে আ/গু/ন লাগার দা/বি করে ইরান।

চট্টগ্রামে খাবার তৈরি পোড়া তেলে, ৩ লাখ টাকা জরিমানা পাছাজিও ফুডসকে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর আতুরার ডিপো এলাকায় পোড়া তেলে খাবার তৈরিসহ নানা অপরাধে পাছাজিও ফুডসকে (ড্রিপ্স) ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ, আনিছুর রহমান।

উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ জানান, সোমবার আতুরার ডিপো সংলগ্ন এলাকায় পোড়া তেলে খাবার তৈরি, অতি অস্বাস্থ্যকর অপরিচ্ছন্ন পরিবেশের খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকরণ ও প্রস্তুতি এবং প্যাকেজিং, যত্রতত্র খাবার প্রস্তুতকারী স্থানে তেলাপোকা এবং ঈদের বেসরন এবং মিষ্টির কাঁচামালে ইঁদুরের বিষ্ঠা, যথাযথ প্যাকেজিং প্রক্রিয়া অনুসরণ না করে খাদ্য উৎপাদন ও নকল চেরি ফল ব্যবহার করায় পাছাজিও ফুডসকে (ড্রিপ্স) ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ রিল এজেন্ট ফ্রিজে সংরক্ষণ করায় আতুরার ডিপো ডক্টরস ডায়াগনস্টিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আলোচিত খবর

১২ লাখ ৭০ হাজার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার প্রকাশিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে এ পরীক্ষায় অংশ নেওয়া সারা দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে।আগামীকাল সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, সকল বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উদ্বোধনের পরপরই পরীক্ষার্থীরা একযোগে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন। অনলাইনে https://eduboardresults.gov.bd I https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।

আরও পড়ুন

সর্বশেষ