আজঃ রবিবার ১ ফেব্রুয়ারি, ২০২৬

কালুরঘাট সেতুতে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন, বরখাস্ত ৪ রেলকর্মী।

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের কালুরঘাট রেলসেতুতে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনার তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে রেলপথ মন্ত্রণালয়। প্রাথমিক তদন্তে গাফিলতির প্রমাণ পাওয়ায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে চারজন রেলকর্মীকে।

আজ শুক্রবার (৬ জুন) সকালে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। বরখাস্ত হওয়া রেলকর্মীরা হলেন চট্টগ্রাম হেড কোয়ার্টারের ট্রেন গার্ড সোহেল রানা, লোকোমাস্টার গোলাম রসুল, সহকারী লোকোমাস্টার আমিন উল্লাহ এবং অস্থায়ী গেটকিপার মাহবুব (টিএলআর)।

ঘটনার তদন্তে গঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও)। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—ডিএমই (লোকো), ডিভিশনাল ইঞ্জিনিয়ার-১ এবং বিভাগীয় চিকিৎসক (পাহাড়তলী, চট্টগ্রাম)। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই কমিটিকে।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (৫ জুন) রাত সোয়া ১০টার দিকে চট্টগ্রামের কালুরঘাট সেতুর বোয়ালখালী অংশে পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সেতুতে আটকে থাকা বেশ কয়েকটি যানবাহনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন, যাদের মধ্যে একজন মাত্র দুই বছর বয়সী শিশু।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, দুর্ঘটনার সময় সেতুর ওপর একটি গাড়ি যান্ত্রিক ত্রুটির কারণে নষ্ট হয়ে গেলে যানজটের সৃষ্টি হয়। এই অবস্থায় কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি সংকেত না মেনে সেতুর দিকে এগিয়ে আসে। ফলে সেতুর ওপর থাকা অটোরিকশা, একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেল ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়। এই ঘটনায় রেলওয়ের সিগনাল ব্যবস্থাপনা ও ট্রেন পরিচালনায় চরম গাফিলতির বিষয়টি আবারও সামনে উঠে এসেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় কমিটির উদ্যোগে এক আনন্দঘন বিভাগীয় পিকনিক।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় কমিটির উদ্যোগে এক আনন্দঘন বিভাগীয় পিকনিক অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতির উপস্থিতিতে নগরীর জয়নাল আবেদীন পার্ক সংলগ্ন ব্রহ্মপুত্র নদীর তীরে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।

পিকনিক অনুষ্ঠানে বাংলাদেশ প্রেসক্লাবের বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলার গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের কার্যক্রম ও সাংগঠনিক বিষয়াদি নিয়ে বক্তব্য প্রদান করা হয়, যেখানে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরবর্তীতে সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। এছাড়াও উপস্থিত সদস্যদের অংশগ্রহণে আকর্ষণীয় রেফেল ড্র অনুষ্ঠিত হয়, যা অনুষ্ঠানের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেয়।


সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে আয়োজিত এ বিভাগীয় পিকনিকটি সফলভাবে সম্পন্ন হয়। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সংগঠনের ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ‘নির্বাচনী উঠান বৈঠক’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৮টার দিকে ঠাকুরগাঁও পৌর বিএনপির আয়োজনে পৌরশহরের ৬ নম্বর ওয়ার্ডের পানিউন্নয়ন বোর্ড কোলনী এলাকায় উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকের মধ্যভাগে ঠাকুরগাঁও পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের ১৫জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। এসময় তাদেরকে ফুলের মালা পরিয়ে বরণ করেন নেন ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ।

ঠাকুরগাঁও পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ‘নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ।

বিএনপি নেতা শরিফুল ইসলাম শরিফ বলেন, ঠাকুরগাঁও পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডেরই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সম্পর্কে আপনাদেরকে নতুন করে কোনকিছু বলার নেই। তিনি আপনাদেরই মানুষ।

বিএনপি নেতা শরিফুল ইসলাম বলেন, আপনাদের কাছে একটাই চাওয়া- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সকলেই মিলে মির্জা ফখরুলের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে উনাকে বিজয়ী করবেন। আপনাদের ভোটের মাধ্যমে মির্জা ফখরুল বিজয়ী হলে ঠাকুরগাঁও সদর আসনকে একটি মডেল আসন হিসেবে রূপান্তর করা হবে। আসুন উন্নয়নের স্বার্থে সবাই মিলে মির্জা ফখরুলের বিজয় নিশ্চিত করি।

এছাড়াও নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাবেক দলের সভাপতি মাসুদুল ইসলাম মুন্না, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস, জেলা বিএনপি নেতা মমিনুল হক বাবু, ঠাকুরগাঁও পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ মোবারক আলী প্রমুখ।

এসময় বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দেওয়ার আহবান জানান।

আলোচিত খবর

টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ সংক্রান্ত মামলায় ক্ষতিপূরণ পাওয়ার রায় পেয়েছে বাংলাদেশ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ সংক্রান্ত মামলায় ক্ষতিপূরণ পাওয়ার রায় পেয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক সালিশি আদালত কানাডাভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান নাইকোকে বাংলাদেশ সরকারকে ৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস (আইসিডি/ICSID)-এর ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করে। জ্বালানি মন্ত্রণালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


জ্বালানি সচিব বলেন, বাংলাদেশ এই মামলায় প্রায় ১০০ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেছিল। প্রাপ্ত অর্থ সেই দাবির তুলনায় অনেক কম। রায়ের বিভিন্ন দিক পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট আইনজীবীদের সঙ্গে আলোচনা করা হবে এবং পরবর্তী করণীয় ঠিক করা হবে।প্রসঙ্গত, ২০০৩ সালের ১৬ অক্টোবর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে খনন ও উন্নয়ন কাজের দায়িত্ব পায় কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকো।

পরবর্তীতে নাইকোর পরিচালনাধীন অবস্থায় টেংরাটিলা গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিপর্যয় ঘটে। ২০০৫ সালের ৭ জানুয়ারি এবং একই বছরের ২৪ জুন গ্যাসক্ষেত্রে পরপর দুটি মারাত্মক বিস্ফোরণ হয়। এসব বিস্ফোরণের ফলে বিপুল পরিমাণ মজুদ গ্যাস পুড়ে যায় এবং আশপাশের অবকাঠামো, পরিবেশ ও সম্পদের ব্যাপক ক্ষতি হয়। টেংরাটিলা গ্যাসক্ষেত্র কার্যত অচল হয়ে পড়ে, যা দেশের জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে।

আরও পড়ুন

সর্বশেষ