আজঃ রবিবার ২৯ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন না:গঞ্জ জেলা ছাত্র দলের সাবেক যুগ্ন সম্পাদক মশিউর রহমান শান্ত।

মোহাম্মদ আলমগীর হোসেন প্লাবন সোনারগাঁ, নারায়ণগঞ্জ প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান শান্ত। তিনি বলেন, হযরত ইব্রাহিম (আঃ) ও তাঁর স্ত্রী হযরত হাজেরা এবং তাদের প্রিয় পুত্র হযরত ইসমাইল (আঃ) এর স্মৃতি বিজড়িত পবিত্র ঈদুল আযহা আমাদের সামনে সমাগত। ঈদুল আযহা আমাদেরকে ত্যাগ ও কুরবানির আদর্শে উজ্জীবিত করে। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর উদ্দেশে সবকিছু ত্যাগ করে দেয়ার চেতনা আমাদের মনে জাগ্রত করে। সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় কুরবানি আমাদেরকে অনুপ্রেরণা দেয়।

ত্যাগ ও কুরবানির মানসিকতা নিয়ে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে একটি গনতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। তিনি আরও বলেন, দেশ থেকে ফ্যাসিবাদীরা পালিয়ে গেলেও দেশ এখনো ফ্যাসিবাদ মুক্ত হয়নি। তারা বিদেশে বসে এবং দেশে ঘাপটি মেরে লুকিয়ে থেকে দেশে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেই যাচ্ছে। দেশে যাতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন না হতে পারে সেজন্য নানাভাবে বিতর্ক এবং বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র চালাচ্ছে।
এ অবস্থার অবসান ঘটিয়ে সরকারকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। সেই সাথে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশবিরোধী সকল অপতৎপরতার বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে মানবিক বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত দেশবাসীকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন বলেন, পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নানা সমস্যায় জর্জরিত দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য আল্লাহর নিকট কায়মনোবাক্যে দোয়া করছি এবং দেশবাসী সবাইকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আমার পক্ষে থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পাবনার ভাঙ্গুড়ায় সুলতানপুর দিঘীর কাদামাটি থেকে মূল্যবান কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনা জেলার ভাঙ্গুড়া থানাধীন খান মরিচ ইউনিয়নের সুলতানপুর গ্রামে একটি পুকুরের কাদামাটি থেকে প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার হয়েছে।জানা যায়, উপজেলার সুলতানপুর গ্রামের লালদীঘি পুকুরের (সরকারি ) ২২ বিঘা জব্বার হোসেনের বাড়ির নিকটে তার প্রায় ১০/১২ বছর বয়সী মেয়ে শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে পুকুরের কাদামাটিতে খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ তার চোখে একটি অস্বাভাবিক বস্তু ধরা পড়ে। পরে সে বিষয়টি তার মাকে জানায় এবং পরবর্তীতে তার বাবাকেও অবগত করে।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় উৎসব জনতা ভীড় জমাতে শুরু করে। এলাকার কিছু লোকজন তখন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন মিঠু কে বিষয়টি অবহিত করা হয়।

ইউপি চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন মিঠু সন্ধ্যা ৭টার দিকে ভাঙ্গুড়া থানা অফিসার ইনচার্জ এস এম মুস্তাফিজুর রহমান কে বিষয়টি জানান। পরে ভাঙ্গুড়া থানার পুলিশ প্রশাসন কে পাঠিয়ে, রাত প্রায় ১০ টার দিকে ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে ভাঙ্গুড়া থানায় নিয়ে আসে।
উদ্ধারকৃত মূর্তিটি হিন্দু ধর্মাবলম্বীদের বিষ্ণু দেবতা বলে ধারণা করা হচ্ছে। মূর্তিটির উচ্চতা প্রায় ১৪ ইঞ্চি, প্রস্থ ১২ ইঞ্চি এবং ওজন ৯ কেজি ৬৪০ গ্রাম।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ এস এম মুস্তাফিজুর রহমান জানিয়েছে,ঘটনাটি খানমরিচ ইউনিয়নের হিন্দু ধর্ম অবলম্বীদের বিষ্ণু মূর্তি বলে ধারণা করা যাছে আমরা খবর পাওয়া মাত্রই মূর্তিটি থানায় হেফাজতে নিয়ে আসা হয়েছে, মূর্তিটির প্রকৃত ইতিহাস ও মূল্য নির্ধারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রখ্যাত কবিয়াল রমেশ শীলের সমাধিতে সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদের শ্রদ্ধাঞ্জলি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মাইজভাণ্ডার দরবার শরীফের অন্যতম মহান আধ্যাত্মিক সাধক, ইউসুফে সানি, গাউসুল আজম বিল বিরাসত হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.) প্রকাশ বাবা ভাণ্ডারীর অন্যতম আধ্যাত্মিক শিষ্য, মাইজভাণ্ডারী সঙ্গীতের দিকপাল, বিখ্যাত কবিয়াল ও একুশে পদক (মরণোত্তর) প্রাপ্ত মরমী গীতিকার শ্রদ্ধেয় রমেশ শীলের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন সূর্যগিরি আশ্রম। এ সময় কবিপৌত্রসহ সূর্যগিরি আশ্রমের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, টিটু চৌধুরী, ধীমান দাশ, কৃষ্ণ বৈদ্য, অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা লায়ন ডা. বরুণ কুমার আচার্য, উপদেষ্টা লায়ন ড. পণ্ডিত তরুণ কুমার আচার্য, শিমুল পাল, সুমি পাল, রূপনা রানী আচার্য, ইসমাইল হোসেন, ঝুমুর সর্দার, শিপ্লব দত্ত, রিকু ভট্টাচার্য।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ