আজঃ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি, ২০২৬

আটপাড়ায় জামায়াতের উপর হামলায় আহত- ২।

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনার আটপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও জেলা শিবিরের সাবেক সভাপতি মো. ইউসুফ (৩৭) এর ওপর হামলা হয়েছে। লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে আঘাতে তার একটি হাত ভেঙে গেছে ও মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। এসময় তার সাথে থাকা ভাতিজা আয়াতুল্লাহ (২৫) গুরুতর আহত হন। এ ঘটনায় মো. ইউসুফ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন, আ. রাজ্জাকের ছেলে মো. মনোয়ার হোসেন (৩২), খোকন মিয়ার ছেলে মো. আব্দুর রাকিব (৩০), আব্দুল মোতালিব ওরফে সেনচু মিয়ার ছেলে মো. সারোয়ার মেম্বার (৪০), মৃত হেলিমের ছেলে মো. জাকিরুল (৩০), মো. রেহান মিয়ার ছেলে মো. রনি মিয়া (৩২), মো. আবুল বাসারের ছেলে মো. ইনজামাম (২০), আব্দুল হান্নানের ছেলে নাদির মিয়া (২৮), মো. রফিক তালুকদারের ছেলে মো. ইমন তালুকদার (৩৫), হান্নান তালুকদারের ছেলে দিদার তালুকদার (৩০)। তারা সকলে আটপাড়া উপজেলার টেংগা গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (১০ জুন) ঘটনা সম্পরকে জানতে চাইলে আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যবসায়িক দ্বন্ধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

জানা যায়, গত ৮ জুন উপজেলার তেলিগাতী বাজারে বাদীর নিজ ব্যবসায় প্রতিষ্ঠান ‘তাসফিয়া ইলেক্ট্রিক এন্ড ইলেক্ট্রনিক্সে’ ঢুকে সারোয়ার, মনোয়ার ও জাকিরুলের নেতৃত্বে অভিযুক্তরা অতর্কিত হামলা চালায়।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান এবং নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের জামায়াতের নমিনি মো. দেলোয়ার হোসেন সাইফুলসহ আটপাড়া উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ ও সাধারণ জনতা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রাম নগরীর গণি বেকারি এলাকা থেকে পিস্তলসহ এক রোহিঙ্গা যুবক আটক।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম নগরীর গণি বেকারি এলাকা থেকে পিস্তলসহ এক রোহিঙ্গা যুবক আটক।

জামায়াতের এজেন্টের স্বাক্ষরিত ২৩টি ফলাফল শিট জব্দ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের সলিমুন্নেছা বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোটের আগের দিন দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত ২৩টি ফলাফল শিট উদ্ধার করা হয়েছে। বুধবার ১১ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৫নং সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা। এ ঘটনার পর কেন্দ্র পরিদর্শন করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা, সহকারী রিটার্নিং কর্মকর্তা রিজওয়ানা নাহিদ।

আলোচিত খবর

নির্বাচনি দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ। কর্মকর্তা- ইসি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিশাল এক কর্মীবাহিনী মাঠে নামিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের কর্মযজ্ঞ সফল করতে সারা দেশে প্রায় ৮ লাখ কর্মকর্তা সরাসরি নির্বাচনি দায়িত্ব পালন করবেন। কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই বিশাল তালিকায় প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার পর্যন্ত সর্বমোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন দক্ষ কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।  

নির্বাচন পরিচালনার ৬৯ জন রিটার্নিং অফিসার, ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার। মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট প্রতিটি কেন্দ্রের প্রধান দায়িত্ব সামলাবেন একজন করে প্রিজাইডিং অফিসার, সেই হিসেবে ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার এখন কেন্দ্রগুলোতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। এছাড়াও ভোটকক্ষগুলোতে দায়িত্ব পালনের জন্য ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসারকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ