আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

পদুয়া ডোয়ার আলী সিকদার পাড়ায় সামাজিক সংগঠন “সমাজ কল্যাণ পরিষদ”এর যাত্রা শুরু।

লোহাগাড়া প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ৬ নম্বর ওয়ার্ডের ডোয়ার আলী সিকদার পাড়ায় সামাজিক উন্নয়ন, শিক্ষা বিস্তার, মাদক ও বেকারত্ব দূরীকরণ, এলাকার দরিদ্র পরিবারকে সহায়তা প্রদান, স্বাস্থ্যসেবা, সচেতনতা বৃদ্ধি ও ভবিষ্যতে মানবিক কার্যক্রম সহ নানান ধরনের সামাজিক উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে গঠিত হয়েছে “সমাজ কল্যাণ পরিষদ” নামে একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠন।

এসংগঠনটি গঠন করার লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে জন্য এক বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট একটি (অস্থায়ী) পরিচালনা পরিষদ গঠন করা হয়।

২০২৫-২৬ অর্থ বছরের জন্য ঘোষিত পরিচালনা পরিষদে বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ আলমগীরকে পরিচালক এবং মুহাম্মদ দেলোয়ার হোসাইনকে সহ-পরিচালক মনোনীত করা হয়।

এছাড়াও তরুণ সমাজসেবক মো: আইয়ুব আলী,
মো: শওকত, মো: রিয়াজ উদ্দিন, মো: খানে আলম,
মো: নাজিম উদ্দিন মো: জাহেদুল ইসলাম ও
মো: জুনাইদকে সদস্য হিসেবে মনোনীত করা হয়।

একইসাথে সমাজ কল্যাণ পরিষদের একটি (অস্থায়ী) উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এতে উপস্থিত সর্বসম্মতিক্রমে মো: আবুল কাশেম, মো: সরওয়ার কামাল, মোহাম্মদ ইব্রাহিম, মো: কামাল হোসেন, প্রবাসী সেলিম উদ্দিন, মুহাম্মদ শাহজাহান ও মুহাম্মদ এনামকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।

নবগঠিত সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা, প্রবাসী সেলিম উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে আমাদের সমাজটা এক ধরনের অযত্নে অবহেলায় ছিল। দীর্ঘদিন পর হলেও এলাকার সর্বস্থরের মানুষ এক জায়গায় বসে সমাজকে এগিয়ে নিতে সামাজিক ও অরাজনৈতিক ভাবে “সমাজ কল্যাণ পরিষদ” নামে সংগঠনটি গঠন করেছেন তার জন্য এলাকাবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি আরো বলেন বর্তমানে তরুণদের হাতে দেশ।

আগামীতে এ দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তরুণ ও যুবকেরা। তাই আগামীতে এই সংগঠনের উদ্যোগে আমাদের সমাজ থেকে মাদক ও বেকারত্ব দূরীকরণ এবং এলাকার দরিদ্র পরিবারের মেয়ের বিয়েতে সহায়তা প্রদান, গরীব পরিবারের মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান, সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে একটি নূরানী মাদ্রাসা চালু করা হবে, সড়কে লাইটিং ব্যবস্থা ও সিসি ক্যামেরা স্থাপন সহ নানান ধরনের সামাজিক উন্নয়নমূলক পরিকল্পনা হাতে নেওয়া হবে ইনশাআল্লাহ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম
নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন
ছবি-৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরে বাংলাদেশ রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের (সিসিএস) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাহাড়তলী এলাকায় অবস্থিত এই কার্যালয়ে শুক্রবার রাতে কার্যালয়ের একটি অংশে হঠাৎ করে আগুন লাগে। খবর পেয়ে রাত ১১টা ২৫ মিনিটে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কন্ট্রোল রুম। এদিকে প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
পাহাড়তলীতে অবস্থিত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের এই কার্যালয় থেকে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন সরঞ্জাম, যন্ত্রপাতি ও প্রয়োজনীয় মালামাল সংরক্ষণ ও সরবরাহ কার্যক্রম পরিচালিত হয়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ