সর্বশেষ

মাইজভাণ্ডারী গাউসিয়া কমিটি বাংলাদেশ’র মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম হামজারবাগস্থ শাহানশাহ হক ভাণ্ডারী খানকাহ্ শরীফ এ গাছের চারা রোপণের মাধ্যমে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর সম্মানিত সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী প্রতি বছরের মতো মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-এর মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন। মাইজভাণ্ডারী গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর আওতাধীন আট শতাধিক শাখা কমিটির সদস্যবৃন্দকে বৃক্ষ রোপণে উদ্বুদ্ধকরণ চেষ্টার অংশ হিসেবে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ প্রতি বছর এই কর্মসূচি ঘোষণা করে থাকে।

এই বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করে তিনি বলেন, পরিবেশ দূষণের মাত্রা কমিয়ে আনতে ও পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে নিয়মিত গাছের চারা রোপণের বিকল্প নেই। ত্বরিকতের হুকুম আহকাম পালনের সাথে সাথে সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবে সাংগঠনিক কাঠামোকে কাজে লাগিয়ে প্রতিটি শাখা কমিটির প্রত্যেক সদস্যকে অন্তত একটি ফলজ ও একটি বনজ গাছের চারা রোপণের জন্য উদ্বুদ্ধ করার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।

তিনি মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মনজিল এর সম্মানিত সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ)-’র দেখানো পথে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে এই বৃক্ষ রোপণ কর্মসূচিকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেয়ার আহ্বান জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

গাউছিয়া তাহেরিয়া সুন্নিয়া নূরানী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী ও ফাতেহায়ে ইয়াজদাহম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও ফাতেহায়ে ইয়াজদাহম উপলক্ষে পূর্ব বাকলিয়ার আব্দুল লতিফহাট মহিলা স্কুল এন্ড কলেজ সংলগ্ন আব্দুস সোবহানের বাড়ীস্থ গাউসিয়া তাহেরীয়া সুন্নিয়া নূরানী মাদ্রাসা (হেফজখানা ও এতিমখানা)-এর উদ্যোগে আযীমুশশান নূরানী মিলাদ মাহফিল ও নাতে মোস্তফা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) মাদরাসা প্রাঙ্গনে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ গাজী মোরশেদুল আলম। প্রধান বক্তার গুরুত্বপূর্ণ আলোচনা করেন মাওলানা মুহাম্মদ রবিউল হোসাইন আল-ওয়াইসী।

বিশেষ অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মো. সাঈদ হোসেন সোহেল, অর্থ সম্পাদক মুহাম্মদ সারওয়ার আলম চৌধুরী, সাংবাদিক এম. নূরুল কবির, খাতুনগঞ্জের ব্যবসায়ী এইচ.এম. জামশেদ নূর, এমদাদুল হক রায়হান ও সাংবাদিক শহিদুল ইসলাম।মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মাওলানা আবু মুহাম্মদ মুফিদুল ইসলামের সার্বিক আয়োজনে মাহফিলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও মানবতার জন্য তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়। এর আগে হামদে-নাত, কেরাত প্রতিযোগিতায় বিজয়ী মাদ্রাসার বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সাথে মাদরাসার নবনির্বাচিত কমিটিকে ক্রস্ট প্রদান করা হয়।

মাদ্রাসার শিক্ষকবৃন্দ যথাক্রমে হাফেজ মোহাম্মদ জাহেদুল ইসলাম, আবদুর রহমান রাইয়ান, শাহিন আক্তার, রীনা আক্তার,জেরিন রহমানের ব্যবস্থাপনায় এবং বাকলিয়া জোানের আওতাধীন চেয়ারম্যানঘাটা শাখা ফুুটন্ত ফুলের সহযোগিতায় মাহফিল শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মহফিল শেষে উপস্থিত মকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ্ শরিফ এর উদ্যোগে “পবিত্র ফাতেহা ইয়াজদাহুম” উপলক্ষে আলেচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ্ শরিফ এর উদ্যোগে প্রতি বছরেরন্যায় ২৩ সেপ্টেম্বর ২০২৬ ইং রোজ বুধবার বাদ মাগরিব গাউছে পাক মাহবুবে ছোবহানি কুতুবে রাব্বানী পীরে লাছানি বড়পীর আবু মোহাম্মদ মহিউদ্দিন আবদুল কাদের জিলানী (রহঃ) আল হাসানী ওয়াল হোসাইনি এর পবিত্র বার্ষিক উরশ মোবারক “পবিত্র ফাতেহা ইয়াজদাহুম” উপলক্ষে এক আলেচনা সভা, মিলাদ মাহফিল ও জিকিরে সেমা মাহফিল খানকাহ্ শরিফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, এস.এম ফজলুল হক ফজু, মাওলানা কাজী হাবিবুল হোসাইন, সৈয়দ আবু আহমদ, মুফতি ছালে সুফিয়ান ফরহাদাবাদী, মো. শওকত হোসেন রুবেল, মোহাম্মদ খোরশিদ আলম, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, মোহাম্মদ আকতার, মোহাম্মদ সাইফুল, আবু শাহাদাত সায়েম সুমন, মোহাম্মদ আশরাফ, মোহাম্মদ রউফ, বিজয়, আক্কাছ উদ্দিন দৌলত প্রমূখ। মরমী সংগীত পরিবেশন করেন সৈয়দ জাবের সরোয়ার ও তার দল। আখেরী মুনাজাত করেন ছালে সুফিয়ান ফরহাদাবাদী।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ