আজঃ শনিবার ২০ জুন, ২০২৬

ক্রীড়া সংগঠক হিসেবেও দস্তগীর চৌধুরীর অবদান স্মরণীয়:চসিক মেয়র.

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,আওয়ামী লীগের দুঃশাসনেও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মরহুম দস্তগীর চৌধুরী সাহসিকতার সঙ্গে রাজনীতি করেছেন । শুক্রবার চট্টগ্রাম মহানগরের কদমতলী মোড়ে নির্মিতব্য ‘দস্তগীর চৌধুরী চত্বর’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মেয়র আরও বলেন, মুক্তিযোদ্ধা দস্তগীর চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। এক-এগারোর সময় তিনি চট্টগ্রামে প্রথম গ্রেপ্তার হওয়া রাজনীতিক ছিলেন। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ক্রীড়া সংগঠক হিসেবেও তাঁর অবদান স্মরণীয়। তিনি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন।

শহরের পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ ও স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্লাস্টিক, পলিথিন, ডাবের খোসা যেখানে-সেখানে না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে হবে, যাতে জলাবদ্ধতা কমে এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগের ঝুঁকি কমে। করোনা সংক্রমণও বাড়ছে, সবাইকে মাস্ক পরতে হবে ও সতর্ক থাকতে হবে।চট্টগ্রামের বাকলিয়া আইল্যান্ড এলাকায় ‘ওয়ান সিটি, টু টাউন’ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, আমরা চট্টগ্রামকে একটি ক্লিন, গ্রীন ও হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে চাই। এটি শুধু চট্টগ্রামের নয়, পুরো দেশের জন্যও একটি উদাহরণ হবে।

অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য হাজী মো. সালাউদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, যুগ্ম আহ্বায়ক এসএম সাইফুল আলম, জেলা রেড ক্রিসেন্ট ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম ইউসুফ, সাংবাদিক জাহিদুল করিম কচি, বিএনপি নেতা জয়নাল আবেদীন জিয়া, মরহুম দস্তগীর চৌধুরীর পরিবারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মেসির হেট্রিক। গোল ৩ – ০ ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মেসির হেট্রিক। গোল ৩ – ০ ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা

সেনেগালকে ৩-১ গোলে হারিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নর ফ্রান্স।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নিউ জার্সির নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে ‘আই’ গ্রুপের ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে হারিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচে জোড়া গোল করে ফ্রান্সের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনও নিজের করে নিয়েছেন এমবাপ্পে। মধ্যরাতে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে প্রত্যাশিত ছন্দে ছিল না ফ্রান্স।

এমবাপ্পের জোড়া গোলের মাধ্যমে ফ্রান্সের হয়ে এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩ গোল। ফলে তিনি পেছনে ফেলেছেন অলিভিয়ে জিরুর ৫৭ গোলের রেকর্ডকে এবং এককভাবে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। একই সঙ্গে বিশ্বকাপে তার গোলসংখ্যা বেড়ে হয়েছে ১৪। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ছুঁতে এখন তার প্রয়োজন আর মাত্র দুটি গোল।বিশ্বকাপের ‘আই’ গ্রুপে গুরুত্বপূর্ণ এই জয় দিয়ে তিন পয়েন্ট অর্জন করল ফ্রান্স। প্রথমার্ধে চাপে থাকলেও দ্বিতীয়ার্ধে অভিজ্ঞতা, তারকাসুলভ দক্ষতা এবং অধিনায়কের অনন্য নৈপুণ্যে জয় তুলে নিয়ে শিরোপা অভিযানে শক্ত বার্তাই দিল দিদিয়ের দেশমের দল।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ