আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একই মঞ্চে নিষিদ্ধ আ. লীগ নেতাদের সাথে বিএনপি নেতা হারুন।

বদিউজ্জামান রাজাবাবু  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জে একই মঞ্চে নিষিদ্ধ আ. লীগের নেতা ও একাধিক মামলার আসামিদের নিয়ে অনুষ্ঠান করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাকেক সংসদ সদস্য হারুনুর রশীদ। উপজেলার চরবাগডাঙায় বিগ ক্রিকেট টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি যোগ দেন।

এসময় মঞ্চের সামনের সারিতে সাবেক সংসদ হারুনের বাম দিকে বসে চা পান করতে দেখা যায় চরবাগডাঙা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও একাধিক মামলার আসামি ওমর আলী ও সদর উপজেলা তাঁতী লীগের সভাপতি নুরুল ইসলাম, কৃষক লীগ নেতা এনামুল হক কে।

এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিএনপির জেলার নেতা কর্মীদের মাঝে। তবে মুঠোফোনে বক্তব্য জানতে ফোন দেয়া হলেও ফোন রিসিভ করেননি বিএনপি নেতা হারুন। এমনকি তার হোয়াটসঅ্যাপে ম্যাসেজ পাঠানো হলেও তিনি উত্তর দেননি।

নাম না প্রকাশ করার শর্তে চরবাগডাঙা এলাকার এক বিএনপি কর্মী বলেন, হারুনুর রশীদ একজন বিএনপির কেন্দ্রীয় নেতা। তিনি এলাকায় আসলে দলীয় তৃণমূল কর্মীদের খোঁজ খবর নেয়ার কথা। কিন্তু সেটা না করে হাসি মুখে আওয়ামী লীগ নেতাদের নিয়ে আড্ডা দিলেন। এমনকি মঞ্চে স্থানীয় বিএনপির একজন নেতাকেও জায়গা দেয়া হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম (চাইনিজ রফিক) বলেন, হারুন সাহেব আওয়ামী লীগের নেতা কর্মীদের মঞ্চে নিয়ে প্রোগ্রাম করছে এটি তার (হারুন) রাজনৈতিক দেউলিয়াপনা। তিনি আওয়ামী লীগ নেতা কর্মীদের পুনর্বাসন করছেন। আমরা তার এসব বিষয়কে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। এসব অপকর্ম কেন্দ্রে জানানো হবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন, হারুন সাহেব ধরে নিয়েছেন তিনি আগামী নির্বাচনে মনোনয়ন পাবেন না। এ জন্যই আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসন করছেন।

শুধু আজকে না তিনি যখন মিটিং মিছিল করছেন, সব সময় আওয়ামী ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা কর্মীদের প্রকাশ্যে আনছেন। এসব বিষয় লিখিতভাবে কেন্দ্রে জানানোর কথাও বলেন তিনি। এসব বিষয়ে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএসএম ওয়াসিম ফিরোজ বলেন, নুরুল মেম্বার ও ওমর চেয়ারম্যান জামিনে রয়েছে এমনটাই পুলিশের কাছে তথ্য রয়েছে। তারপরেও খোঁজ খবর নেয়া হচ্ছে বলে তিনি জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম
নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন
ছবি-৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরে বাংলাদেশ রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের (সিসিএস) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাহাড়তলী এলাকায় অবস্থিত এই কার্যালয়ে শুক্রবার রাতে কার্যালয়ের একটি অংশে হঠাৎ করে আগুন লাগে। খবর পেয়ে রাত ১১টা ২৫ মিনিটে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কন্ট্রোল রুম। এদিকে প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
পাহাড়তলীতে অবস্থিত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের এই কার্যালয় থেকে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন সরঞ্জাম, যন্ত্রপাতি ও প্রয়োজনীয় মালামাল সংরক্ষণ ও সরবরাহ কার্যক্রম পরিচালিত হয়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ