আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

চট্টগ্রামে উলটো রথ যাত্রাও মানুষের ঢল

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে উলটো রথ টানার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা সম্পন্ন হয়েছে। মূল রথযাত্রার মতো উলটো রথযাত্রায়ও বন্দরনগরীতে বিপুল সংখ্যক মানুষের ঢল নামে।শনিবার (৫ জুলাই) বিকেলে নগরীর তুলসীধাম মন্দিরের কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটি, নন্দনকানন শ্রী শ্রী রাধামাধব মন্দির এবং প্রবর্তকের শ্রীকৃষ্ণ ইসকন মন্দিরের উদ্যোগে আলাদাভাবে উলটো রথযাত্রার শোভাযাত্রা বের হয়। ফিরতি রথযাত্রায়ও ঘোড়ার বহর, পালকিসহ বিভিন্ন পৌরাণিক সাজ-সজ্জা নিয়ে অংশ নেয় হাজার-হাজার মানুষ।

এ সময় বাদ্যবাজনা বাজিয়ে লোকজন উচ্ছ্বাস প্রকাশ করেন। হাজার-হাজার মানুষ সড়কের দুইপাশে দাঁড়িয়ে রথযাত্রার রশি টেনে একাত্মতা প্রকাশ করেন। নারীরা উলুধ্বনি ও মঙ্গলশাঁখ বাজিয়ে ‘রথে আরোহণ করা’ শ্রীজগন্নাথ-সুভদ্রা ও বলভদ্র দেবকে বিদায় জানান।নারীরা উলুধ্বনি ও মঙ্গলশাঁখ বাজিয়ে ‘রথে আরোহণ করা’ শ্রীজগন্নাথ-সুভদ্রা ও বলভদ্র দেবকে বিদায় জানান। ছবি: সারাবাংলাএদিকে উলটো রথযাত্রার দিনে নগরীর তুলসীধাম মন্দিরে জগন্নাথ-সুভদ্রা-বলভদ্রের পূজার্চনা, ভোগ নিবেদন, আরতি, নামকীর্তন ও ধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।

তুলসীধামের মোহন্ত দেবদীপ মিত্র চৌধুরী পুরী’র পৌরহিত্যে এতে ধর্মালোচনায় অংশ নেন তুলসীধাম পরিচালনা পরিষদের সম্পাদক স্থপতি প্রণত মিত্র চৌধুরী, কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির রূপন ধর, চন্দন পাল, সজল ধর, আশীষ মিত্র, শিবু প্রসাদ ধর, রনি সাহা, উত্তম দাশ, রাখাল দাশ, আশীষ সাহা, সুলাল ধর, পলাশ ধর, বাঁশীরাম দে, প্রদীপ কুমার ধর, সৃজন দে, রতন কুমার দেবনাথ, চন্দন দে, মিলন কান্তি দাশ, প্রবীর দাশ, পলাশ দাশগুপ্ত।

আলোচনায় বক্তারা বলেন, ‘উলটো রথযাত্রায় মন্দিরের রত্নবেদী থেকে ভক্ত দর্শনে ভগবান আবারো নেমে আসেন জনপথে। জনতা জনার্দনের রথের রশি টেনে নিয়ে যায় পুণ্য লাভের আশায়। এর মাধ্যমে সৃষ্টি হয় সৌভ্রাতৃত্বের বন্ধন।’

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ