আজঃ বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২৬

পাবনায় কালের কন্ঠ মাল্টিমিডিয়ার প্রথম বর্ষপূর্তি উদযাপন।

পাবনা প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনায় দেশের শীর্ষস্থানীয় পত্রিকা কালের কন্ঠ’র মাল্টিমিডিয়ার ১ম বর্ষপূর্তি পালন করা হয়েছে। পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে কবিতা আবৃত্তি, আলোচনা ও কেক কেটে মহা ধুমধামের সাথে এ বর্ষপূর্তি উদযাপন করা হয়। 

ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান।

 বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম,দৈনিক সিনসা সম্পাদক এসএম মাহবুব আলম, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ছিফাত রহমান সনম, দৈনিক স্পষ্টবাদী’র সম্পাদক ও প্রকাশক ইমুরুল হাসান ও ড্যাব পাবনা জেলার সাধারণ সম্পাদক ডাঃ আহমেদ মোস্তফা নোমান

মাল্টিমিডিয়ার পাবনা জেলা প্রতিনিধি রাজিব জোয়ার্দ্দার এর স্বাগত ও পত্রিকার জেলা প্রতিনিধি প্রবীর সাহা’র শুভেচ্ছা বক্তব্যে আরও বক্তব্য দেন মাই টিভির পাবনা জেলা প্রতিনিধি নাহিদ মিথুন।

বক্তারা দ্রুত, নির্ভরযোগ্য ও আধুনিক সংবাদ পরিবেশনার ক্ষেত্রে তরুণ প্রজন্মের তথ্য চাহিদাকে সম্মান জানিয়ে ভিডিও রিপোর্টিং, লাইভ সম্প্রচার, টক শো, শর্ট ডকুমেন্টারি এবং নানা ধরণের মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করার জন্য কালের কন্ঠ মাল্টিমিডিয়া প্রতিনিধি রাজিব জোয়ার্দ্দার’র ভুয়সী প্রশংসা করেন। 

প্রধান অতিথির বক্তব্যের আগে সিএনএফ টিভি’র পক্ষ থেকে মাল্টিমিডিয়া পাবনা জেলা প্রতিনিধি রাজিব জোয়ার্দ্দারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিক রহমতুল্লাহ দোলন, আব্দুল কাইয়ুম তমাল, ফজলুল কবির, কৌশিক হোসেন, সোহাগ খান বাপ্পি ও এন টিভি ক্যামেরা পার্সন ইমরান নাজির।

অনলাইন চ্যানেল সিএনএফ টিভি’র চেয়ারম্যান  খালেদ আহমেদ’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একুশে টিভির পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমি, আর টিভির পাবনা প্রতিনিধি আবুল কালাম আজাদ, বাসস’র পাবনা জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান রাসেল, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, জাসাস পাবনা জেলার আহ্বায়ক খালেদ হোসেন পরাগ, আনন্দ টিভি পাবনা প্রতিনিধি নবী নেওয়াজ, আমার সংবাদ জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক স্পষ্টবাদীর স্টাফ রিপোর্টার আলাউদ্দিন বিন কাশেম, কবি আলমগীর কবীর হৃদয়, এশিয়ান টিভির চাটমোহর প্রতিনিধি সজীব হোসেন, বাংলা নিউজ ২৪ পাবনা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, দৈনিক স্পষ্টবাদী’র স্টাফ রিপোর্টার হুমায়ূন কবির, সাংবাদিক শিপন হোসেন, দেশ টিভির পাবনা প্রতিনিধি শামছুল আলম, ঢাকা পোস্টের পাবনা প্রতিনিধি রাকিব হাসনাত, ফিনানশিয়াল পোস্ট’র জেলা প্রতিনিধি জেকে প্রিন্স, দৈনিক সরেজমিন বার্তার সদর উপজেলা প্রতিনিধি রিদয় হোসেন নিরব, দৈনিক স্পষ্টবাদী’র প্রধান ক্যামেরা পার্সন তুহিন আব্দুল্লাহ, দৈনিক সিনসা’র অফিস স্টাফ ফজলে রাব্বি, ডিবিসির ক্যাসেরাপার্সন মাসুদ রানা, সময় টিভির ক্যাসেরাপার্সন আসিফ মাহমুদ, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আহসান হাবিব আকাশ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আনন্দ টিভি’র ক্যামেরা পার্সন জাকারিয়া শেখ তারপর কবিতা আবৃত্তি করেন দৈনিক স্পষ্টবাদী’র সহকারী সম্পাদক রবিউল রনি ও দৈনিক স্বাধীন মত’র পাবনা জেলা প্রতিনিধি আব্দুল কাইয়ুম তমাল।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সীতাকুণ্ডের ঘটনায় অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে : মীর হেলাল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সীতাকুণ্ড উপজেলায় সম্প্রতি সংগঠিত পৈশাচিক ঘটনায় অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনার কথা জানালেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ বোস্তামী আংশিক) আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, সাম্প্রতিক মর্মান্তিক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এ ধরনের ঘটনা আমাদের সবার জন্য অত্যন্ত বেদনাদায়ক। মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি অবগত আছেন এবং তিনি গভীরভাবে ব্যথিত। বিচার নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন, তা করা হবে।সীতাকুণ্ড উপজেলায় সম্প্রতি সংগঠিত পৈশাচিক ঘটনায় ক্ষতিগ্রস্ত শিশু কন্যার পরিবারের খোঁজ খবর ও সমবেদনা জানাতে বুধবার কুমিরা বাজার এলাকায় গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে জানিয়ে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, যাতে ভবিষ্যতে কেউ এমন ঘটনার পুনরাবৃত্তি করার সাহস না পায়, সে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনা আমাদের সবাইকে মানসিকভাবে আঘাত করেছে। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি এবং থাকবো।
শিশু-কিশোরদের নিরাপদ ও স্বাধীন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তারা যেন নিরাপদে খেলাধুলা করতে পারে এবং স্বাভাবিক শৈশব-কৈশোর কাটাতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

এর আগে গত সোমবার সীতাকুণ্ড পৌর সদরের ইকোপার্কে গলা কাটা অবস্থায় জান্নাতুল নাইমা ইরা (৭) নামের এক শিশুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ১ মার্চ রাতে শিশুটির মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে হাসপাতালের আইসিইউতে শিশুটির মৃত্যু হয়। এদিন বাবু শেখ ওরফে মাহবুব আলম (৪৫) নামের এক ব্যাক্তিকে গ্রেফতারের পর পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরে শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়। পরে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে তাকে গলা কেটে হত্যাচেষ্টা করা হয়।

পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে বগুড়া, সিলেট, বরিশাল, জামালপুর, ময়মনসিংহ ও খাগড়াছড়ি— এই ৬ জেলায় পুলিশ সুপার হিসেবে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার।বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়ার পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনকেপাশাপাশি ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে নোয়াখালীর পিটিসিতে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল হাসানকে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পহেলা বৈশাখের আগেই চালু হচ্ছে ‘কৃষক কার্ড’ 
সেইসঙ্গে সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এপিবিএনে বদলি করা হয়েছে, জামালপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেককে সিলেট জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোছা. ফারহানা ইয়াসমিনকে জামালপুর জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বরিশালের পুলিশ সুপার ফারজানা ইসলামকে নৌ পুলিশে বদলি করা হয়েছে, এবং পুলিশ সদর দপ্তরের এ জেড এম মোস্তাফিজুর রহমানকে বরিশালের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

আলোচিত খবর

জুলাই জাতীয় সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়ার সিদ্ধান্ত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে প্রতিনিধি নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন- জুলাই জাতীয় সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার ২ মার্চ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি জানান, রাজনৈতিক ঐকমত্যকে গুরুত্ব দিয়ে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের জন্য একটি নাম প্রস্তাব করতে অনুরোধ করা হয়েছে। তাদের সঙ্গে এ বিষয়ে মৌখিক ও সরাসরি যোগাযোগও করা হয়েছে বলেও জানান তিনি।

স্পিকার নির্বাচনের দিনই ডেপুটি স্পিকার পদেও নির্বাচন সম্পন্ন করা যেতে পারে। এতে সংসদ পরিচালনায় ভারসাম্য ও অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।সরকারের পক্ষ থেকে জানানো হয়- জাতীয় সনদের আলোকে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমঝোতা হয়েছে, সেটি ধাপে ধাপে বাস্তবায়নের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ