আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

রাউজানের উরকিরচর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের কমিটি গঠিত

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম চট্টগ্রাম উত্তর জেলা শাখার রাউজান থানাস্থ ১২ নং উরকিরচর ইউনিয়নের আবুরখীল গ্রামে প্রীতিশোক বড়ুয়াকে আহবায়কে এবং অশোক বড়ুয়াকে সদস্য সচিব করে ৫০ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়েছে।আবুরখীল কেন্দ্রীয় বিহারে প্রীতিশোক বড়ুয়ার সভাপতিত্বে এবং অশোক বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফোরামের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সাথী উদয় কুসুম বড়ুয়া।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার বিএনপিসহ তার অংগসংগঠনের প্রত্যেক নেতাকর্মীকে মামলা হামলা এমনকি গুম করে নির্যাতনে স্ট্রীম রোলার চালিয়েছে। রাতে ঘরে থাকতে দেয়া হয়নি। কিন্তু তার পাপের মাত্রা বেড়ে যাওয়ায় সাধারণ জনগণরাস্তায় নেমে আসে। সাধারণ জনগণের প্রতিফলন ঘটে গণ অভ্যুর্থানের মধ্যদিয়ে। আমরা পেয়েছি স্বৈরাচারমুক্ত এক নতুন বাংলাদেশ। দেশের প্রতিটি জেলায় গঠন করা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম। যারা আজ এ নতুন কমিটিতে সদস্য হয়েছেন তাদের সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা।
অনুষ্ঠানে নতুন সদস্যদের উপস্থিতিতে আলোচনা সভাটি প্রাণবন্ত হয়ে উঠে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ