এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসন, চট্টগ্রাম-এর উদ্যোগে শুক্রবার সকাল ৭ ঘটিকায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এক উৎসবমুখর পরিবেশে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়।প্রতীকী ম্যারাথনে অংশগ্রহণ করে প্রায় ৬৫০ জন প্রতিযোগী। সাধারন শিক্ষার্থী,জুলাই আহত যোদ্ধাবৃন্দ, ক্রীড়াবিদ, যুব সমাজ, সামাজিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

প্রতীকী ম্যারাথনের উদ্বোধনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। সকাল ৭টায় প্রধান অতিথি বেলুন উড়িয়ে প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করেন এবং গণতন্ত্র, অধিকার ও ন্যায়বিচারের পক্ষে তরুণ সমাজের গতিশীল ভূমিকার প্রতীকী বার্তা প্রদান করেন।
জেলা প্রশাসন, চট্টগ্রাম ম্যারাথনে বিজয়ীদের পুরস্কার প্রদানসহ অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেছে। পুরস্কার বিতরন অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আহত ১২ জন সাহসী যোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করে তাঁদের ত্যাগ ও সাহসী ভূমিকার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়া ম্যারাথনে অংশগ্রহণকারী এবং সফলভাবে ম্যারাথন সম্পন্নকারী সকলকেই মেডেল ও সনদ প্রদান করা হয়।

-
এছাড়াও অনুষ্ঠানে উপপরিচালক, স্থানীয় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক(এল এ), অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), জেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, জেলা ক্রীড়া অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা – কর্মচারী, ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন-বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া যতবারই দেশ পরিচালনা করেছে ততবারই দেশের মানুষ কাঙ্ক্ষিত উন্নয়নের দেখা পেয়েছে। জিয়া পরিবারের সুুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের প্রতিশ্রুতি পূরণে দিনরাত পরিশ্রম করছেন।









