আজঃ শনিবার ৭ ফেব্রুয়ারি, ২০২৬

দুবাইতে ঢাকার মাইলস্টোন ট্রাজেডির স্বরণে বাংলাদেশ প্রবাস ক্লাব ইউ এই এর শোকপ্রকাশ ও বিশেষ দোয়া মাহফিল।

মোহাম্মদ আরমান চৌধুরী ইউ এ ই প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দুবাইতে ঢাকার দিয়া বাড়ি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় স্কুল ছাত্র-ছাত্রী, শিক্ষক – শিক্ষিকা ও অবিভাবক ও পাইলট তৌকিরসহ নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে “বাংলাদেশ প্রবাস ক্লাব ইউএই,এর উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিহতেরদের স্মৃতিচারণ করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশের কনসাল জেনারেলের প্রতিনিধি কনসুলেটের প্রথম সচিব প্রেস মুহাম্মদ আরিফুর রহমান বলেন আমরা সবাই গভীরভাবে শোকাহত মর্মাহত এ শোকের আভসে কারো কান্না যেন থামছিলনা, রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে গতকাল কনসুলেটেও শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন হয়েছে, সুখেদুঃখে দেশ ও মানুষের পাশে থাকার “প্রবাস ক্লাবের” এ উদ্যোগ সবার কাছে অত্যান্ত প্রশংসার দাবি রাখে। কনসাল জেনারেল মোঃ রাশেদুজ্জামান নিজেই এ মহত উদ্যোগের ভূয়সী প্রসংশা করে কনসুলেটের হয়ে আমাদের উপস্থিত হতে বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে বাংলাদেশ প্রবাস ক্লাবের সভাপতি এস এম ফয়জুল্লাহ শহিদ বলেন: অপ্রত্যাশিত নির্মম এ দুর্ঘটনায় দেশের মানুষের পাশাপাশি বাংলাদেশি প্রবাসীদের মাঝেও নেমে আসে শোকের ছায়া।নিষ্পাপ বাচ্চাদের হ্রদয়বিধারক এ দৃশ্যে শোকের আবহে ব্যাথিত প্রবাসী বাংলাদেশিরা সুখে- দুঃখে সর্বদা আছে দেশের তরে, দেশের মাটি ও মানুষের জন্য তারা বিদেশ খেটে মরে,তাদের মনটা পড়ে থাকে প্রিয় মাতৃভূমিতে, শত অবহেলা ও লাঞ্চনার শিকার হ’য়েও দেশের পাশে থেকে দেশকে ভালোবাসে নিঃস্বার্থভাবে দেশের মাটি ও মানুষের জন্য কাঁদে। তিনি বলেন মানুষ মানুষের জন্য প্রবাসীরা সবার জন্য এ ব্রত নিয়ে বাংলাদেশ প্রবাস ক্লাব আমিরাতে অসংখ্য অসুস্থ, অসহায় ও বিপদগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় কাজ করেছেন। মানবিক দৃষ্টান্ত রেখে অনেক প্রবাসীর লাশ দেশে প্রেরনে সহযোগিতা করেছেন ইনশাআল্লাহ বাংলাদেশ প্রবাস ক্লাব দেশের পাশে আছে সামনেও দেশ ও মানুষের পাশে থাকতে।

বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট কমিউনিটি নেতা প্রকৌশলী মুহাম্মাদ সালাউদ্দিন বলেন : দলমত নির্বিশেষে দেশে বিদেশে সকলকেই জাতির এ মাতমে স্বতস্ফুর্তভাবে দোয়া আচার করা উচিৎ কারণ মাছুম বাচ্চাগুলা আমাদেরই ভবিষ্যত।

বাংলাদেশ প্রবাস ক্লাব ( বি ই সি) আরব আমিরাতের সভাপতি প্রবাসী সাংবাদিক এস এম ফয়জুল্লাহ শহিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চ্যানেল এস নিউজ আরব আমিরাত প্রতিনিধি এম শামসুর রহমান সোহেল এর সঞ্চালনায়,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট কনসাল জেনারেল রাশেদুজ্জামান এর প্রতিনিধি হিসেবে কনসুলেট এর প্রথম সচিব (প্রেস) আরিফুর রহমান, বিশেষ অতিথি ছিলেন আরব আমিরাত বাংলাদেশ কমিউনিটি নেতা প্রকৌশলী মুহাম্মাদ সালাউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আমিন শরিফ, কমিউনিটি নেতা রানা মুহাম্মদ ইউসুপ, মুহাম্মাদ মানিক, সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ, চ্যানেল ২৪ এর আমিরাত প্রতিনিধি ইশতিয়াক আসিফ , বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুর আলম, মনপুরা রেস্টুরেন্টে এর সত্তাধিকারী মুহাম্মদ জসিমউদদীন, বাংলাদেশ প্রবাস ক্লাব আরব আমিরাতের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ , যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার , সাংগঠনিক সম্পাদক সরওয়ার উদ্দিন রনি, সহ সাধারণ সম্পাদক রাসেল রাজ, সহ সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন প্রচার সম্পাদক, দৈনিক সংবাদ প্রতিদিন দুবাই প্রতিনিধি রিদ ওয়ান সহ সংগঠনের সদস্য বৃন্দ।

নিহতদের শোকসন্তপ্ত পরিবাররের প্রতি সমবেদনা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায়, সাথে ২৪এর জুলাই আগষ্টের গনঅভ্যুত্থানের সকল শহীদ ও আহতদের জন্য সহ দেশের কল্যানে দোয়া মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো: আবুল কালাম – ইমাম ও খতিব সোনাপুর সরকারি মসজিদ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

লিবিয়ার সাবেক শাসক মুহাম্মদ গাদ্দাফি পুত্র সাইফ আল-ইসলাম গাদ্দাফি নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

লিবিয়ার সাবেক শাসক মুহাম্মদ গাদ্দাফির পুত্র সাইফ আল-ইসলাম গাদ্দাফি এক ভয়াবহ হামলায় নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) গভীর রাতে রাজধানী ত্রিপোলি থেকে ১৩৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত জিনতান শহরে নিজের বাসভবনে তিনি হত্যাকাণ্ডের শিকার হন। সৌদি আরবের সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে – চারজন সশস্ত্র বন্দুকধারী অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই হামলা চালায়। ঘাতকরা প্রথমে বাসভবনের নিরাপত্তা ক্যামেরাগুলো অকেজো করে দেয় এবং পরে বাগানে সাইফের মুখোমুখি হয়ে তাকে লক্ষ্য করে নির্বিচারে গুলিতেে হত্যাকরে দ্রুত পালিয়ে যায়।৫৩ বছর বয়সি সাইফ আল-ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ ওসমান।

হঠাৎ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Oplus_131072

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসে একটি শক্তিশালী বিস্ফোরণে আটতলা একটি ভবন ধসে পড়েছে ।শনিবার ১ জানুয়ারি স্থানীয় সময় সকালে শহরের মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত এই বহুতল ভবনে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে ভবনটির অন্তত দুটি তলা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া আশেপাশের বেশ কিছু দোকান এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা একাধিক যানবাহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বিস্ফোরণের পরপরই উদ্ধারকারী দল এবং অগ্নিনির্বাপণ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছে কি না, তা নিশ্চিতে তল্লাশি চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের আনুষ্ঠানিক সংখ্যা বা বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। বর্তমানে পুরো এলাকাটি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে এবং জনসাধারণের চলাচল সীমিত করা হয়েছে।তবে আইআরজিসি সংশ্লিষ্ট সূত্রগুলো এই দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ এবং গুজব বলে নাকচ করে দিয়েছে। 

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কোনো গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা নাকি কোনো ধরণের নাশকতামূলক কর্মকাণ্ড, তা নিশ্চিত হতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে। এই ঘটনার বিস্তারিত প্রতিবেদন শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

আলোচিত খবর

র‌্যাব নাম বদলে হচ্ছে এসআইএফ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতিসংঘের পাশাপাশি বিভিন্ন মানবাধিবকার সংগঠন বহুদিন ধরে পুলিশের বিশেষ বাহিনী র‌্যাব বিলুপ্ত করার আহ্বান জানিয়ে এলেও তার বদলে নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা র‌্যাবের নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা এসআইএফ।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন-ইতোমধ্যে এ ব্যাপারে প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন। শিগগিরই একটি সরকারি আদেশ জারি হবে।নামের সঙ্গে পোশাকেও পরিবর্তন আসছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন-ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসআইএফ সদস্যদের নতুন পোশাকে দেখতে পাবেন।বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের সময়ে জঙ্গিবাদের উত্থান ও আইনশৃঙ্খলার ক্রমাগত অবনতির মধ্যে ২০০৪ সালের ২৬ মার্চ পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার ও ভিডিপি, বিজিবি ও কোস্ট গার্ড সদস্যদের নিয়ে র‌্যাব গঠিত হয়।

আরও পড়ুন

সর্বশেষ