আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

ভাড়া বাসা থেকে চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

:বছর না ঘুরতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আরেক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম লাবিবা লামিয়া তানহা। সেই ওই বিভাগের (২০২২-২৩) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

সোমবার (সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সামনে একটি ভাড়া বাসার ৪ তলা থেকে লাশটি উদ্ধার করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক হাসান আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে লাবিবা শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী বলে জানান।

স্ট্যাটাসে তিনি লিখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেত্রী লাবিবা লামিয়া আর আমাদের মাঝে নেই। মেধাবৃত্তিক রাজনীতি করার অভিপ্রায়, ছাত্রদলকে শক্তিশালী করার জন্য কর্মসূচির কথা আর কেউ বলবে না বোন। এর আগে, গত বছরের ১ নভেম্বর এই বিভাগের একই বর্ষের তাজরিয়ান আহমেদ সোয়ারা (২১) নামের আরেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি ওই ছাত্রী কোটাবিরোধী আন্দোলনে সামনের সারিতে ছিলেন বলে তার সহপাঠীরা জানিয়েছেন।সকাল ৯ টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলের সামনে একটি ভবনের চতুর্থ তলার বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরাও উপস্থিত ছিলেন

।মৃত লাবিবা লামিয়া তানহা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় বাবা-মায়ের সঙ্গে থাকতেন বলে জানা গেছে।

চবি’র সহকারী প্রক্টর অধ্যাপক কুরবান আলী বলেন, বাসায় জানালার গ্রিলের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় লামিয়ার লাশটি ঝুলছিল। পরিবারের সদস্যরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানালে আমরা ঘটনাস্থলে যাই। পুলিশও সেখানে আসে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে পুলিশ।

সহপাঠীরা জানিয়েছেন, লামিয়া ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। গত বছর সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলন থেকে সরকার পতনের গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ ছিল তার।

চবি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, লামিয়া সবসময় মিছিলের সামনে থাকতো। তেজোদীপ্ত সাহস ছিল, কথাবার্তায় ছিল অসম্ভব জোর। এমন মেয়ে আত্মহত্যা করবে, সেটা বিশ্বাস করা যায় না। আমরা লামিয়ার মৃত্যুর তদন্ত দাবি করছি।

 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ