আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

ঠাকুরগাঁও কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরে নতুন কমিটি সভাপতি স্বপন কুমার সম্পাদক যামিনী রায়

রেজাউল ইসলাম মাসুদ,

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দির প্রাঙ্গনে ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সত্যজিৎ কুমার কুন্ডু।

সেখানে সকলের সিদ্ধান্ত ক্রমে সভাপতি দায়িত্ব পেয়েছেন স্বপন কুমার দে সপু, সাধারণ সম্পাদক যামিনী কুমার রায় ও সাংগঠনিক সম্পাদক জয় মহন্ত অলক।

এর আগে  মন্দির প্রাঙ্গনে সকলের সিদ্ধান্ত মতে গোবিন্দ জিউ মন্দিরের সাবেক কমিটির আলোচনা সভার শেষে কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখর কুমার রায়।

পরবর্তীতে সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।নতুন কমিটিতে কার্যনির্বাহী সদস্য যারা রয়েছে সিনিয়র সহ সভাপতি সুদাম সরকার, সহ-সভাপতি ডা: শুকদেব দাস, সহ সভাপতি সুশীল দাস, সহ-সভাপতি নারায়ন দাস, সহ-সভাপতি অতুল চন্দ্র পাল, সহ-সভাপতি কৃষ্ণ দে সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সুরভী রানী কুন্ডু, সহ-সাধারণ সম্পাদক দেব রঞ্জন সরকার দেবু, সহ-সাধারণ সম্পাদক দীপেন রায়, সহ-সাধারণ সম্পাদক কৌশল রায়, সহ-সাধারণ সম্পাদক বুলু মহন্ত, সহ-সাংগঠনিক সম্পাদক মিতা চক্রবর্তী, কোষাধক্ষ্য অভিজিৎ চক্রবর্তী পাপ্পু, সহ কোষাধ্যক্ষ সুভাষ সরকার,দপ্তর সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী দিপু, সহ দপ্তর সম্পাদক সুকণ্ঠ দেব, সহ দপ্তর সম্পাদক মিক্কি আগারওয়ালা, প্রচার সম্পাদক চয়ন চক্রবর্তী, সহ প্রচার সম্পাদক রিংকু রায়, পূজা অর্চনা বিষয়ক সম্পাদক সীমা সরকার, সহ পূজা অর্চনা বিষয়ক সম্পাদক ডা: জগদীশ রায়, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রীতি গাঙ্গুলী, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নিরঞ্জন কুন্ডু, ধর্ম বিষয়ক সম্পাদক সত্যেন্দ্রনাথ ব্যানার্জি, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অপূর্ব কুমার রায়, কার্যনির্বাহী কমিটির তিন জন সদস্য তারা হলেন অশোক সরকার, লক্ষণ সরকার, কাকন সরকার।

নতুন কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক জানিয়েছেন সকলের সহযোগিতায় আমরা মন্দিরের উন্নয়নের কাজ করে যাব। সেই সাথে এই কেন্দ্রীয় গোবিন্দ জিউ মন্দিরকে আরো সুন্দরভাবে গড়ে তোলার লক্ষ্যে চেষ্টা করব।এছাড়া মন্দিরের উপদেষ্টাতে রয়েছে পুরাতন এবং নতুন অনেকেই।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ