ঢাকার সমাবেশে অংশ নিচ্ছে চট্টগ্রাম ছাত্রদলের প্রায় আড়াই হাজার নেতাকর্মী ২০ বগির ট্রেন ভাড়া

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজধানীর শাহবাগে রোববার সমাবেশ করতে যাচ্ছে ছাত্রদল। এতে অংশ নেবেন সংগঠনটির চট্টগ্রাম নগরীর প্রায় আড়াই হাজার নেতাকর্মী। ঢাকায় যেতে গত বুধবার চট্টগ্রাম মহানগর ছাত্রদলের পক্ষ থেকে একটি ট্রেন ভাড়া চেয়ে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়। পরদিন বৃহস্পতিবার রেলের পরক্ষ থেকে ট্রেনটি নিশ্চিত করা হয়। রেলওয়ের পূর্বাঞ্চল কার্যালয় থেকে পাঠানো এক জরুরি বার্তায় চট্টগ্রাম ও ঢাকা বিভাগের রেল কর্মকর্তাদের ট্রেন পরিচালনা সংক্রান্ত নির্দেশনাও দেওয়া হয়েছে।
রেলওয়ের পাঠানো বার্তায় বলা হয়েছে, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের অনুরোধে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে একটি পিএইচটি টাইপের বিশেষ ট্রেন চালু করা হবে। এতে ২০টি কোচ থাকবে, যার মাধ্যমে ১ হাজার ১২৬ জন যাত্রী পরিবহন করা সম্ভব হবে।
জানা গেছে, বাসের পাশাপাশি ২০ বগির ওই পুরো ট্রেনটিতে করে যাবে নেতাকর্মীরা। এর ভাড়া আসবে ১০ লাখ টাকা। এটা দলের নেতাকর্মী ও সিনিয়রদের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে বলে দাবি করেছে চট্টগ্রাম নগর ছাত্রদল।
রেলওয়ে সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বিশেষ ট্রেনটি রোববার (৩ আগস্ট) সকাল ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। সমাবেশ শেষে সন্ধ্যা ৭টায় ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে দেওয়ার কথা রয়েছে। ট্রেনটিতে ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে আরএনবি (রেলওয়ে নিরাপত্তা বাহিনী) নিয়োজিত থাকবে।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি সাইফুল আলম বলেন, রোববার ঢাকায় সমাবেশে যোগ দিতে আমরা বাসের পাশাপাশি একটি ট্রেন চেয়েও রেলওয়ের কাছে আবেদন করি। রেলওয়ের পক্ষ থেকে ঢাকায় যাওয়া-আসার জন্য একটি ট্রেন ব্যবস্থা করা হয়েছে। এতে যে ভাড়া আসবে, তা আমরা নিজেদের পাশাপাশি বড় ভাইদের কাছ থেকে সংগ্রহ করছি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী ফয়সাল আমিন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষপর্যন্ত মির্জা পরিবারের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিনই বিএনপি দলীয় প্রার্থী।

বিএনপির মহাসচিব থেকে এলজিআরডি মন্ত্রী এবং পরবর্তীতে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল দায়িত্ব নিয়েছেন। শূন্য হওয়া এই আসনটিতে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফয়সাল আমিনকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নিচ্ছে দল।

মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত -সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একই রায়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

প্রসিকিউশন সূত্রে জানা যায়, এ মামলার তদন্ত শুরু হয় ২০২৫ সালের ১৮ জুন। তদন্ত শেষে একই বছরের ৭ ডিসেম্বর চিফ প্রসিকিউটর কার্যালয়ে প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তারা। যাচাই-বাছাই শেষে ১৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। একই দিন অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ