আজঃ বৃহস্পতিবার ৯ জুলাই, ২০২৬

ইপিজেড থানা ৩৯ ওয়ার্ড বিএনপি- অঙ্গ সংগঠনে উদ্যোগে ছাত্র -জনতার বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও সমাবেশ সম্পন্ন।

মোঃ মোসলেহ উদ্দিন হার, চট্টগ্রাম :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

বিগত বছরের ৩৬ জুলাই দোসর হাসিনা সরকার পতনের ১ বর্ষপূর্তি উপলক্ষে ইপিজেড -৩৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ছাত্র -জনতার বর্ণাঢ্য বিজয় মিছিল ও সমাবেশ ৫ আগস্ট মঙ্গলবার বিকেলে ইপিজেড মোড় থেকে সাবেক কাউন্সিলর ও বিএনপি সভাপতি সরফরাজ কাদের রাসেলের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে।

বিজয় মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম – ১১ এর সম্ভাব্য প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির উপদেষ্টা সদস্য ইসরাফিল খসরু।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ইপিজেড থানা কমিটির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক -মোঃ জাবেদ আনসারী, সহ- সভাপতি মোঃ শাহজাহান,ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক -মোঃ মুজিবুর রহমান, মোঃ আলমগীর এছাড়াও মোঃ আলী সাজু, মোঃ শরীফ, মিজানুর রহমান পারুল, মোঃ রাশেদুল আলম,আর জে রাসেল, মোঃ হোসেন টিটু,যুবদলের হোসেনী মোবারক রিয়াদ,এজে এম সোহেল, মোঃ আনিসুর রহমান, ছাত্রদলের আকিব জাভেদ, সাজ্জাদ হোসেন রুপি, মোঃ সম্রাট, স্বেচ্ছাসেবক দলের ইউসুফ সুমন,সাইফুল আলম, শ্রমিক দলের ইফতেখার চৌধুরী, কৃষক দলের সাহেদ আলী, মাসুদ হোসেন রনি, তাঁতীদলের জাহেদ আনসারী,রফিকুল ইসলাম টিটু প্রমুখ।

বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা দেশের উন্নয়নের নামে লুটপাট সহ গুম-খুন,হত্যা নির্যাতন এবং অবৈধ দখল, সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদের মুখে ৫ আগস্ট হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হন, তার এক বছর পূর্তি উপলক্ষে হাজার হাজার ছাত্র জনতার বর্ণাঢ্য বিজয় মিছিল করে জয়োৎসব পালন করে।
পরিশেষে মুক্ত মঞ্চে উপস্থিত জনতার উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসরাফিল খসরু ও সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সাভারে এনসিপির সমাবেশে হাতবোমা বিস্ফোরণের মামলায় দুজন রিমান্ডে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাভারে এনসিপি সমাবেশে হাতব ঘটনায় করা মামলায় গ্রেপ্তার নুরুল ইসলাম ও মো. সজিবকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ ৭ জুলাই ২০২৬ মঙ্গলবার তাদের দুই দিনের রিমান্ডের আদেশ দেন।প্রসিকিউশন বিভাগের এসআই মো.বাহাজ উদ্দীন বলেন, মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার এসআই শাখাওয়াত ইমতিয়াজ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন। আসামিদের পক্ষের আইনজীবী এমএম আশ্রাফ আলী অয়ন রিমান্ড আবেদন বাতিল করে জামিনের প্রার্থনা করেন।বিচারক দুই দিনের রিমান্ড মন্জুর করেন।

সাভারের তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে তিনজন আহত হন।ওই ঘটনায় রাতেই এনসিপির পক্ষ থেকে একটি মামলা করেন দলের ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি।মামলায় বলা হয়-অজ্ঞাতনামা আসামিরা এনসিপি নেতৃবৃন্দ ও সাধারণ শ্রোতাদের হত্যার উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটনায়।হামলার সময় এনসিপি আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এনসিপি সদস্যসচিব সংসদ সদস্য আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম মঞ্চে উপস্থিত ছিলেন।

তুরাগ নদীতে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীর গলিত লাশ- বিচার চাইলেন রিপন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীদের হত্যার অভিযোগ তুলে ঘটনার বিচার দাবি করেছেন সাবেক সংসদ সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।
শনিবার ২৭ জুন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দাবি করেন- তুরাগ নদী থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মাহমুদ হাসান রিপনের অভিযোগ, গত ২২ জুন তুরাগ থানা আওয়ামী লীগ ও ছাত্রলীগের একটি মিছিলে হামলার ঘটনা ঘটে। ওই কর্মসূচিতে হামলা চালিয়ে কয়েকজন নেতাকর্মীকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। পরে তাদের মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একদিকে বিভিন্ন স্থানে আয়োজিত কর্মসূচি দমনে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করেছে। অন্যদিকে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধেও এহামলার অভিযোগ তোলেন তিনি।

বিবৃতিতে তিনি বলেন,আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। রাজপথেই নয়, কারাগারেও পরিকল্পিতভাবে নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।হত্যা, গুম কিংবা নির্যাতনের মাধ্যমে আওয়ামী লীগকে দমিয়ে রাখা সম্ভব নয়। দলের নেতাকর্মীরা আন্দোলন ও সংগ্রামের ঐতিহ্য ধারণ করে এবং যে কোনো পরিস্থিতিতে নিজেদের রাজনৈতিক অবস্থানে অটল থাকবেন।
তিনি এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির আহ্বান জানান।

আলোচিত খবর

এইচএসসি-সমমান প্রথমদিন অনুপস্থিত ২৪ হাজার ৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার -৭

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা মোট ১০ লাখ ২৪ হাজার ৯০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লাখ ১২০ জন। অনুপস্থিত ছিলেন ২৪ হাজার ৭৮৪ জন এবং অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৭ জনকে।০২ জুলাই বৃহস্পতিবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে। দেশের ৯টি শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষায় নিবন্ধিত ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন।

অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৩৩ জন। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৫ জনকে। এর মধ্যে যশোর বোর্ডে ২ জন এবং কুমিল্লা, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে একজন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।বোর্ডভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হলো—ঢাকা বোর্ডে ৩ হাজার ৯৭১, রাজশাহী বোর্ডে ২ হাজার ৪৯৭, কুমিল্লা বোর্ডে এক হাজার ৭৯৫, যশোর বোর্ডে দুই হাজার ৭৮, চট্টগ্রাম বোর্ডে এক হাজার ৩৪০, সিলেট বোর্ডে এক হাজার ১২৭, বরিশাল বোর্ডে এক হাজার ৩৪৬, দিনাজপুর বোর্ডে এক হাজার ৯৩৭ এবং ময়মনসিংহ বোর্ডে এক হাজার ১৪২ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় কুরআন মাজিদ বিষয়ে নিবন্ধিত ৮৫ হাজার ১৩১ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ৬৫৩ জন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৪৭৮ জন এবং একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা-২ পরীক্ষায় নিবন্ধিত ৮৩ হাজার ৬৭৬ জনের মধ্যে অংশ নেন ৮০ হাজার ৬০৩ জন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৭৩ জন এবং বহিষ্কার করা হয়েছে একজনকে।

আরও পড়ুন

সর্বশেষ