আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

কালিয়াকৈরে প্রাইভেটকারসহ দুই ছিনতাইকারী আটক 

কালিয়াকৈর সংবাদদাতা:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

গাজীপুরের কালিয়াকৈরে প্রাইভেটকার দিয়ে গার্মেন্টকর্মীকে হাত-পা বেঁধে ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

কালিয়াকৈর-বলিয়াদী আঞ্চলিক সড়কের গোসাত্রা এলাকায় তাদের আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। আটকরা হলেন আলাউদ্দিন (৩৫) ও আবু তাহের তুষার (২৪)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকের উপজেলার চন্দ্রা শ্যামলী কাউন্টারের সামনে গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টার সময় শাহীন নামে এক গার্মেন্টকর্মী অবস্থান করছিলেন। তিনি সিরাজগঞ্জে যাওয়ার উদ্দেশে অপেক্ষারত ছিলেন। ওই সময় একটি সিলভার রঙের প্রাইভেট কার থেকে একজন নেমে এসে শাহিনকে জিজ্ঞেস করেন, কোথায় যাবেন। সিরাজগঞ্জ যাওয়ার কথা বললে ছিনতাইকারী দল তাকে ৩০০ টাকা ভাড়ার বিনিময়ে গাড়িতে ওঠায়। পরবর্তীতে তাকে হাত-পা বেঁধে মারধর করে নগদ ১৮ হাজার টাকা ও রকেট থেকে ৪০ হাজার টাকা এবং একটি ইনফিনিক্স অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পরে তারা তাকে বলিয়াদি গোসাত্রা এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়।

পরবর্তীতে তার ডাক-চিৎকারে স্থানীয়দের সহায়তায় অদূরে থাকা টহল পুলিশের মাধ্যমে প্রাইভেট কারসহ দুই ছিনতাইকারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৮ হাজার টাকা এবং তাদের ছিনতাই কাজে ব্যবহৃত বৈদ্যুতিক ক্যাবল লাঠি উদ্ধার করা হয়।

কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) মো. যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা করা হয়েছে। তাদের দুই জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ