আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

ভাঙ্গুড়ায় পূর্ব শত্রুতার জেরে সোনালী ব্যাংকের একাউন্ট হোল্ডসহ নানা অনিয়মের অভিযোগ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে।

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার পাবনা প্রতিনিধি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার ভাঙ্গুড়ায় পূর্ব শত্রুতার জেরে এক গ্রাহকের ব্যাংক একাউন্ট হোল্ডসহ গোপনীয় তথ্য ফাঁস, অর্থ আত্মসাৎ ও মানহানিকর কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে সোনালী ব্যাংকের কর্মকর্তা তানিয়া হক এর বিরুদ্ধে।

তানিয়া হক চাটমোহর সোনালী ব্যাংক বাজার শাখার সিনিয়র অফিসার(ক্যাশ) হিসাবে কর্মরত আছেন।সোনালী ব্যাংকের ভাঙ্গুড়া বাজার শাখার দীর্ঘদিনের গ্রাহক ও স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইফফাত মোকাররমা ১০ আগস্ট ম্যানেজিং ডিরেক্টর এন্ড চীফ এক্সিকিউটিভ অফিসার, সোনালী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয় ঢাকা বরাবর লিখিত অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়,সোনালী ব্যাংকের চাটমোহর শাখার সিনিয়র অফিসার (ক্যাশ) তানিয়া হক তাঁর একাউন্টের গোপন তথ্য সংরক্ষণ করে বিভিন্ন সময় অনৈতিকভাবে ব্যবহার করেছেন। ইফফাতের দাবি, ওই কর্মকর্তা তাঁর অগোচরে ই-ওয়ালেট খুলে অর্থ উত্তোলনসহ একাউন্টের ব্যালেন্স ও ব্যাংক স্টেটমেন্ট তৃতীয় পক্ষের কাছে ফাঁস করেছেন। এর ফলে তিনি ও তাঁর পরিবার একাধিকবার হুমকি ও অর্থ আদায়ের চাপে পড়েন।

অভিযোগে আরও বলা হয়, ৯ জুলাই ২০২৫ তারিখে তানিয়া হক রাজনৈতিক ও প্রভাবশালী মহলের সহায়তায় ইফফাতের নামে মিথ্যা মামলা করেন। পরবর্তীতে ৪ আগস্ট ইফফাত তাঁর একাউন্ট থেকে টাকা উত্তোলনের চেষ্টা করলে দেখতে পান সেটি হোল্ড করা হয়েছে। শাখা ব্যবস্থাপকের মাধ্যমে তিনি জানতে পারেন, চাটমোহর শাখা থেকে তাঁর একাউন্ট হোল্ড করা হয়, তবে সংশ্লিষ্ট শাখা কর্তৃপক্ষের অনুমোদন বা কারণ স্পষ্ট নয়।

৬ আগস্ট চাটমোহর শাখার কম্পিউটার ইনচার্জ ও শাখা ব্যবস্থাপক মৌখিকভাবে স্বীকার করেন, তাঁদের অজান্তে কম্পিউটার ইনচার্জের আইডি ব্যবহার করে তানিয়া হক এই কার্যক্রম চালান। ভুক্তভোগীর দাবি, পূর্ব শত্রুতা ও অসৎ উদ্দেশ্যেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।ইফফাত মোকাররমা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

কম্পিউটার ইনচার্জ গোলাম সরোয়ার বলেন, আমি এ বিষয়ে কিছু জানিনা তবে তানিয়া হক আমার একাউন্টে ঢুকে এই কাজটি করেছে বলে ধারণা করছি।এ বিষয়ে চাটমোহর শাখা ব্যবস্থাপক বলেন,আমাদের শাখা থেকে ব্যাংক একাউন্ট হোল্ড করা হয়েছিল। কে করেছে বা কেন করেছে এ বিষয়ে আমি কোন মন্তব্য করতে ইচ্ছুক নয়।

 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ