আজঃ বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬

গোমস্তাপুরে অজ্ঞাত পরিচয়ের এক মহিলার গলাকাটা লাশ উদ্ধার ।

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আওয়ামী লীগ নেতার আমবাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক মহিলার (৪০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) রাত ৯. ৩০ মিনিটের দিকে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ভারত সীমান্তবর্তী শিবরামপুর মৌজার স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সাদরুল ইসলামের আমবাগান থেকে মরাদেহটি উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে গোমস্তপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওদুদ আলম জানায়, স্থানীয় সংবাদের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়ছে। মঙ্গলবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।বুধবার (১ এপ্রিল) দুপুর ১২ টার সময় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। এছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, দৈনিক চাঁপাই দর্পন এর প্রকাশক ও সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম রঞ্জু, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, ডাবলু কুমার ঘোষ, রফিকুল আলম, মডেল প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস সিহানুক শান্ত, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রাজাবাবু, সিটি প্রেসক্লাবের সভাপতি কামাল শুকরানা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক জাকির হোসেন পিংকু, আজিজুর রহমান শিশির, জহুরুল ইসলাম, মনোয়ার হোসেন রুবেল,  আসাদুজ্জামান রিপন, আবুল বাসার মিলনসহ অন্যান্যরা। 

মতবিনিময় সভায় সংবাদকর্মীরা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তলন, মাটি কাটা, মাদক, চোরাচালান, চাঁদাবাজি, বর্তমান মানে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সহ বিভিন্ন অনিয়ম-দূর্নীতি ও নানান সমস্যার কথা তুলে ধরেন। এর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জের আমসহ সম্ভাবনাময়ী নানা খাতের উন্নয়নে গুরুত্ব দেয়ার আহ্বান জানান। 

জেলা প্রশাসক জনাব আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, সাংবাদিকরা জাগ্রত এবং দূরদৃষ্টি সম্পন্ন। দেশের সকল সমস্যা, সম্ভাবনা উন্নয়নে মিডিয়া বড় ভূমিকা পালন করে চলেছে। তিনি আরো জানান, সমালোচনা একটি শিল্প তাই সঠিক সমোলচনা করা উচিত। প্রশাসন ও গনমাধ্যম এ জেলার উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করে এ জেলাকে মডেল হিসেবে গড়ে তোলার  জন্য আমি সবার সহযোগিতা চাই। 

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন, উপজেলা পরিষদের মূখ্য উপদেষ্টা ও সদর আসনের সাংসদ মোঃ নরুল ইসলাম বুলবুল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নূরে আলম, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ আজহার আলী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোসাঃ শারমিন আক্তার সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

সংসদ নুরুল ইসলাম বুলবুল বলেন, নদী থেকে অবৈধ ভাবে বালু তোলা, মাটি কাটা এইসব প্রতিহত করা হবে, এ ব্যপারে উপজেলা প্রশাসন বন্ধ পরিকর। আমরা জানি এইসবের সাথে কারা জড়িত দুঃখের বিষয় এ ব্যাপারে আমরা মুখ খুলতে চাইনা। তিনি কারো কাছে তথ্য থাকলে উপজেলা প্রশাসনকে জানানোর আহ্বান জানান। এছাড়াও তিনি বলেন, সমাজ থেকে চিরতরে মাদককে দূর করতে না পারলে তরুণ ও যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হবে। তাই মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। মাদক নির্মূলে সকলের সহযোগিতা চান তিনি।

আলোচিত খবর

ইস্টার্ন রিফাইনারির পরিশোধন কার্যক্রম সাময়িক বন্ধ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) পরিশোধন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। মঙ্গলবার ১৪ এপ্রিল সকাল থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। সবশেষ গত রোববার ১২ এপ্রিল বিকালে তেল পরিশোধন কার্যক্রম পরিচালিত হয়।

এরপর ক্রুড তেলের সংকটের কারণে মজুত ক্রুড তেল শেষ হয়ে যাওয়ায় উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।
ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রভাবে গত প্রায় দুই মাস ধরে ক্রুড তেল আমদানি ব্যাহত হচ্ছে এমনটাই জানা যায়।

পরিশোধনের পরিমাণ কমিয়ে আনা হয় সংকট মোকাবিলায় মার্চ মাস থেকেই। যেখানে দৈনিক গড়ে ৪ হাজার ৫০০ টন ক্রুড তেল পরিশোধন করা হতো, সেখানে তা কমিয়ে ৩ হাজার ৫০০ টনে নামিয়ে আনা হয়। তবে শেষ পর্যন্ত মজুত শেষ হওয়ায় সম্পূর্ণভাবে কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি।

এদিকে জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন ঘটবে না বলে আশ্বস্ত করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ