সংযুক্ত আরব আমিরাতে সাবেক বিএনপি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

মোহাম্মদ আরমান চৌধুরী ইউ এ ই প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়,উক্ত অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাত বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য নুর নবী ভুইয়ার উপস্থাপনায় যুগ্ম আহবায়ক আলহাজ্ব শরাফত আলীর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক প্রকৌশলী মোঃ সালাউদ্দিন,বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির কমিটির সদস্য সিরাজুল ইসলাম নওয়াব, এডভোকেট শহিদুল ইসলাম, প্রকৌশলী রফিকুল ইসলাম খাঁন,সেলিম উদ্দিন খাঁন,
বেলাল হোসেন, মুসা আল মাহমুদ চৌধুরী,জাহাঙ্গীর আলম,রাসেল খাইয়া বিএনপির সাবেক উপদেষ্টা ও সিআইপি জনাব আক্তার হোসেন,সাবেক দুবাই বিএনপির সহ-সভাপতি সি আই পি মোঃ নজরুল ইসলাম,বরগুনা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা সৈয়দ জহিরুল ইসলাম, শারজাহ্ সহ-সভাপতি লায়ন মোহাম্মদ ওসমান চৌধুরী, মোহাম্মদ ইদ্রিস,ওমান যুবদলের সাধারণ সম্পাদক রবি উল্লাহ,সংযুক্ত আরব আমিরাত যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু ইউসুফ রানা,সংযুক্ত আরব আমিরাত বরিশাল বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি নাজমুল হোসেন সাঈদ,আজমান বেডিমেন্ট গার্মেন্ট এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জনাব কবির হোসেন,বিএনপির নেতা– আজিম উদ্দিন,বিএনপির নেতা–মোশারফ হোসেন খান,আবির বিএনপির প্রধান উপদেষ্টা শওকত হায়াত,আল শাজ্জা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফরিদ,যুব দলের সহ-সভাপতি জানে আলম, দুবাই বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্দিস,সংযুক্ত আরব আমিরাত স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবু রাসেল,শারজা যুবদলের সভাপতি — মানিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক-মোঃএকলাস,আজমান যুবদল সাধারণ সম্পাদক -তাজুল ইসলাম,সংযুক্ত আরব আমিরাত শ্রমিক দলের যুগ্মসাধারণ সম্পাদক জিয়াউদ্দিন বাবলু,সাবেক দুবাই বিএনপির নেতা মোঃএনাম ,শারজা বিএনপির সাবেক সহ-সভাপতি — মোঃ জামাল হোসেন,আজমান বিএনপির সাংগঠনিক সম্পাদক – আব্দুস সাত্তার,দুবাই যুবদলের সাবেক সভাপতি মোঃ মাহামুদ,যুব নেতা,প্রকৌশলী তানভীর,রাসেল খাইয়া যুবদলের সাধারণ সম্পাদক – ইয়াছিন খন্দকার,মুসাফফা যুবদলের মহিলা নেত্রী আমেনা বেগম সহ বিএনপি যুবদল ও স্বেচ্ছাসেবক দল এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি এই জন্য তিনি আপোষহীন দেশনেত্রী হিসেবে পরিচিত লাভ করেন,যখনই দেশের স্বৈরাচার গণতন্ত্র ধ্বংস করার ষড়যন্ত্র করছে তখনই দেশনেত্রী ১৮ কোটি মানুষ কে সাথে নিয়ে আন্দোলন মাধ্যমে গনতন্ত্র রক্ষা করে,বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে কে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে উন্নয়ন শীল দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে পরিচিত করান,

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উওর সূরী আগামী বাংলাদেশে রাষ্ট্রপ্রধান ৩১ দফার রুপকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দ্রুত দেশে ফিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

শ্রীলঙ্কার একটি কারাগারে আবারও কয়েদিরা সংঘাত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শ্রীলঙ্কার একটি কারাগারে আবারও কয়েদিরা সংঘাতে জড়িয়ে পড়েছেন। এবারের ঘটনায় এখন পর্যন্ত একজন কয়েদি নিহত এবং ছয়জন আহত হয়েছেন। পরিস্থিতি সামলাতে কর্তৃপক্ষ সেনা মোতায়েন করেছে।

সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে ১৪ দেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সৌদি আরব মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিরাপত্তা জোরদার করতে বাংলাদেশসহ ১৪টি দেশকে নিয়ে নতুন একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে । এই জোটের মূল লক্ষ্য হলো বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ রুট সুরক্ষিত রাখা

এজোটে রয়েছে সৌদি আরব,তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, মিসর, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও কোমোরোস। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আরও দেশ এই জোটে যোগ দিতে পারবে।যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এবং হুথি হামলার কারণে লোহিত সাগর ও আশপাশের সমুদ্রপথে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় এই নতুন জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আলোচিত খবর

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। আজ শুক্রবার ২৪ জুলাই বিকেলে তিনি গণমাধ্যমকে নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন জাতীয় সংসদের স্পিকারের কাছে রাষ্ট্রপতির পদত্যাগপত্র এরই মধ্যে পৌঁছানো হয়েছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে সংসদ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

কয়েক দিন ধরেই রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। বঙ্গভবন সূত্রে জাবা যায়, রাষ্ট্রপতি পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং পদত্যাগপত্রও প্রস্তুত করেছেন। তবে স্পিকার বিদেশ সফরে থাকায় তা জমা দেওয়া সম্ভব হয়নি।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। দায়িত্ব পালনকালে তিনি সময়ের ব্যবধানে তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করান।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন মহল থেকে তার পদত্যাগের দাবি ওঠে। তখন তিনি পদত্যাগ করেনননি। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে বঙ্গভবন ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচিও পালিত হয়। তবে সংসদ ভেঙে দেওয়া, অন্তর্বর্তী সরকার গঠনসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ায় তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন অব্যাহত রাখেন।

২২ তম এরাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হলো। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সংবিধান অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিন জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযুদ্ধের সময় পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এবং ১৯৭১ সালে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

সর্বশেষ