আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

কুষ্টিয়ায় বানভাসিদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বন্যাদূর্গত এলাকায় ১ হাজার ১০০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা নিজ হাতে বানভাসিদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, যুবদল আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু ও ছাত্রদল নেতা মাসুদুজ্জামান রুবেল।

ত্রাণ সহায়তার অংশ হিসেবে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল ও ৩ কেজি আলু প্রদান করা হয়।

উল্লেখ্য, চলতি আগস্টের শুরু থেকে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের অন্তত ৩৫ গ্রামের প্রায় ৬০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েন। প্লাবিত হয় সহস্রাধিক হেক্টর জমির ধান, পাট ও বিভিন্ন সবজি ক্ষেত। পানি কমতে শুরু করলেও ভোগান্তি কমেনি দুর্গতদের।

ত্রাণ বিতরণ প্রসঙ্গে আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, “বিএনপি সবসময় অসহায় মানুষের পাশে থেকেছে। আমরা আজও বন্যাদুর্গত মানুষের পাশে ত্রাণ নিয়ে এসেছি। ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে।”

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ