আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

চট্টগ্রামে বিদ্যালয়ের মাঠ ৪ কোটি টাকায় বিক্রি, তদন্তে দুদক।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

  1. চট্টগ্রাম মহানগরীতে প্রায় দেড়শ বছরের পুরনো ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ বিক্রির অভিযোগ খতিয়ে দেখতে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে রোববার দুপুরে গিয়ে মাঠ বিক্রির বিষয়ে তথ্য সংগ্রহ করেছেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে একটি দল।সূত্র জানায়, চট্টগ্রাম অঞ্চলে নারীশিক্ষার প্রাচীনতম প্রতিষ্ঠান ডা. খাস্তগীর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়। অগ্নিযুগের বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারসহ দেশবরেণ্য অনেকে এ প্রতিষ্ঠানের ছাত্রী ছিলেন।
  2. জানা গেছে, বিদ্যালয়ের সীমানার ভেতরের খেলার মাঠটির আয়তন প্রায় সাড়ে ১৫ কাঠা। সম্প্রতি ভূমি অফিসে মাঠটি ক্রয়সূত্রে নামজারির আবেদন করে একটি পক্ষ। এর পরই মূলত বিদ্যালয়ের মাঠ বিক্রির বিষয়টি প্রকাশ পায়। পরে এটি নিয়ে তোলপাড় শুরু হয়। নথিপত্রে উঠে আসে, ২০০৬ সালে মাঠটি ৩ কোটি ৯৬ লাখ টাকায় বিক্রি হয়েছে।
    অভিযোগ উঠেছে, জালিয়াতির মাধ্যমে নথি সৃজন করে সরকারি বিদ্যালয়ের মাঠটি দখলের চেষ্টা হচ্ছে। এতে চট্টগ্রাম জেলা প্রশাসন, ভূমি অফিস ও সাবরেজিস্ট্রি অফিসের একাধিক কর্মকর্তা জড়িত।
    দুদকের চট্টগ্রাম সমন্বিত কার্যালয়-১ এর উপপরিচালক সুবেল আহমেদ জানিয়েছেন, সম্প্রতি গণমাধ্যমে বিষয়টি প্রকাশ হলে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এর ভিত্তিতে দুদকের একটি টিম খাস্তগীর স্কুলে গিয়ে তথ্যউপাত্ত সংগ্রহ করছে।
  3. অভিযানে নেতৃত্ব দেওয়া দুদক কর্মকর্তা সায়েদ আলম সাংবাদিকদের বলেন,ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের জায়গা কেনা-বেচা নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এটি তদন্তে আমরা বিদ্যালয়ে গিয়েছি। বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে থাকা নথিপত্র যাচাই-বাচাই করা হয়েছে। ভূমি অফিস, সাব-রেজিস্ট্রার অফিসেও আমরা যাব।
  4. দুদকের অভিযানের পর ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদা আক্তার সাংবাদিকদের বলেন, খেলার মাঠটির মালিক বিদ্যালয় কর্তৃপক্ষ। মাঠটি আমাদের বিদ্যালয়ের ভোগ-দখলে আছে। কে বা কারা এটি বিক্রি করা হয়েছে মর্মে নামজারির আবেদন করেছে। আমরা প্রশাসনের সহায়তা প্রত্যাশা করছি। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক এ বিষয়ে অবগত আছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ