চট্টগ্রাম নগরী থেকে স্কুলছাত্রীকে অপহরণ, কক্সবাজারে উদ্ধার।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরী থেকে এক স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে কক্সবাজারে নিয়ে তিন মাস ধরে আটকে রাখে এক রোহিঙ্গা তরুণ। এ ঘটনায় করা মামলায় আদালতের নির্দেশে কক্সবাজারে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের এক বাসা থেকে মেয়েটিকে উদ্ধার করে পিবিআই চট্টগ্রাম মহানগর ইউনিটের একটি দল।ঘটনার শিকার মেয়েটির বয়স ১৬ বছর। বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। বাসা নগরীর হালিশহরে। স্থানীয় একটি বিদ্যালয় থেকে আগামী বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা আছে তার।

পিবিআই জানায়, মেয়েটিকে প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে রাখা তরুণ মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা। তার নাম আল মামুন আফবিয়া (২০)। সে উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরের ইস্ট ক্যাম্পের বাসিন্দা। গত ২ জুন মেয়েকে অপহরণের অভিযোগে তার মা চট্টগ্রামের আদালতে মামলা করেন। এতে অভিযোগ করা হয়, গত ১৯ মে কোচিংয়ে যাওয়ার পথে নগরীর হালিশহর থেকে মেয়েটিকে নিয়ে যায় আল মামুন। আদালত পিবিআইকে অপহৃত মেয়েটিকে উদ্ধারের নির্দেশ দেন। তদন্তে নেমে পিবিআই কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের মুছারখোলা চাকমা পাড়া এলাকায় একটি ভাড়া বাসায় মেয়েটির অবস্থান শনাক্ত করে। এর পর থেকে গত (বুধবার) রাতে পিবিআই টিম মেয়েটিকে উদ্ধার করে।

মামলার তদন্ত কর্মকর্তা কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মহানগর ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) মো. মহসীন চৌধুরী বলেন, যোগাযোগ মাধ্যম ইনস্টাগামে আল মামুনের সঙ্গে মেয়েটির পরিচয় হয়। আল মামুন নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দেয়। নিয়মিত কথাবার্তার এক পর্যায়ে মেয়েটিকে প্রেমের ফাঁদে ফেলে সে। এর পর ফুসলিয়ে মেয়েটিকে প্রথমে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যায়। তখন মেয়েটি বুঝতে পারে, সে রোহিঙ্গা আল মামুনের প্রতারণার ফাঁদে পড়েছে।
তিনি আরও বলেন, এরপর গত তিন মাসেরও বেশি সময়ে আল মামুন মেয়েটিকে নিয়ে রোহিঙ্গা ক্যাম্পের বাইরে কয়েকবার স্থান পরিবর্তন করে। মেয়েটির পরিবার কিন্তু এক তরুণের বিষয় জানতো। কিন্তু ওই তরুণ যে রোহিঙ্গা এ বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না। আমরা তদন্তভার নেওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় রোহিঙ্গা ক্যাম্পের আশপাশে মেয়েটির অবস্থান শনাক্ত করি। পরে সোর্সের দেওয়া তথ্যে তাকে উদ্ধার করি।

এসআই মহসীন বলেন, মেয়েটি অভিযোগ করেছে- তাদের বিয়ে হয়নি। কিন্তু আল মামুন তাকে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য করেছে। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা সম্পন্ন করেছি। সে আদালতে জবানবন্দি দিয়ে ঘটনার বিস্তারিত তথ্য দিয়েছে। এখন আমরা আদালতের কাছে পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে নির্দেশনা চেয়ে আবেদন করব।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে মাস্কাট থেকে যাত্রীর ব্যাগে মিলল স্বর্ণ সুতিকাকে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ছবি-১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সালাম এয়ারের ওভি-৪০১ ফ্লাইটে মাস্কাট থেকে চট্টগ্রামে আসেন ওই যাত্রী।বিমানবন্দরের কাস্টমস হল থেকে বের হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস গোয়েন্দা সংস্থার যৌথ দল তার ব্যাগেজে তল্লাশি চালায়। আটক মোহাম্মদ হাসান মুরাদ চট্টগ্রামের রাউজান উপজেলার নাসিরনগর এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, তল্লাশিতে ১০৬ গ্রাম স্বর্ণের অলংকার, ৪২৫ গ্রাম স্বর্ণপিণ্ড এবং ৩ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়। মোট উদ্ধার করা স্বর্ণের পরিমাণ ৫৩৪ গ্রাম।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, স্বর্ণগুলো ব্যাগেজের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল। এ কারণে কাস্টমসের স্ক্যানারে তা সরাসরি ধরা পড়েনি; বরং স্ক্যানারে বিভ্রান্তি সৃষ্টি করেছিল।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা বলেন, উদ্ধার করা ৫৩৪ গ্রাম স্বর্ণের বিপরীতে ১ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা রাজস্ব নির্ধারণ করা হয়েছে। চালানের পরিমাণ নির্ণয়ের পর উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।স্বর্ণ পরিবহনের ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা কর্তৃক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।তিনি আরও বলেন, বৈদেশিক মুদ্রা পাচার ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে বিমানবন্দরের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নজরদারি অব্যাহত থাকবে।

তেজগাঁও কলেজ মসজিদে গোপন বৈঠকে জঙ্গি সন্দেহে আটক- ২৩ জন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


তেজগাঁও কলেজ জামে মসজিদে জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মসজিদের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।বিকেল সাড়ে ৩টার দিকে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এ অভিযান চালানো হয়।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ