হারুন অর রশিদ স্মৃতি পাঠাগার : জ্ঞানের আলোয় আলোকিত নতুন রূপ

মোঃ মহিউদ্দিন কবি ও সাহিত্যিক।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভোলা সদর উপজেলার নাছির মাঝি এলাকায় অবস্থিত” হারুন অর রশিদ স্মৃতি পাঠাগার” এখন নতুন সাজে সেজে উঠেছে।নতুন ভবনে অসংখ্য বইয়ের সমাহার নিয়ে পাঠাগারটি যেন জ্ঞানের এক আলোকশিখা হয়ে উঠেছে। বইয়ের গন্ধ, পাঠকের কৌতূহল আর জ্ঞানের প্রতি আগ্রহ একত্রে মিলিত হয়ে এখানে তৈরি করছে এক অনন্য পরিবেশ।
পাঠাগারের ইতিহাস ও প্রেরণা
পাঠাগারটি প্রতিষ্ঠিত হয়েছিল— সমাজসেবক, মেধাবী ছাত্র ও প্রিয় মুখ ইঞ্জিনিয়ার মোঃ হারুন অর রশিদ-এর স্মৃতিকে ধারণ করে।


তাঁর স্বপ্ন ছিল আলোকিত সমাজ গঠন, আর সেই স্বপ্নের প্রতিফলন আজ এই পাঠাগারে ফুটে উঠছে।
নতুন রূপে পাঠাগার—–
বর্তমানে নতুন ভবনে স্থানান্তরের ফলে পাঠাগারটি আরো সুসংগঠিত ও আধুনিক হয়েছে। বুকশেলফে সাজানো রয়েছে বিভিন্ন বিষয়ের বই—সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, দর্শন, জীবনী, উপন্যাস, ছড়া-কবিতা, গল্পগ্রন্থসহ নানা রকমের সমৃদ্ধ সংগ্রহ। পাঠকদের জন্য এখানে রয়েছে আরামদায়ক পাঠকক্ষ ও মনোরম পরিবেশ।


সমৃদ্ধির পথে আহ্বান—
শুধু স্থানীয় পাঠক নয়, দেশবরেণ্য লেখক-কবি ও সাহিত্যিকদের রচনায় পাঠাগারকে আরও সমৃদ্ধ করার লক্ষ্য রয়েছে। তাই পাঠাগার কর্তৃপক্ষ কবি, সাহিত্যিক, লেখক বন্ধু, শুভানুধ্যায়ী ও পরিচিতজনের সহযোগিতা কামনা করছে। তাঁদের দানকৃত গ্রন্থ বা সমর্থন পাঠাগারের সংগ্রহকে যেমন সমৃদ্ধ করবে, তেমনি পাঠকসমাজও লাভবান হবে।

ভবিষ্যৎ পরিকল্পনা—
স্থানীয় কবি সাহিত্যিক এবং তরুণদের নিয়ে নিয়মিত সাহিত্য সভা ও পাঠচক্র আয়োজন।কবি-সাহিত্যিকদের মিলনমেলা ও বই প্রকাশনা অনুষ্ঠান।
শিক্ষার্থীদের জন্য জ্ঞানচর্চা ও সৃজনশীল লেখালেখির কর্মশালা।
পাঠাগারকে ডিজিটাল আকারে রূপ দেওয়ার উদ্যোগ।

উপসংহার—-

একটি পাঠাগার শুধু বইয়ের ভাণ্ডার নয়, এটি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের জ্ঞান ও সংস্কৃতি বহনের সেতুবন্ধন। হারুন অর রশিদ স্মৃতি পাঠাগার সেই সেতুবন্ধন হয়ে উঠুক—এটাই সবার প্রত্যাশা। তাই সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণ ও সহযােগিতার মধ্য দিয়ে পাঠাগারটি আগামী দিনে ভোলার সাহিত্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্রে পরিণত হবে—এমনটাই আশা করা যায়।

 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজধানী ঢাকার শেরেবাংলা নগর এলাকার ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) ন্যাম ভবনের ৫নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনও জানা যায়নি।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। তবে কখন, কীভাবে কেন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশের দেয়া তথ্যে জানা যায়, মরদেহ উদ্ধারের পর ফরেনসিকের জন্য প্রয়োজনীয় আলামত সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, নজরুল ইসলাম তার দুই স্ত্রীকে নিয়ে দুপুরের খাবার খেয়েছেন। এরপর তারা বিকেল সাড়ে ৩টার দিকে আলাদা আলাদা রুমে যান। পরে ৫টার পরে ছোট স্ত্রী মরিয়মকে ডাকতে গেলে দরজা বন্ধ পান। পরে জানালা দিয়ে দেখেন আলোচিত দ্বিতীয় স্ত্রী ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন। পরে তিনি থানা পুলিশকে জানান। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয় বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ।

জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার।আজ রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা জানানো হয়।

নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা করা হয়েছে। এতদিন দেশের বাজার মূল্য ছিল ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ