আজঃ শনিবার ২৮ মার্চ, ২০২৬

ভাঙ্গুড়ায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ইউএনও কে সম্মাননা।

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার পাবনা প্রতিনিধি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

পাবনার ভাঙ্গুড়ায় কৃতিত্বপূর্ণ অবদানের সম্মাননা
পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার কৃতিত্বপূর্ণ অবদানের জন্য হিউম্যান ওয়েলফেয়ার রিসোর্স সেন্টার থেকে সম্মাননা ক্রেস্ট পেয়েছেন।

সংস্থার পক্ষ থেকে বলা হয়,মোছাঃ নাজমুন নাহার ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশের ক্রান্তিকালে দায়িত্ব পালনে দক্ষতার পরিচয় দিয়েছেন। সব ক্ষেত্রে সততা ও ধৈর্য ধরে দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন পরিস্থিতিতে সমালোচনা শুনেছেন, তবে কখনো হাল ছাড়েননি। উপজেলা পরিষদের নিরাপত্তা, সামাজিক কার্যক্রম ও উন্নয়ন কাজে তার গুরুত্বপূর্ণ অবদান স্বীকৃত।

রুটিন ওয়ার্কের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল,মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদের বড় মানুষ হওয়ার স্বপ্ন তিনি দেখিয়েছেন। তার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে অনেক শিক্ষার্থীরা জনসেবায় নিজেকে নিবেদিত করতে উৎসাহিত হয়েছে।এইচডব্লিউআরসি অবদানের জন্য তাকে একজন ইথিক্যাল বুরোক্রেট হিসেবে স্বীকৃতি দিয়ে সম্মাননা প্রদান করেছে।

সোমবার ইউএনও’র কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার কে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন HWRC’র চেয়ারম্যান অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর মাহবুব উল আলম বাবলু।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় কার্যালয়ের ভাইস প্রেসিডেন্ট প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল হাকিম, সদস্য শ্রী মলয় কুমার দেব এবং অন্যান্য কর্মকর্তা।

 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এর সহধর্মিণী চলে গেলেন নাফেরার দেশে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এর সহধর্মিণী, বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা হাফিজ- সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ভোলা জেলা সমিতি, চট্টগ্রাম এর নেতৃবৃন্দ। এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন – বাংলাদেশের ইতিহাসে ভোলা জেলার নন্দিত জননেতা মাননীয় স্পীকারের সহধর্মিণীর অকাল মৃত্যু আমাদের শোকের সাগরে ভাসিয়ে দিয়েছে। বিশিষ্ট শিক্ষাবিদ মরহুমা দিলারা হাফিজ জীবিতাবস্থায় সকল গণতান্ত্রিক আন্দোলন – সংগ্রামে জননেতা মেজর (অবঃ)উদ্দিন আহমদ বীর বিক্রমের পাশে থেকে শক্তি ও সাহস যুগিয়েছেন।আমরা তাঁহার বিদেহী আত্মার সদাগতি কামনা করছি।

চট্টগ্রাম লালদিঘী পাড়ে প্রতিষ্ঠিত হোমিওপ্যাথিক চেম্বারে (শর্ত সাপেক্ষে) চিকিৎসক আবশ্যক।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম লালদিঘী পাড়ে প্রতিষ্ঠিত হোমিওপ্যাথিক চেম্বারে (শর্ত সাপেক্ষে) চিকিৎসক আবশ্যক।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ