আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

চট্টগ্রামে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে শিক্ষক সমিতি’র স্মারকলিপি প্রদান

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রাম আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ চট্টগ্রাম জেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অধ্যক্ষসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের লাঞ্ছিতকরণ, জোরপূর্বক পদত্যাগে বাধ্যকরণ ও সন্ত্রাসী হামলাকারীদের দৃস্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরীফ উদ্দিন স্মারকলিপি গ্রহণ করেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কেন্দ্রীয় সহ-সভাপতি রণজিৎ কুমার নাথ, চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি মোহাম্মদ ওসমান গনী, সাধারণ সম্পাদক শিমুল কান্তি মহাজন, সহ-সভাপতি আবু তাহের ও আবুল কালাম, দপ্তর সম্পাদক প্রণতোষ নাথ, সহ প্রচার সম্পাদক মেজবাহ উদ্দিন আহমেদ,

চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি নুরুল হক ছিদ্দিকী, সাধারণ সম্পাদক কৃষ্ণ শেখর দত্ত, সহ-সভাপতি মোঃ আবু সাঈদ, চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি মোহাম্মদ ফিরোজ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক এ এইচ এম সৈয়দ হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ সরকার, দক্ষিণ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মঈনউদ্দীন। উপজেলা ও থানা শাখার মধ্যে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা শাখার সভাপতি মোঃ ইয়াছিন, সাধারণ সম্পাদক অজিত কুমার ধর, চান্দগাঁও থানা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ এহসান, বাঁশখালী উপজেলা শাখার সভাপতি তাহেরুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আনোয়ারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ আহসান উদ্দীন, হাটহাজারী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ সফিউল আলম, সাধারণ সম্পাদক মকসুদুল করিম, ফটিকছড়ি (উত্তর) উপজেলা শাখার সভাপতি আবদুল মমিন মজুমদার প্রমুখ। শিক্ষক নেতৃবৃন্দ এ সময় শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

এ সময় নেতৃবৃন্দের উদ্দেশ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বলেন, শিক্ষক সমাজকে অপমান বা লাঞ্ছনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে আমরা গুরুত্ব দিয়ে দেখছি। শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে। স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণে তদারকি করব।•

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম
নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন
ছবি-৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরে বাংলাদেশ রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের (সিসিএস) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাহাড়তলী এলাকায় অবস্থিত এই কার্যালয়ে শুক্রবার রাতে কার্যালয়ের একটি অংশে হঠাৎ করে আগুন লাগে। খবর পেয়ে রাত ১১টা ২৫ মিনিটে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কন্ট্রোল রুম। এদিকে প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
পাহাড়তলীতে অবস্থিত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের এই কার্যালয় থেকে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন সরঞ্জাম, যন্ত্রপাতি ও প্রয়োজনীয় মালামাল সংরক্ষণ ও সরবরাহ কার্যক্রম পরিচালিত হয়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ