আজঃ বৃহস্পতিবার ২২ জানুয়ারি, ২০২৬

ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে  প্রকৌশলী অধিকার আন্দোলন এর ব্যানারে ভিত্তিহীন অভিযোগ ও অবাস্তব দাবি ।

প্রেস রিলিজ

দেশের বিদ্যমান আইন দ্বারা মীমাংসিত একটি বিষয় নিয়ে দেশের  বিভিন্ন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কতিপয় বিপদগামী শিক্ষার্থীরা ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে  প্রকৌশলী অধিকার আন্দোলন এর ব্যানারে ভিত্তিহীন অবাস্তব ও অযৌক্তিক ৩ দফা দাবি অযৌক্তিক।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


দেশের বিদ্যমান আইন দ্বারা মীমাংসিত একটি বিষয় নিয়ে দেশের  বিভিন্ন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কতিপয় বিপদগামী শিক্ষার্থীরা ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে  প্রকৌশলী অধিকার আন্দোলন এর ব্যানারে ভিত্তিহীন অবাস্তব ও অযৌক্তিক ৩ দফা দাবি উত্থাপনের মাধ্যমে দেশের প্রকৌশল খাতকে অস্থিতিশীল করার পায়তারা করছে।

গণপূর্ত অধিদপ্তরের নিয়োগ, পদোন্নতি সংক্রান্ত অসত্য ও ভিত্তিহীন তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রচার করছে যা বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, চট্টগ্রাম জেলা শাখার সকল সদস্য প্রকৌশলী তীব্র নিন্দা জ্ঞাপন সহ প্রত্যাখ্যান করেন।

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ কর্তৃক উত্থাপিত যৌক্তিক ৭ দফা দাবির সাথে একাত্ততা প্রকাশ করে অদ্য ৩ আগষ্ট ২০২৫ তারিখে বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, চট্টগ্রাম জেলা কমিটির সকল সদস্য প্রকৌশলী অফিস সময়ের পরে আরো ১ ঘন্টা অতিরিক্ত কাজ করে ইতিবাচক আন্দোলনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।

উক্ত ব্যতিক্রমী প্রতিবাদ শেষে বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, চট্টগ্রাম জেলা কমিটির সদস্যবৃন্দ রহমতগঞ্জস্থ সমিতি কার্যালয়ে সন্ধ্যা ৭ টায় জেলা কমিটির সভাপতি  মোঃ নূর উদ্দীন এর সভাপতিত্বে এক প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন-আহবায়ক (চট্টগ্রাম) প্রকৌশলী মোঃ জয়নুল আবেদীন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, চট্টগ্রাম জেলা কমিটির

আহবায়ক প্রকৌশলী মোহাম্মদ রহিম উল্ল্যাহ, সদস্য সচিব প্রকৌশলী এস. এম তারেক, বাপিডিপ্রকৌস কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি (চট্টগ্রাম) জনাব মোহাম্মদ তৌফিকুর রহমান, উক্ত সভায় আরও বক্তব্য রাখেন জেলা কমিটির নেতৃবৃন্দ জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুইয়া, জনাব দীপক বড়ুয়া, জনাব মোহাঃ মোরশেদুল আলম চৌধুরী, জনাব আজিজুল ইসলাম আজমীর, জনাব আবু মোহাম্মদ আরিছ, জনাব মোঃ গোলাম মুনহাম জোয়ার্দ্দার সহ প্রমুখ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জনাব সৌরজিত বড়ুয়া।

 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে : সেনাপ্রধান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতির প্রত্যাশিত অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানালেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর উপস্থিতিতে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার মতবিনিময় সভায় সেনাবাহিনী প্রধান বলেন, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। তিনি দায়িত্ব পালনে সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ও কার্যকর কো-অর্ডিনেশনের মাধ্যমে কাজ করার জন্য দিকনির্দেশনা দেন।

মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর চট্টগ্রাম জেলার সার্বিক প্রস্তুতি ও চ্যালেঞ্জসমূহ নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এ সময় সেনাপ্রধান চট্টগ্রামের সার্বিক নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, সিএমপি কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।
এছাড়াও সভায় তিন পার্বত্য জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভাগীয়, জেলা প্রশাসন এবং সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে ৪টি যানবাহনকে জরিমানা ডাম্পিং ৮টি হিউম্যান হলার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদার করার লক্ষ্যে অভিযান চালিয়েছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার নগরীর সিরাজউদ্দৌলা রোড ও মুরাদপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।এ সময় দুটি যানবাহনকে ৪টি গাড়িকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৮টি হিউম্যান হলারকে ডাম্পিং করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা জানান, নগরীর সড়কগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদার করার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়। ৪টি যানবাহনকে জরিমানার পাশাপাশি অনেককে সড়ক আইন মেনে চলতে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এই অভিযান অব্যাহত থাকবে।

আলোচিত খবর

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশে অনুমোদন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ – ২০২৬
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক সভায় এতে অনুমোদন দেওয়া হয়।প্রধান উপদেষ্টার প্রেস উইং এর প্রেস রিলিজে বলা হয় উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং দীর্ঘদিনের প্রশাসনিক জট নিরসনে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

কলেজগুলোর নিজস্ব পরিচয়, অবকাঠামো এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির ওপর তাদের অধিকার অক্ষুণ্ণ থাকবে।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এইপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা, পরীক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন, মূল্যায়ন ও নির্দেশনার ক্ষমতা পাবে।

নতুন অধ্যাদেশের মাধ্যমে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওযার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ ‘সংযুক্ত কলেজ’ হিসেবে পরিচালিত হবে।

আরও পড়ুন

সর্বশেষ