আজঃ শুক্রবার ২৭ মার্চ, ২০২৬

সারোয়াতলী বিট পুলিশিং এর সভা।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

চট্টগ্রামে বোয়ালখালী ৫নং সারোয়াতলী ইউনিয়নে ৫নং বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ৯টি ওয়ার্ডের জনসাধারণ উপস্থিত ছিলেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর কঞ্জুরী মুক্তকেশী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সাবেক ইউপি সদস্য,এম জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুর রহমান।সাংবাদিক বাবর মুনাফের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ মো. আবুল হাশেম, রাজনীতিবিদ এম এ মঞ্জুর, পূর্ণ চন্দ্র সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তীলেশ পারিয়াল, মুক্তকেশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়তু মল্লিক, বোয়ালখালী থানার উপ পরিদর্শক জুয়েল রানা, উপ পরিদর্শক মো. সেলিম, উপ পরিদর্শক মোস্তাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য প্রদীপ বড়ুয়া প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. আব্দুল মুনাফ।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. লুৎফর রহমান বলেন, সারোয়াতলী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, মাদকমুক্ত পরিবেশ গড়া, ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহ, জুয়াসহ অন্যায় অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নিজেদের সন্তানদের আগলে রাখতে হবে। আমি যতদিন বোয়ালখালী থানায় থাকব কোন অপরাধমূলক
কর্মকাণ্ড হতে দেব না। এসব বিষয়ে সচেতন জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। সভাপতির বক্তব্যে সাবেক ইউপি সদস্য এম জসিম উদ্দিন বলেন, আমরা অতীতেও মাদক নির্মূল করার লক্ষ্যে থানা প্রশাসনকে সহযোগিতা করেছি।

বর্তমানেও এগুলো নির্মূলে প্রশাসনকে সহযোগিতা করে যাচ্ছি। সচেতন জনগণকে সাথে নিয়ে ভবিষ্যতেও করে যাব। আসন্ন সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের শারদীয় দূর্গাপূজা উৎসব নির্বিঘ্নে উদযাপন করার জন্য আহবান জানাচ্ছি। বিশেষ অতিথির বক্তব্যে রাজনীতিবিদ মো. আবুল হাশেম এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির কোন ব্যাঘাত ঘটলে তা নিয়ন্ত্রণে থানা পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।

 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে বৃহস্পতিবার সূর্যোদয়ের পরপরই চবক এর প্রধান দপ্তর, ওয়ার্কশপ, আবাসিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, সংঘ ও বন্দরে অবস্থানরত জাহাজ ও জলযানসমূহে জতীয় পতাকা উত্তোলন করা হয়। এর আগে ২৫ শে মার্চ রাতে গণহত্যায় নিহতদের স্বরনে বন্দর সংরক্ষিত এলাকার বাহিরে ১ মিনিটের জন্য প্রতীকি ব্ল্যাকআউট করা হয় এবং বন্দরের সকল জাহাজে ভেঁপু বাজিয়ে স্বাধীনতা দিবসের কার্যক্রম শুরু হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ (জি), বিএসপি, পিএসসি, বিএনসহ অন্যান্য বোর্ড সদস্যবৃন্দ বন্দর রিপাবলিক ক্লাব প্রাঙ্গনে শহীদ স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন, নিরাপত্তা বিভাগের গার্ড কর্তৃক প্রদত্ত গার্ড অব অনার গ্রহণ ও শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় চবক এর বিভাগীয় প্রধান, উপ-বিভাগীয় প্রধানগণ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বন্দর থানা কমান্ডের নেতৃবৃন্দ, বন্দরের সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ছাত্রছাত্রীসহ তাদের স্ব স্ব প্রতিষ্ঠান/সংগঠনের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন।

দিবসটি উপলক্ষ্যে বাদ জোহর চবক এর আওতাধীন সকল মসজিদে মহান স্বাধীনতা আন্দোলনের শহীদদের রুহের মাগফেরাত এবং জাতির শান্তি, সম্বৃদ্ধি, উন্নয়ন ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও চবক এর সকল ধর্মীয় প্রতিষ্ঠান, এবাদতখানা, মন্দির ও বৌদ্ধ বিহারে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয় এবং বন্দর হাসপাতালে অভ্যন্তরীণ রোগীদের বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। বন্দরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য আলোকপাত করে ছাত্র ছাত্রীরেদ মধ্যে রচনা, আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উত্তর ভূর্ষি পশ্চিম পাড়া পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে বাসন্তী পুজোর বোধন কচিকাঁচাদের অংশগ্রহণে উৎসবের শুভ সূচনা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বোয়ালখালী আহলা করলডেঙ্গা ইউনিয়নে উত্তর ভূর্ষি পশ্চিম পাড়া শ্রী শ্রী বাসন্তী পূজো গত মঙ্গলবার বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠানে সূচনা হয়। পূজা উদযাপন পরিষদ এর সভাপতি সৌরভ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক মিটু সেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ০৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, বোয়ালখালী উপজেলা বিএনপি সদস্য সচিব হামিদুল হক মন্নান চেয়ারম্যান, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো আজগর ও আবুল বশরসহ অসংখ্য নেতৃবৃন্দ।

মহাষষ্ঠীর পুণ্য তিথিতে উপজেলা জুড়ে শুরু হলো বাসন্তী পুজোর বর্ণাঢ্য আয়োজন। অকাল বোধনের পরিবর্তে বসন্তকালীন এই তিথিতেই দেবী দুর্গার আরাধনার সূচনায় বিভিন্ন পূজা মণ্ডপে দেখা গেছে উৎসবের আমেজ ও ব্যস্ততা।প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও উত্তর ভূর্ষি পশ্চিম পাড়া পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে সার্বজনীন বাসন্তী পূজা কমিটি নানা আয়োজনের মাধ্যমে উৎসব উদযাপনে এগিয়ে এসেছে। দেবীর আগমনী বার্তা, যা মণ্ডপ প্রাঙ্গণে এক অনন্য আবহ সৃষ্টি করে।ঢাকের তালে তালে এবং শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। সজ্জিত মণ্ডপ ও আলোকসজ্জায় প্রাঙ্গণ যেন পেয়েছে নতুন রূপ।

পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভক্তি ও নিষ্ঠার সঙ্গে ধর্মীয় আচার পালনের পাশাপাশি উৎসবের দিনগুলোতে থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভক্তের জন্য মহাপ্রসাদ বিতরণের আয়োজন। এছাড়াও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গ্রহণ করা হয়েছে একাধিক উদ্যোগ।কমিটির সদস্য সাগর চক্রবতী জানান, পুজোর আনন্দকে আরও প্রাণবন্ত করতে এবং ছোটদের উৎসাহিত করতেই প্রতি বছর এমন উদ্যোগ নেওয়া হয়।
মহাষষ্ঠীর এই শুভ সূচনাকে কেন্দ্র করে গোটা এলাকায় এখন উৎসবের আবহ, আনন্দ আর উদ্দীপনায় মুখরিত হয়ে উঠেছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ