আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে ৪৩ চিকুনগুনিয়ায় ২৯ জন আক্রান্ত

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় চিকুনগুনিয়ায় ২৯ জন ও মশাবাহিত রোগ ডেঙ্গুতে ৪৩ জন আক্রান্ত হয়েছেন। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন, বিআইটিআইডিতে ৯ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৪ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৬ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর ১ হাজার ৮৬৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৭ জন। গেল আগস্ট মাসে ৭০৫ জন এবং সেপ্টেম্বর মাসের এ পর্যন্ত ২৮৬ জন আক্রান্ত হন। চলতি বছর মোট আক্রান্তদের মধ্যে ৯৭৬ জন নগরীর এবং ৮৯০ জন জেলার অন্য এলাকার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে ৯৯০ জন পুরুষ, ৫৬৪ জন নারী ও ৩১২ জন শিশু রয়েছে। অপরদিকে, চলতি বছর চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৭৭ জন। এর মধ্যে শিশু ২২৫ জন, পুরুষ ১ হাজার ৬৮৯ জন, নারী ১ হাজার ২৬৩ জন।

চট্টগ্রামে উপজেলা পর্যায়ে ৮৯০ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে সীতাকুণ্ডে ৩২১, বাঁশখালীতে ১৫৯, আনোয়ারায় ৮১, লোহাগাড়ায় ৮১, সাতকানিয়ায় ৫৬, রাউজানে ৩২, কর্ণফুলীতে ২৯, হাটহাজারীতে ২৬, চন্দনাইশে ২৪, পটিয়ায় ২০ জন, মীরসরাইয়ে ১৫ জন, বোয়ালখালীতে ১০ ও ফটিকছড়িতে ১৪ জন, রাঙ্গুনিয়ায় ১২ জন ও সন্দ্বীপে ১০ জন রয়েছেন।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৪ হাজার ৩২৩ জন এবং মারা গেছেন ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হন ১৪ হাজার ৮৭ জন এবং মারা গেছেন ১০৭ জন। ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৫ হাজার ৪৪৫ জন এবং মারা যান ৪১ জন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ