ভাংগুড়ার বিএনপি’র নাম ব্যবহার কারি ভুয়া ফেসবুক আইডি দাতা ওয়ালিদ হাসান নীরব গ্রেফতার।

ভাঙ্গুরা, পাবনা সংবাদদাতাঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

  1.  ভাঙ্গুড়ায় রাজনৈতিক দল বিএনপির নাম ব্যবহার করে বিএনপি ভাংগুড়া এই নামে ফেসবুক আইডি খুলে মিথ্যা কুরুচিপূর্ণ তথ্য দিয়ে ভাঙ্গুড়া থানার বিভিন্ন যায়গার অনেক সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য লিখে সব সময় পোস্ট দিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করত। তাদের হয়রানি করত, টাকা দাবি করত, প্রচার করত অশ্লীল কুরুচিপূর্ণ কথাবার্তা।

সে ওই আইডিতে প্রচারের তালিকায় বেছে নিয়েছিল সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ ব্যবসায়ী প্রতিনিধি কে।পূর্বেই প্রচার করতো কোন দিন কি প্রচার হবে? ঠিক এই ভাবে যে সে যার নামে প্রচার করতে চাইত আগের দিন লিখত যে কালকে রহিম বা করিমের আমলনামা আপনাদের সামনে প্রকাশ করা হবে কিন্তু সে একের পর এক অসত্য, বিভ্রান্তিকর তথ্য প্রচার করেই গেছে। এর বিরুদ্ধে স্থানীয় বিএনপি নেতাদের নিকট তাদের দলের নাম ভাঙিয়ে বিএনপি ভাঙ্গুড়া নামক কুরুচিপূর্ণ প্রচারের আইডি এর প্রতিকার চেয়েছিল একাধিক সংবাদকর্মী।

ভাঙ্গুড়া বিএনপি ওই আইডিটি তাদের নয় বলে থানায় অভিযোগও করেছেন। অবশেষে আইডি পরিচালনাকারী তার কৃতকর্মের ফল পেয়েছে। প্রযুক্তির মাধ্যমে তাকে শনাক্ত করে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়েছে। এ বিষয়ে ভাঙ্গুড়া থানা প্রশাসন কে অনেক অনেক ধন্যবাদ সহ সাধুবাদ জানিয়েছেন সুশীল সমাজের ব্যক্তিবর্গ। জানা গেছে, আটকৃত এই ছেলেটার নাম ওয়ালিদ হাসান নিরব (২৩) তিনি পৌর সদরের এসআর পাড়ার বাসিন্দা রবিউল হাসান ওরফে ভাদুর ছেলে।

আরো জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাম সহ প্রায় অর্ধশত ফেইক আইডি তিনি চালাতেন। ২৪ সালের ৫ আগস্ট এর পর থেকে তিনি এই পথ বেছে নেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন। তার এই মিথ্যা প্রচারের তালিকায় সাংবাদিক ও বিএনপি নেতা পর্যন্ত বাদ যায়নি। একসময় তার পোস্টে ভাঙ্গুড়ার দু এক জন বিএনপি নেতা পর্যন্ত কমেন্ট করে প্রথমে সমর্থন দিয়ে জানাতেও দেখা গিয়েছে। কিন্তু গত রবিবার(১৪ তারিখে) দিবা গত রাতে তাকে আটক করে ভাঙ্গুড়া থানা পুলিশ।

অনুসন্ধানে জানা গেছে, আটককৃত ওয়ালিদ হাসান নীরব এর পিতা-দরিদ্র ভাদু এক সময় সাইকেলে করে দোকানে দোকানে পাউরুটি বেকারি,বিস্কিট বিক্রি করে সংসার চালাত। সাইকেল দুর্ঘটনায় নিরবের বাবা অসুস্থ হয়ে পড়লে বাবার ওই পেশা ছেলে বেছে নেন এবং সংসারের হাল ধরেন। অথচ সেই পরিবারের সন্তান হয়েও ওয়ালিদ হোসেন নীরব এমন ঘৃণ্য কর্মকাণ্ড সমালোচনার জন্ম দিয়েছে। সম্মানিত মহলের সকলে তাকে এবং তার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শফিকুল ইসলাম বলেন, আটককৃত নীরব কে পাবনা জেল হাজতে পেরণ করা হবে এবং এদের সাথে জড়িত সকল কে আইনের আওতায় আনা হবে।

 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

অপহরণের পর ধর্ষণের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় তরুণীর মৃত্যু

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়ন ফকিরাবাদে বকশিপাড়ায় স্বামীর পরিকল্পনায় ঠান্ডা মাথায় খুন করে তমা খাতুনকে। তমা খাতুনের স্বামী বক্কর হোসেন এখন ভেড়ামারা থানা পুলিশ হেফাজতে। তমা খাতুন (১৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চার দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে মারা যান। নিহত তমা খাতুন ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ বকশীপাড়া এলাকার তোফাজ্জল হোসেনের মেয়ে।

নিহতের পরিবারের দাবি, গত ১৫ সেপ্টেম্বর রাত ৮টার দিকে রক্তাক্ত অবস্থায় বাড়ির পাশে ফেলে রেখে যায়। স্বজন ও প্রতিবেশীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের মামাতো ভাই হাবিবুর রহমান জানান, এ ঘটনায় ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তমার মৃত্যুর পর এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। স্বামীর পরিকল্পনায় ঠান্ডা মাথায় খুন করে তমা খাতুনকে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ জাহেদুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে ওই তরুণী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছিলেন বলে জানা গেছে। ধর্ষণের কোনো আলামত বা প্রমাণ পুলিশ পায়নি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, ১৫ সেপ্টেম্বর রাতে ওই তরুণীকে হাসপাতালে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে হাসপাতালে ভর্তির সময় পরিবারের পক্ষ থেকে ধর্ষণের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

সংস্কারবঞ্চিত সড়কগুলো পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হচ্ছে: চসিক মেয়র

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়নকাজে গতি আনতে সরেজমিনে তদারকি অব্যাহত রেখেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে নগরীর অক্সিজেন-মুরাদপুর সড়কের চলমান কার্পেটিং কাজ পরিদর্শন করেছেন তিনি।

পরিদর্শনকালে মেয়র সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কার্পেটিং কাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার পাশাপাশি নির্মাণকাজে গুণগত মান নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

দীর্ঘদিন সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর দুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে। কার্পেটিং কাজ শেষ হলে সড়কটি দিয়ে চলাচল আরও স্বাচ্ছন্দ্য ও নিরাপদ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। গুরুত্বপূর্ণ ও দীর্ঘদিন সংস্কারবঞ্চিত সড়কগুলো পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হচ্ছে। কাজের গতি বাড়ানোর পাশাপাশি প্রতিটি প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, চট্টগ্রামকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনের উন্নয়ন কার্যক্রম চলমান থাকবে। নগরবাসীর প্রত্যাশা পূরণে আমরা মাঠে থেকে কাজের অগ্রগতি তদারকি করছি।

কার্পেটিং কাজ শেষ হলে অক্সিজেন-মুরাদপুর সড়ক ব্যবহারকারী বিপুলসংখ্যক মানুষের যাতায়াতে স্বাচ্ছন্দ্য বাড়ার পাশাপাশি নগরের সড়ক যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ