আজঃ শনিবার ১৮ এপ্রিল, ২০২৬

স্মার্ট সিটি সেবার পরিকল্পনায় চসিকের সঙ্গে কাজ করবে গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দ্রুত স্মার্ট সিটি গড়ে তুলতে চট্টগ্রামবাসীদের জন্য দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পনি গ্রামীণফোনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী (সিইও) ইয়াসির আজমানের উপস্থিতিতে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন এ তথ্য জানায়।

চুক্তি সই অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশিদ এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অটো মাগনে রিসব্যাকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পার্টনারশিপের আওতায় যৌথভাবে বিভিন্ন স্মার্ট সিটি সেবার পরিকল্পনা, উন্নয়ন ও বাস্তবায়ন করবে গ্রামীণফোন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন, যা বাড়াবে দক্ষতা, স্বচ্ছতা এবং নাগরিক সম্পৃক্ততা।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে শহর সেবা উন্নত করতে, স্বচ্ছতা বৃদ্ধি করতে এবং নাগরিকদের জন্য আরও সুবিধা নিশ্চিত করতে সহায়ক হবে এই পার্টনারশিপ। গ্রামীণফোনের সঙ্গে দেশে স্মার্ট সিটি সল্যুশনের একটি মানদণ্ড স্থাপন করতে চাই আমরা। আমাদের অগ্রাধিকার হলো নাগরিকরা যেন দ্রুততর, সহজতর এবং আরও নির্ভরযোগ্য সেবা উপভোগ করতে পারেন, যা তাদের দৈনন্দিন জীবনমানকে আরও বাড়িয়ে তুলবে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী (সিইও) ইয়াসির আজমান বলেন, আমরা বিশ্বাস করি শহরগুলো যেভাবে তাদের নাগরিকদের সেবা দেয় তা বদলে দিতে পারে ডিজিটাল উদ্ভাবন। চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে এই সহযোগিতা একটি স্মার্ট এবং আরও সংযুক্ত চট্টগ্রাম গড়ার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সংযোগ ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা এমন একটি শহর গড়ার কথা ভাবছি, যেখানে নাগরিকরা আরও স্বাস্থ্যকর, সুখী ও নিরাপদ জীবনযাপন করতে পারবে। অন্যদিকে সূচনা হবে দেশে স্মার্ট সিটি অগ্রযাত্রার।

এই সহযোগিতার মাধ্যমে গ্রামীণফোন ও চট্টগ্রাম সিটি করপোরেশন একটি ভবিষ্যৎ-উপযোগী চট্টগ্রামের ভিত্তি স্থাপন করছে যেখানে প্রযুক্তি মানুষের জীবনমান উন্নত করবে, দক্ষতা বাড়াবে এবং নিশ্চিত করবে সুশাসন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

শিক্ষকদের সহযোগিতায় ফের পুনর্জীবিত হবে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সহশিক্ষা কার্যক্রম : মেয়র।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের আয়োজনে এবং চটগ্রাম সিটি রেড ক্রিসেন্টের বাস্তবায়নে নগরীর লালদিঘীস্থ মাহবুব আলম চৌধুরী চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরি মিলনায়তন-এ চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের আওতাধীন শতাধিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের অংশগ্রহণে সারাদিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে যুব নেতৃত্ব বিষয়ে শিক্ষকদের কৌশলগত সংলাপ – ২০২৬। উক্ত আয়োজনে চট্টগ্রাম নগরীর প্রায় শতাধিক প্রতিষ্ঠানের সহশিক্ষা কার্যক্রমের আওতায় রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

উক্ত আয়োজনের সমাপনী সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এবং চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের মাননীয় চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, সহশিক্ষা কার্যক্রম প্রতিটি শিক্ষার্থীর জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠা উচিত, বইয়ের গৎবাঁধা পড়াশোনার বাইরে মানবিক কাজে উদ্বুদ্ধ করতে রেড ক্রিসেন্টের ভূমিকা অপরিসীম। শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে রেড ক্রিসেন্টের কার্যক্রমকে প্রসারিত করতে সকল শিক্ষকদের আহ্বান জানান তিনি।

সারাদিনব্যাপী চলা এই আয়োজনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ভাইস-চেয়ারম্যান এম. এ. সালাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ, কার্যকরী পর্ষদ সদস্য নিজাম উল আলম খান, জিয়াউল হক সোহেল, মেহেদী হাসান রায়হান, মো: এনামুল হক, ভারপ্রাপ্ত ইউএলও মো: জিয়াউল হক, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান দীপ্ত ভট্টাচার্য্য, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্যসহ যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।

চট্টগ্রামে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দের পর নদীতে অবমুক্ত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

লুসাই কন্যা কর্ণফুলী নদীতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শাহ আমানত সেতুর কর্ণফুলী থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস।

কোস্ট গার্ড জানায়, টেকনাফ থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ চিংড়ি রেণু পাচার হচ্ছে— গোপনে এমন তথ্যের ভিত্তিতে রাত ১টার দিকে খুলনাগামী সন্দেহজনক দুটি ট্রাক তল্লাশি করা হয়। তল্লাশির সময় ট্রাক দুটি থেকে প্রায় ১ কোটি ২০ লাখ পিস চিংড়ি রেণু জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত জানান, অভিযানের সময় ট্রাকের চালক ও হেল্পারদের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকসহ তাদের ছেড়ে দেওয়া হয়। পরে জব্দ করা চিংড়ি রেণু কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়। মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আলোচিত খবর

সমুদ্রপথে বাংলাদেশকে এগিয়ে নিতে ক্যাডেটরা প্রস্তুত: চট্টগ্রামে নৌ পরিবহনমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মেরিটাইম খাতে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরাই ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং দেশের সক্ষমতা তুলে ধরবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার সকালে চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউটে ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, শিক্ষা শুধুমাত্র জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; এর মূল লক্ষ্য শারীরিক ও মানসিক পূর্ণ বিকাশ।আপনারা শুধু ব্যক্তি নন, আপনারা জাতির সম্পদ। বিশ্বের বিভিন্ন বন্দরে গিয়ে আপনারা বাংলাদেশের পরিচয় তুলে ধরবেন, দেশের সক্ষমতা ও স্মার্টনেস প্রদর্শন করবেন।যারা এই কোর্স সম্পন্ন করে সমুদ্রে যাবেন, তারা নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে শিখেছেন। জাহাজ ব্যবস্থাপনা কিংবা নৌ চলাচল-যেখানেই থাকুন না কেন, দৃঢ়তা ও পেশাদারিত্বের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।পৃথিবীর প্রায় ৭০ শতাংশই জলভাগ, যা একসময় ছিল দুর্গম। তবে আধুনিক বিশ্ব সেই সীমাবদ্ধতা জয় করেছে।

কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, একমাত্র অ্যাকাডেমিক সার্টিফিকেটভিত্তিক শিক্ষা অনেক সময় বেকারত্ব তৈরি করে। এর বিপরীতে দক্ষতাভিত্তিক শিক্ষা কর্মসংস্থানের পথ খুলে দেয়। ১৯৯০-এর দশকে প্রতিষ্ঠিত মেরিটাইম প্রশিক্ষণ ব্যবস্থা থেকে ইতোমধ্যে হাজারো দক্ষ জনশক্তি তৈরি হয়েছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতে এই খাত আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।অনুষ্ঠানে অংশ নেওয়া ক্যাডেটদের উদ্দেশে তিনি স্বাস্থ্য সচেতনতার কথাও উল্লেখ করেন। দীর্ঘসময় রোদে প্যারেড করার কারণে সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দেন তিনি। এছাড়া অনুষ্ঠানে মেরিটাইম ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। পাসিং আউট প্যারেডে অংশ নেওয়া ক্যাডেটদের শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ ও দক্ষতা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

আরও পড়ুন

সর্বশেষ