দুবাই পুলিশের সম্মাননা পেল বাংলাদেশি আজিজ

মোহাম্মদ আরমান চৌধুরী আরব আমিরাত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশ, আজিজুদ্দীন তালুকদার আজিজ (৩৬) এক বাংলাদেশি প্রবাসীকে ব্যক্তিগত সততার জন্য সম্মাননা দিয়েছেন।

আজিজ চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার শাহনগর গ্রামের বাসিন্দা আইযুব আলী তালুকদারের পুত্র ৷ আজিজ ‘নায়েফ গোল্ড সুক’ নামে দুবাইয়ের একটি স্বর্ণালংকারের বাজারে কাজ করেন, চাকরির পাশাপাশি তিনি অতিরিক্ত সময়ে ভাড়ায় গাড়ি চালান। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে দুবাইয়ের গোল্ডসূক বাজার থেকে আজিজ এক ব্রিটিশ দম্পতিকে গাড়িতে তুলে আতানা হোটেলের উদ্দেশ্যে যান।পথে তারা আল বাশরার একটি রেস্তোরাঁয় খাওয়া শেষে হোটেলে গিয়ে নামেন। দম্পতি তাদের হাতব্যাগ গাড়িতে ফেলে যান। ব্যাগটিতে পাসপোর্ট, ক্রেডিট কার্ড ও একটি মোবাইল ফোনসহ অন্যান্য সামগ্রী ছিল।

আজিজ নায়েফ পুলিশ স্টেশন থেকে ফোন পান। সেখানে গিয়ে কর্তব্যরত কর্মকর্তা মোহাম্মদ ইয়াকুবের উপস্থিতিতে ব্যাগটি মালিকদের ফিরিয়ে দেন। ব্রিটিশ দম্পতি নগদ অর্থ দিতে চাইলে আজিজ নিতে রাজী হননি। বাংলাদেশি প্রবাসীর সততায় মুগ্ধ হয়ে দুবাই পুলিশ তাকে সম্মাননা সনদ ও উপহার দেন।

তিনি বলেন, যাত্রীদের উদ্বিগ্ন অবস্থার কথা ভেবে আমি দ্রুত পুলিশ স্টেশনে পৌঁছে যাই। ব্যাগ ফেরত দেওয়া আমার দায়িত্ব। কেবল দায়িত্ববোধ থেকে কাজটি করেছি। বিনিময়ে কিছু নেওয়ার প্রশ্নই আসে না।

ব্রিটিশ দম্পতি আজিজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ব্যাগ ফিরে না পেলে তাদের নির্ধারিত লন্ডনগামী ফ্লাইট ধরা সম্ভব হতো না।বাংলাদেশি আজিজ সততার মাধ্যমে দুবাইয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন। বাংলাদেশিরা দেশের সুনাম বয়ে আনবেন এই প্রত্যাশা প্রবাসীদের।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সৌদি আরবকে রক্ষায় শর্তহীনভাবে প্রস্তুত পাকিস্তান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সৌদি আরবকে রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তানের সশস্ত্র বাহিনী। দেশটির সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র বলেছেন- রিয়াদের নিরাপত্তার প্রতি ইসলামাবাদের এই অঙ্গীকার শর্তহীন প্রতিশ্রুতি। বৃহস্পতিবার আরব নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী একথা বলেন। কূটনৈতিক ও শারীরিক উভয়ভাবেই পাকিস্তান পুরোপুরি সৌদি আরবের পাশে রয়েছে। ইয়েমেনের হুতি মিলিশিয়া সৌদি আরবের বিভিন্ন শহরে হামলা চালানোর মধ্যে তিনি এ মন্তব্য করলেন। মধ্যপ্রাচ্যে নতুন করে এযুদ্দের কারণে তেল সরবরাহের ওপর নতুন করে হুমকি তৈরি হয়েছে।
খবর – অনলাইন জিও নিউজ।


পাকিস্তান আইএসপিআর মহাপরিচালক আবারও বলেন- সৌদি আরবের প্রতি পাকিস্তানের অঙ্গীকারের মধ্যে মক্কা ও মদিনার সুরক্ষাও অন্তর্ভুক্ত। এ নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়। একই সঙ্গে তিনি জানান- যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান সৌদি আরবকে রক্ষা করে যাবে।

আঞ্চলিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে গিয়ে সামরিক বাহিনীর এই মুখপাত্র বলেন-সংঘাতের আলোচনার মাধ্যমে ও শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে ইসলামাবাদ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে। সম্প্রতি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক ‘মক্কা প্রতিরক্ষা জোটে’ স্বাক্ষর করেছে। এটা মক্কা চুক্তি হিসেবেই পরিচিত। এর অধীনে এক দেশের বিরুদ্ধে কোনো দেশ আক্রমণ চালালে তা জোটের সব দেশের বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য হবে।

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ