আজঃ বুধবার ২৫ মার্চ, ২০২৬

চট্টগ্রামে অস্ত্র মামলায় যুবকের ১৭ বছরের দণ্ড।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে অস্ত্র মামলায় এক যুবককে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন একটি আদালত। সোমবার (প্রথম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ ইসমত জাহানের আদালত পাচঁলাইশ থানার ১৭ বছর আগে অস্ত্র ও গুলি উদ্ধারের মামলায় এই রায় দেন। দন্ডিত ওই যুবকের নাম হল মো.কাউছার (৩৭)।

মো.কাউছার, লক্ষীপুর জেলার লক্ষীপুর সদর থানার ইদিলপুর গ্রামের সফিউল্ল্যাহ এর ছেলে।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ২৫ জানুয়ারি নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর ফরেস্ট গেইট এলাকার ফরেস্ট গেইট রেল ক্রসিং রোড থেকে মো.কাউছারসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। এ সময় মো.কাউছার থেকে দেশিয় তৈরি সচল রিভলবার ও ৫ টি গুলি উদ্ধার করা হয়।

এছাড়াও গ্রেফতার মো.আবদুর রহমানের কাছ থেকে ১১ ইঞ্চি লম্বা ধারালো ছুরি ও হাবিবুর রহমান লেদুর কাছ থেকে ২৬ ইঞ্চি লম্বা একটি রামদা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা আদালতে স্বীকার করেছিলেন তারা ডাকাতির উদ্দেশ্যে সেখানে সমবেত হয়েছিল। এ ঘটনায় পাঁচলাইশ থানায় দুটি মামলা দায়ের করা হয়েছিল। একটি ডাকাতির প্রস্তুতির অভিযোগে এবং অন্যটি অস্ত্র আইনে। অস্ত্র আইনের মামলায় এই ঘটনায় পুলিশের করা মামলায় তদন্ত শেষে একই বছরের ৬ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। একই বছরের ৩০ জুন অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত।

আদালতের বেঞ্চ সহকারী মো.নাছির উদ্দীন ভূঁইয়া বলেন, অস্ত্র ও গুলি উদ্ধারের মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো.কাউছারকে রিভলবার উদ্ধারের জন্য ১০ বছর এবং গুলির জন্য ৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। তবে দুটি সাজা একসঙ্গে চলবে। সেই হিসেবে সাজা হবে দশ বছর। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

জুলাইযোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ হুবহু সুপারিশে একমত সংসদীয় বিশেষ কমিটি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাকে আইনি সুরক্ষা দিতে ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ’ হুবহু বিল আকারে সংসদের বিবেচনার জন্য সুপারিশ করতে যাচ্ছে সংসদীয় বিশেষ কমিটি।
মঙ্গলবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩ অধ্যাদেশ যাচাই বাছাইয়ে সংসদের এই বিশেষ কমিটি গঠন করা হয়। এ ছাড়া গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ হুবহু পাসের সুপারিশ করতে যাচ্ছে কমিটি।

বিশেষ কমিটির সভাপতি বরিশাল ৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীনের সভাপতিত্বে এ বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ড. মুহাম্মদ ওসমান ফারুক, এ এম মাহবুবউদ্দিন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মুহাম্মদ নওশাদ জমির, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, বিরোধী দল জামায়াতের এমপি মুজিবুর রহমান, রফিকুল ইসলাম খান ও জিএম নজরুল ইসলাম।

পূর্বধলায় প্রাইভেটকারের ধাক্কায় যুবকের মৃত্যু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আশিক মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌনে নয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছোট ইলাশপুর এলাকায় দুর্গাপুর-শ্যামগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক মিয়া ছোট ইলাশপুর গ্রামের আহেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আশিক মিয়া রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুর্গাপুরগামী একটি অজ্ঞাতনামা প্রাইভেট কার তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে আশিক মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, ঘটনার পর প্রাইভেটকারটি পালিয়ে গেছে। ঘাতক প্রাইভেটকারটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ